হিন্দু ধর্ম জায়গা ভেদে পার্থক্য, আলাদা দেবতা এবং তার কারণ

হিন্দু ধর্ম জায়গা ভেদে পার্থক্য, আলাদা দেবতা এবং তার কারণ

সাধারণভাবে একক ধর্ম হিসেবে হিন্দু ধর্মকে বুঝা গেলেও বাস্তবে এই ধর্মটি বহুরূপী এবং ধর্মটির বহু শাখা সংস্কৃতি রয়েছে। ভারতের একেক জায়গায় একেক রকম হিন্দু ধর্মের দেবতা, উৎসব ও আচার অনুষ্ঠান বিভিন্ন। এই পার্থক্যভেদে চারটি কারণ উল্লেখ করা হলো-

১. আঞ্চলিক ও ভৌগলিক  পার্থক্য

ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভৌগোলিক পরিবেশ, আবহাওয়া, সংস্কৃতি এবং ভাষা ভিন্ন। স্থানীয় মানুষরা তাদের জীবনযাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত বা মানানসই দেবতা বা পূজার প্রক্রিয়া গড়ে তুলেছে। উদাহরণ হিসেবে বলা যায়, ভারতের শিব পূজা হয় বিশেষভাবে মন্দির ও নাট্যশিল্প সংযোগে অন্যদিকে উত্তরে দুর্গা বা কালী পূজার আলাদা পালন করা হয় আলাদা রীতিতে।

 

২. সামাজিক ও ঐতিহাসিক প্রভাব
 

বিভিন্ন সাম্রাজ্য, রাজবংশ এবং হিন্দু রাজ্য ধর্মের এই রীতিতে নানাভাবে প্রভাব ফেলেছে। যেমন পশ্চিমবাংলা ও রাজস্থানের রাজারা প্রচলন করেছিলেন স্থানীয় দেবতাদের অন্যদিকে দক্ষিণে কৃষ্ণ ও শিব পূজাকে চোল সাম্রাজ্য প্রসারিত করেছে। 

৩. উপজাতীয় সংস্কৃতি ও লোক বিশ্বাস 

উপজাতি ও গ্রামীণ জনগোষ্ঠীর নিজস্ব প্রথা এবং দেবতা আছে। ধীরে ধীরে এই দেবতাদের পূজা হয়েছে প্রধান হিন্দু দেবতাদের সাথে ফলে দেবতা ও ধর্মীয় বিশ্বাস এবং প্রথার ভিন্নতা তৈরি হয়েছে। 


৪. দেবতার ভিন্নতা

এক অঞ্চলের মানুষ তাদের জীবনযাত্রার সাথে সামঞ্জস্য এক দেবতাকে প্রধান দেবতা মনে করে আবার অন্য অঞ্চলের মানুষ অন্য দেবতাকে। যেমন পশ্চিম ভারতে শিব বা বিষ্ণু, দক্ষিণ ভারতের শক্তি বা মুরুগান এবং উত্তর ভারতের কালী। মূলত স্থানীয় সংস্কৃতি এবং চাহিদার সাথে মিলিয়ে এই ভিন্নতা তৈরি হয়েছে। 

হিন্দুদের মধ্যে সংঘর্ষ, বিরোধ এবং ফলাফল 

সাধারণত ধর্মীয় আচরণ অনুষ্ঠানের জন্য কোন বড় ধরনের যুদ্ধ বা হত্যাকান্ড খুবই কম হয়েছে কিন্তু ধর্মের এই ভিন্নতার কারণে কখনো কখনো রাজনৈতিক বিরোধে বা আঞ্চলিক বিরোধে রূপ নিয়েছে। বিরোধগুলি উল্লেখ করা হলো-

মন্দির নিয়ে বিরোধ

এক অঞ্চলের সম্প্রদায়রা বা রাজারা কখনো কখনো পূজার আধিপত্য ও মন্দির নির্মাণ নিয়ে জড়িয়ে পড়েছে বিরোধে। যেমন- দক্ষিণ ভারতে প্যান্ডিয়া ও চোল সাম্রাজ্যের সময়ে পূজার নিয়ন্ত্রণ ও মন্দির নির্মাণ নিয়ে স্থানীয় দ্বন্দ্ব তৈরি হয়েছিল। 

পন্থাগত বিরোধ তৈরি 

হিন্দু ধর্মে বিভিন্ন ধারা বা পন্থার ভেতরে মতভেদ রয়েছে। যেমন- শৈব ও বৈষ্ণব সম্প্রদায়ের ভেতরে স্থানীয় বিতর্ক তৈরি হয়েছিল কখনো কখনো। তবে এগুলোকে তেমন সংঘর্ষ বলা যায় না বরং আচরণগত বা তত্ত্বগত পার্থক্য হিসেবেই সীমাবদ্ধ ছিল। 

ফলাফল

 

হিন্দু ধর্মের এই বিরোধগুলি বরং স্থানীয় সংস্কৃতির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করেছে। বিভিন্ন আচার অনুষ্ঠান, মন্দির শিল্প, দেবতার পূজা এবং উৎসবকে সমৃদ্ধ করেছে। যার ফলে হিন্দু ধর্ম আরো বহুরূপী ও ও বহুমুখী সংস্কৃতি রূপ নিয়েছে। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply