ইসলাম আতংক না আদর্শ
ইসলাম বিরোধীতা থেকে ইসলাম প্রিয়তা

স্বপ্নে আদেশ পেয়ে লেখা বই: ইসলাম আতংক না আদর্শ

স্বপ্নে আদেশ পেয়ে লেখা বই: ইসলাম আতংক না আদর্শ

গভীর রাত। আনুমানিক ৩টা। একজন মধ্যবয়স্ক ব্যক্তি মাথাভরা টেনশন নিয়ে ঘুমানোর চেষ্টা করছেন। ঘুম আসছেনা, কারণ তিনি অনুশোচনার আগুনে ক্রমাগত জ্বলছেন। ইনি লক্ষ্মী শঙ্করাচার্য। ভারতের উত্তর প্রদেশের একজন ধর্মগুরু। তিনি অনুশোচনা করছেন এইজন্য যে, তিনি না বুঝে ইসলামের বিরুদ্ধে একটি বই লিখেছেন। এখন তিনি তার ভুল বুঝতে পেরে বইটির প্রচার ঠেকাতে চাচ্ছেন। কিন্তু পারছেন না। আবার ইসলাম সম্পর্কে তিনি যে সঠিক ধারণা লাভ করেছেন সেটাও মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন না।

ভাবতে ভাবতে এক সময় তদ্রাচ্ছন্ন হয়ে তিনি একটি প্রশান্তিময় স্বপ্ন দেখলেন। এক দীপ্তিময় চেহারার সুপুরুষ তার সামনে। সেই তেজস্বী মানুষটি তাকে ধাক্কা দিয়ে বললেন, ‘‘তুমি ঘুরে দাঁড়াও, নিরাশ হয়ো না। আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। যেমনিভাবে ওটা লিখেছিলে তেমনিভাবে এটাও লিখে ফেল। দেখবে তুমি সফল হয়েছো।’’

তারপর তিনি বই লিখেছেন, ‘‘ইসলাম আতংক ইয়া আদর্শ’’। বইয়ের বাংলা অনুবাদ ‘‘ইসলাম আতংক না আদর্শ’’। ভারতের অন্যতম বেস্ট সেলার। শ’খানিক ভাষায় অনুবাদ হয়েছে এযাবত। লেখক কোরআন হাদীস, বেদ, গীতা, উপনিষদ এবং আধুনিক বিজ্ঞানের ৩শ এর বেশী রেফারেন্স দিয়ে তুলে ধরেছেন প্রকৃত ইসলামের আসল রুপ। আর ইসলাম সম্পর্কে নানারুপ বিভ্রান্তির কারণও উল্লেখ করেছেন। কোন পদ্ধতি অনুসরণ করে ইসলামকে জানলে কেউ ইসলাম সম্পর্কে বিভ্রান্ত হবেনা সেটাও লিখেছেন এই বইতে। অনুবাদ এতই সাবলীল যে, এটা অনুবাদ গ্রন্থ মনেই হবে না। বইটির ৭ পৃষ্ঠার ভূমিকা পাঠককে নতুন চেতনায় জাগিয়ে তুলবে। অনুবাদ করেছেন জাহাঙ্গীর আলম শোভন। দৈনিক যুগান্তর  বইটির রিভিউ লিখতে গিয়ে শিরোনাম দিয়েছে ‘‘যে গ্রন্থ হৃদয়ের চোখ খুলে দিবে’’।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply