ব্যবসায়ের অংশীদারী চুক্তিপত্র , নমূনা
অংশীদারী ব্যবসার ক্ষেত্রে চুক্তিপত্র জরুরী

ব্যবসায়ের অংশীদারী চুক্তিপত্র , নমূনা

 

অংশীদারী চুক্তিপত্র

অত্র চুক্তি নামা দলিল অদ্য  ১০/০৪/২০২১ ইং তারিখে নিম্ন লিখিত পক্ষদ্বয়ের মধ্যে সম্পাদিত হইল।

 

 

প্রথমপক্ষ-

নাম:

পিতার নাম:

মাতার নাম:

ঠিকানা:

জন্মতারিখ:

জাতীয় পরিচয় পত্র নং:

মোবাইল নং:

 

দ্বিতীয় পক্ষ:

নাম:

পিতার নাম:

মাতার নাম:

ঠিকানা:

জন্মতারিখ:

জাতীয় পরিচয় পত্র নং:

মোবাইল নং:

 

আমরা উপরোক্ত পক্ষদ্বয় পরস্পর বন্ধু ও সুপরিচিত। বাংলাদেশের নাগরিক এবং পেশায় সকলে ব্যবসায়ী। আমরা দুজনেই ………………….. ব্যবসা করার মানসে একসাথে কাজ করার জন্য তথা অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করার জন্য মনস্থির করলাম।

তাই প্রথমপক্ষের ব্যবসায়ে দ্বিতীয় পক্ষকে অংশীদার হিসেবে অন্তভূক্ত করে এই চুক্তির মাধ্যমে দ্বিতীয় পক্ষকে প্রথম পক্ষের অংশীদার হিসেবে গণ্য ও মান্য করে ব্যবসা সচল রাখান অভিপ্রায়ে এই চুক্তি স্বাক্ষর করলাম। আগামী ১ জানুয়ারী ২০২২ থেকে অংশীদারীত্বের ভিত্তিতে উক্ত ব্যবসা পরিচালিত হবে।

 

যাহাতে ভবিষ্যতে আইনগত জটিলতা ও ভবিষ্যতে বিবাদ পরিহারের লক্ষ্যে একটি লিখিত অংশীদারী কারবার দলিল সম্পাদনের আালোচনা করা হলে আমরা উভয়পক্ষ সম্মতি প্রকাশ করি এবং লিখিতভাবে অংশীদারী কারবারের শর্তাবলি নির্দিষ্ট করে নিন্মলিখিত শর্তাবলির ভিত্তিতে অত্র অংশীদারী কারবার চুক্তিনাো পক্ষদ্বয়ের সম্মতিক্রমে ও স্বাক্ষীবৃন্দের উপস্থিতিতে সম্পাদন করছি।

 

অংশীদারী কারবারের শর্ত সমুহ:

১। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম অপরিপর্তে থাকবে। নাম হবে:

 

২। ব্যবসার ধরণ:

৩। অত্র কারবারের মূল ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা: মেসার্স এসএম এন্টারপ্রাইজ কোম্পানী, রোড, পোঃ ক্যান্টনমেন্ট, থানা: ক্যান্টনমেন্ট, জেলা: ঢাকা। হোল্ডিং নং-০০৭৬৫, দাগ নং-৮৭৬৫, হালদাগ নং-২৬৫৪৩।

এবং রেজিস্ট্রি বা নিবন্ধনকৃত ঠিকানা:

 

৪। অত্র কারবারের অংশীদারগণ নিম্লনখিত  হারে মূলধন সরবরাহ করিবে:

ক) প্রথমপক্ষ:  (নাম) = ৮০ শতাংশ

খ) দ্বিতীয় পক্ষ (নাম)=২০ শতাংশ

 

৫। ব্যবসায় আয়-ব্যয় উল্লেখিত হারে বন্টন করা হবে। ব্যবসা প্রতিষ্ঠানটি লাভজনক না হওয়া পর্যন্ত কেউ কোনো লভ্যাংশ নিতে পারবেনা। তবে লাভ জনক হলে অর্থবছর শেষে লভ্যাংশ নিতে পারবে। বা প্রতি ৬ মাস পরপরও লভ্যাংশ নিতে পারবে।

 

৬। উক্ত ব্যবসা উভয় অংশীদার আনুপাতিক হারে সকলে দেখাশুনা ও রক্ষণাবেক্ষণ করিবে। তবে কেউ পূর্ণকালীন সময় দিলে তিনি সেজন্য বেতনভাতা প্রাপ্ত হবেন। যা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।

 

৭। প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ২ জনের নামে হবে এবং ব্যাংক একাউন্ট হবে জনাব …….. এর নামে। এছাড়া কোনো ট্রেড বডি বা অ্যাসোসিয়েশন এর সদস্যপদ বিশেষ করে ই-ক্যাবের সদস্যপদ হবে জনাব ……. এর নামে।

৮। অত্র চুক্তিনামায় কোন পরিবর্তন পরিবর্ধনের প্রয়োজনীয়তা দেখা দিলে সর্বসম্মতিক্রমে সম্পন্ন করিবে।

৯। ব্যবসা চলাকালীন সময়ে কোনো কারণে একজন অংশীদার বা উভয় অংশীদার মৃত্যুবরণ করিলে তাহা হইলে মৃত্যু ব্যক্তির উত্তরাধিকার অথবা মৃত্যু ব্যক্তির মনোনিত ব্যক্তি তাহার অংশের অংশীদার হিসাবে গণ্য হইবে এবং তাহার অংশের দায় দায়িত্ব পালন করিবে।

১০। পক্ষদ্বয়ের মধ্যে কেহ যদি কোন কারণে স্বেচ্ছায় উক্ত ব্যবসা করিতে অনীহা প্রকাশ করে তাহা হইলে ০৩(তিন) মাস পূর্বে অপরপক্ষগনকে অবগত করিতে হইবে।

 

১১। কোনপক্ষ যদি তাহার অংশ অণ্য কাহারও নিকট হস্তান্তর করিতে  ইচ্ছাপোষন করে তাহা হইলে উভয়ের মধ্যে আলাপ আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করিতে হইবে। পক্ষগণ যদি অপরাগতা প্রকাশ করে তাহা হইলে ৩য়পক্ষের নিকট বিক্রয় করিতে পারিবে।

 

১২। পক্ষদ্বয় নতুন বিনিয়োগ করতে চাইলে প্রতিষ্ঠানের মূল্যমান নির্ধারণ করে বিনিয়োগ করবেন। বিনিয়োগ যুক্ত হওয়ার পর অংশীদারগণ নতুন করে লভ্যাংশ বন্টন করে নেবেন।

 

১৩। যদি কোন কারণ বশতঃ অংশীদারদের  ব্যবসায়িক কোন ভুল বুঝাবুঝি হয়। তাহা হইলে বিরোধীয় বিষয় লইয়া  সকল পক্ষগণ আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করিবেন।

১৪। অত্র চুক্তিপত্র শুধুমাত্র উক্ত প্রতিষ্ঠানের ব্যবসার ক্ষেত্রে কার্যকারী হইবে।

১৫। যদি কখনও ব্যবসার পরিসমাপ্তি ঘটে সকলের সম্মতিক্রমে চুক্তিপত্র বাতিল ও ব্যবসা বন্ধ ঘোষণা করা হইবে।

উপরোক্ত শর্তাবলি আমরা পড়িয়া বুঝিয়াও উহার মর্ম উপলদ্ধি করিয়া সকলপক্ষগণের সম্মতিতে স্বাক্ষীগণের সম্মুখে অত্র অংশীদারী কারবারের চুক্তিপত্রে নিজ নিজ নাম সহি /স্বাক্ষর করিলাম।

 

 

প্রথম পক্ষ

 

 

 

দ্বিতীয় পক্ষ

 

প্রথম পক্ষ দ্বিতীয়পক্ষকে আমি চিনি ও জানি  উপরোক্ত বিবরণ সমূহ আমাদের কথামত তাহারা আমার সেরেস্তায় উপস্থিত হইয়া নিজ লিখিত হইয়াছে মর্মে নিশ্চিত হইয়া নিজ নিজ নাম সহি করিলে আমি তাহাদিগকে নিজ নিজ নাম সহি করিলাম। সনাক্ত করিলাম।

স্বাক্ষীগণের স্বাক্ষর:

 

স্বাক্ষীগণের নাম ঠিকানা ও স্বাক্ষর

 

স্বাক্ষী ১

নাম:

ঠিকানা:

স্বাক্ষর:

 

স্বাক্ষী ২

নাম:

ঠিকানা:

স্বাক্ষর:

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply