কল সেন্টার এজেন্ট এর কাছে যেসব সাধারণ প্রশ্ন আসে

কল সেন্টার এজেন্ট এর কাছে যেসব সাধারণ প্রশ্ন আসে

কল সেন্টার এজেন্ট এর কাছে যেসব সাধারণ প্রশ্ন আসে

একজন কল সেন্টার এজেন্ট সাধারণ কিছু সমস্যার সমাধান হয়। সেগুলো এখানে তুলে ধরা হলো। একটা ইলেকট্রনিক্স পণ্যকে মডেল ধরে আমার কেনা একটি পণ্যের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন-উত্তর সাজিয়েছি। ভবিষ্যতে অন্যান্য প্রোডাক্টের জন্য আলাদা আলাদা দেয়ার চেষ্টা করবো। এখানে কিছু প্রশ্ন একাধিকবার রয়েছে। কারণ একটি প্রশ্নের উত্তর সব সময় একই রকম হয়না।

1. প্রশ্ন: আসসালামু আলাইকুম স্যার, আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?
উত্তর: গতকাল আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম। কিন্তু এটি ঠিক নাই।
2. প্রশ্ন: আপনার অর্ডার নম্বর অথবা অ্যাকাউন্ট আইডি দয়া করে বলবেন?
উত্তর: অবশ্যই, আমার অর্ডার নম্বর ১২৩৪৫।
3. প্রশ্ন: আজকের সমস্যা কী?
উত্তর: যে প্রোডাক্টটি আমি অর্ডার করেছিলাম। এটা ছিল একটা মিনি প্রজেক্টর, কিন্তু এটা কাজ করছেনা। কোনো ভাবে এটা একটিভ করতে পারিনি।
4. প্রশ্ন: আপনি কি আরও বিস্তারিতভাবে আপনার সমস্যা বর্ণনা করতে পারেন?
উত্তর: প্রজেক্টরটি যেতে ইলেকট্রিক পণ্য ডেলিভারীর সময় আমি দেখলাম ঠিক আছে। বাসায় এনে প্যাকেট খুলে ইউটিউব থেকে ল্যাপটপের সাথে কানেক্ট করলাম। এটা কোনো ভাবেই কাজ করেনা।
5. প্রশ্ন: আপনি কি পূর্বে এই সমস্যা সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন?
উত্তর:আমি আগে একজনকে বলেছি। সে হোয়াটসআপে সব পাঠাতে বলল। এর পর সে আর ফোন ধরে না।
6. প্রশ্ন: আপনি কি পূর্ববর্তী যোগাযোগের জন্য কোনও রেফারেন্স অথবা টিকেট নম্বর দিতে পারেন?
উত্তর: যার সাথে যোগাযোগ করেছি নাম্বার দিতে পারব।
7. প্রশ্ন: আপনি কি পণ্য বা সেবা সম্পর্কিত সমস্যা সম্মুখীন হয়েছেন?
উত্তর: আপনাকেতো বলললাম। আমি এটি ১ বারও ব্যবহার করতে পারিনি।
8. প্রশ্ন: আপনি কখন প্রথম এই সমস্যা লক্ষ্য করেছেন?
উত্তর: যখন আমি প্যাকেকটি খুললাম, তখনই দেখলাম।
9. প্রশ্ন: এই সমস্যা আপনার জন্য কতটা জরুরি?
উত্তর: ভাই, আমার একটা মিটিং ছিল। সেখানে প্রেজেন্টশান ছিল। সেটা হয়নি। এখন পরের মিটিং এর আগে সমস্যার সমাধান দরকার।
10. প্রশ্ন: আপনি কি সমস্যার বিষয়ে আরও বিস্তারিত তথ্য দিতে পারেন?
উত্তর: হ্যাঁ, পণ্যটি দেখতে ঠিক মনে হয়। কিন্তু এটা কাজ করেনা। ল্যাপটপের সাথে দিলে কানেশান পায়না। পাওয়ার আসে।
11. প্রশ্ন: আপনি কি এই সমস্যার সমাধান হওয়ার পর ফলো-আপ চাওয়ার ইচ্ছা রাখেন?
উত্তর: হয়তো ভাল পণ্য দেন। নয়তো টাকা ফেরত দেন
12. প্রশ্ন: আপনি কি ইতোমধ্যেই কোনো সমাধান চেষ্টা করেছেন?
উত্তর: সমাধানতো আপনি করবেন। আমিতো সমস্যা জানালাম।
13. প্রশ্ন: আমি কিছু তথ্য যাচাই করতে পারি যাতে নিশ্চিত হতে পারি আমি সঠিক তথ্য পাচ্ছি?
উত্তর: আর কি তথ্য চান? সব তথ্যতো দিলাম।
14. প্রশ্ন: আপনি কীভাবে এই সমস্যার সমাধান চান?
উত্তর: হয়তো ভাল জিনিস দেন। নয়তো টাকা ফেরত দেন।
15. প্রশ্ন: আপনি কি চান আমি এই বিষয়টি কোনো সুপারভাইজারের কাছে সরিয়ে নেব?
উত্তর: আপনি সমাধান করতে পারলে করেন। নয়তো উচ্চ পর্যায়ের কারো কাছে পাঠান। আর আপনি না পারলে আমি ম্যানেজমেন্ট এর কাউকে ফোন দেব।
16. প্রশ্ন: আপনি কি ব্যাখ্যা করতে পারেন এই সমস্যা আপনার অভিজ্ঞতাকে কীভাবে প্রভাবিত করছে?
উত্তর: আমি আর ব্যাখ্যা করতে পারবনা। আমি যদি এটা সমাধান না করেন। তাহলে আমি পুরো ঘটনা ফেসবুকে লিখে পোস্ট করব।
17. প্রশ্ন: আপনি এই পরিস্থিতিতে কী ফলাফল আশা করছেন?
উত্তর: দেখেন বার বার একই কথা বললে, আমি ভোক্তা অধিকার দপ্তরে অভিযোগ করতে বাধ্য হবো।
18. প্রশ্ন: আপনি কি স্পষ্টভাবে পণ্য/সেবা উল্লেখ করতে পারেন, যার জন্য আপনি অভিযোগ করছেন?
উত্তর: এটি একটি” প্রজেক্টর, চায়না প্রোডাক্টস, ০০০ নাম লেখা আছে যা আমি অর্ডার করেছি।
19. প্রশ্ন: আপনি কি ইতোমধ্যে এই সমস্যার সমাধান করতে কোনো পদক্ষেপ নিয়েছেন?
উত্তর: এবার নিয়ে দ্বিতীয়বার অভিযোগ করলাম।
20. প্রশ্ন: আপনি কি অন্য কোনো বিষয়ে সাহায্য চান?
উত্তর: আমি একটা সমস্যার সমাধান চাই। সেটা কত দ্রুত পারবেন, জানান।
21. প্রশ্ন: আপনি কি এই সমস্যা সমাধান হতে থাকতে থাকার সময় সাময়িক কোনো সমাধান চান?
উত্তর: আগেতো জানতে হবে। কি সে সমাধান
22. প্রশ্ন: আমি কি আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলি, যাতে আমি কিছু তথ্য যাচাই করতে পারি?
উত্তর: হ্যাঁ, ঠিক আছে।
23. প্রশ্ন: আপনি কি আমার কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করতে স্বস্তি বোধ করছেন?
উত্তর: জি বলুন কি জানতে চান?
24. প্রশ্ন: আপনার যোগাযোগের সঠিক তথ্য যাচাই করতে পারি?
উত্তর: হ্যাঁ, আমার ইমেইল [ইমেইল] এবং ফোন নম্বর [ফোন নম্বর]।
25. প্রশ্ন: আপনি কি আমাদের FAQ বা সেলফ-হেল্প সেকশনটি দেখেছেন?
উত্তর: হ্যাঁ, দেখেছি, আপনারা বলেছেন ডেলিভারী ম্যানের কাছ থেকে নেয়ার সময় চেক করে নিতে। কিন্তু একটা ইলেকট্রনিক্স পণ্য বাসায় না এনে চেক করা যায়না। আমাদের বিল্ডিং এর ডেলিভারীম্যান উপরে আসতে পারে না।
26. প্রশ্ন: আপনি কি রিফান্ড, প্রতিস্থাপন, বা মেরামতের আশা করছেন?
উত্তর: ভাল পণ্য থাকলে দেন। নয়তো টাকা ফেরত দেন।
27. প্রশ্ন: আপনি কি চান আমরা একটি নির্দিষ্ট সময়ে আপনার সঙ্গে যোগাযোগ করে সমস্যাটি সমাধান করি?
উত্তর: আপনি ১ দিনের মধ্যে এটি সমাধান করুন। তা না হলে আমি সরকারী দপ্তরে অভিযোগ করব।
28. প্রশ্ন: আপনি কতদিন এটা ব্যবহার করেছেন।
উত্তর: ১ বারের জন্যও ব্যবহার করতে পারিনি। আমার ১টা মিটিংও নষ্ট হয়েছে।
29. প্রশ্ন: আপনি কি এটা ফেরত পাঠাতে পারবেন।
উত্তর: কিভাবে ফেরত পাঠাবো। এটাতো আপনাদের ডেলিভারীম্যান নিয়ে যাবার কথা।
30. প্রশ্ন: কোন সময় আপনি এটা ফেরত দিতে পারবেন।
উত্তর: কালকে সারাদিন বাসায় থাকবো। পরশু হলে সকাল ১০টার আগে বা বিকেল ৫টার পরে।
31. প্রশ্ন: আপনি কি আমাদের কাছ থেকে কী ধরনের সমাধান আশা করছেন?
উত্তর: আমি আশা করছি আপনারা আমার সমস্যার সমাধান করবেন। আর আজে বাজে পণ্য বিক্রি করে মানুষকে ধোকা দিবেন না।
32. প্রশ্ন: আপনি কি ভবিষ্যতে কোনো বিশেষ পছন্দ বা অনুরোধ রেকর্ড করতে চান?
উত্তর: আমি এবার খুশি না হলে ভবিষ্যতে কেন আপনাদের পণ্য কিনব।
33. প্রশ্ন: আপনি কি এই কথোপকথনের একটি ইমেইল সারাংশ চান?
উত্তর: দরকার নেই। সমস্যা সমাধান করেন।
34. প্রশ্ন: আপনি কি এই সমস্যা সম্পর্কিত কোনো ডকুমেন্টেশন বা ছবি শেয়ার করতে পারেন?
উত্তর: হ্যাঁ, আমি ক্ষতিগ্রস্ত পণ্যের ছবি মেইল করেছি। অর্ডার নাম্বার দিয়েছি।
35. প্রশ্ন: এই সমস্যা সমাধান করার জন্য আপনি কতদিন সময় দিতে পারবেন।
উত্তর: আমি চাই পণ্যটি ২ দিনের মধ্যেবদলায় দেন।
36. প্রশ্ন: আপনি কি এই টাকার বদলে অন্য কোনো পণ্য নেবেন
37. উত্তর: না আমি টাকা ফেরত চাই।
38. প্রশ্ন: আপনি টাকা কিভাবে ফেরত চান।
উত্তর: বাংলাদেশের ই-কমার্সের নিয়ম অনুযায়ী আমার কাছ থেকে যেভাবে নিয়েছেন টাকা সেভাবে ফেরত দেবেন।
39. প্রশ্ন: আপনিতো ক্যাশ অন ডেলিভারীতে পণ্য কিনেছেন। আমরাতো ক্যাশ টাকা দিইনা।
উত্তর: ঠিক আছে। আমার এই নাম্বারে মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট, নগদ, এমক্যাশ, ইউক্যাশ আছে। আপনি টাকা পাঠান।
40. প্রশ্ন: সেক্ষেক্রে চার্জ কাটা যেতে পারে। সেটা কি আপনি এগ্রি করছেন।
উত্তর: ২% চার্জ সমস্যা নেই। আপনি পাঠানোর ব্যবস্থা করেন।
41. প্রশ্ন: আমি কি আপনাকে অন্য কোনো বিষয়ে সাহায্য করতে পারি?
উত্তর: না, এখন আর কিছু নয়। ধন্যবাদ।
42. প্রশ্ন: আপনি কি এই সমস্যা ইমেইল বা চ্যাটের মাধ্যমে সমাধান করতে চান?
উত্তর: ইমেইল আমার জন্য সবচেয়ে ভালো।
43. প্রশ্ন: আপনি কীভাবে আমাদের কল সেন্টার সেভাবে রেটিং দেবেন।
44. উত্তর: আমি ১০ এর মধ্যে ১ দেব। কারণ আপনি ছোট একটা সমস্যা সমাধানে অনেক সময় নিচ্ছেন।
45. প্রশ্ন: আপনি কি কোনো ক্ষতিপূরণ চান?
উত্তর: আমার একটা মিটিং নষ্ট হয়েছে। কি ক্ষতিপূরণ দেবেন। আমার ক্ষতিপূরণ দরকার নেই।
46. প্রশ্ন: আমি কি শেষ করার আগে আপনাকে অন্য কোনো সাহায্য করতে পারি?
উত্তর: না, ধন্যবাদ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply