বই: দেখব বাংলাদেশ গড়ব বাংলাদেশ
পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণকারী সমাজকর্মী জাহাঙ্গীর আলম শোভন তার ১১৭৬ কিলোমিটারের হাঁটা ভ্রমণ নিয়ে এবারের বইমেলায় নিয়ে এসেছেন এক ভিন্ন স্বাদের ভ্রমণ ও এডভেঞ্চার বই ‘‘দেখব বাংলাদেশ গড়ব বাংলাদেশ’’। টানা ৪৬ দিন ধরে হাঁটার সময় পথে পথে নানা মজার, কষ্টকর আর রহস্যজনক ঘটনার বিবরণ দিয়েছেন তিনি এই বইতে। স্বভাবসুলভ রসবোধ, সহজ বর্ণনাভঙ্গি আর আন্তরিক উপস্থাপনার যে বৈশিষ্ট্য তার লেখনীতে রয়েছে পাঠক তার পুরোটাই পাবেন এই বইতে। সাথে রয়েছে মজার মজার সব ছবি।
জটিল বিষয়কে সহজ ও পাঠকবান্ধবরুপে উপস্থাপন করে ইন্টারনেটে ও ব্লগের বিভিন্ন লেখনীতে তিনি যে পাঠকপ্রিয়তা পেয়েছেন সেটাই প্রতিফলিত হয়েছে ১৯২ পৃষ্ঠার এই বইতে। অফসেট পেপারে ঝকঝকে ছাপা, চার রঙের বোর্ড বাঁধাই প্রচ্ছদ ৩৭০ গ্রাম ওজনের এই বইটির দাম ধরা হয়েছে ২৫০ টাকা। আর অনলাইনে পাচ্ছেন মাত্র ২০০ টাকায়। সৌখিন পাঠক, ভ্রমণপ্রিয় ব্যক্তি, সমঝদার মানুষদের সংগ্রহে রাখার মতো একটি বই। মানের দিক দিক থেকে যথেষ্ঠ ভালো বলে গিফট করার জন্যও বইটি একেবারে আদর্শ।
একজন স্বপ্নবাজ লেখক কিভাবে স্বপ্ন দেখেন সেই স্বপ্নকে তিনি কিভাবে বাস্তবায়ন করেন এবং সর্বশেষ লেখনীর মাধ্যমে তা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারেন শোভন। এই অনবদ্য ও অপূর্ব প্রকাশনা তারই এক অমূল্য দলিল।
প্রচ্ছদ: কাজী সোহরাব পারভেজ, প্রচ্ছদের ছবি: রুহুল কুদ্দুছ ছোটন
পৃষ্ঠা: ১৯২, মূল্য: ২৫০ টাকা
( মোহাম্মদ আশরাফ আলী)

