ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১: সহজ সংক্ষিপ্ত উপস্থাপন

ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১: সহজ সংক্ষিপ্ত উপস্থাপন, পর্ব -২

ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১: সহজ সংক্ষিপ্ত উপস্থাপন

পর্ব : ২

জাহাঙ্গীর আলম শোভন

 

ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১ ঘোষনা হওয়ার পর  এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যেহেতু ডেলিভারী সময়সীমা ও অগ্রিম টাকা গ্রহণের রাস্তা বন্ধ করা হয়েছে। তাই বাজার থেকে পণ্য বিক্রির নামে অস্বাভাবিক হারে টাকা তোলার প্রবণতা দেখা দিয়েছে।  এজন্য ক্রেতাদের একটা অংশ এটাকে ইতিবাচক ভাবে দেখলেও। পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানের কাছে টাকা আটকে যাওয়াতে এটাকে অনেকে সমস্যা হিসেবে দেখছেন। ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১ এর বিভিন্ন দিক নিয়ে জাহাঙ্গীর আলম শোভনের লেখার দ্বিতীয় কিস্তি আজ।

 

অধ্যায় ৩.২: মার্কেটপ্লেসে পণ্য বা সেবা বিক্রয়ের জন্য উপস্থাপন

ধারা: ৩.২.১ এবং ৩.২.২

এই দুটি ধারা অনুধাবনের জন্য ধারা ৩.২.১ এর পর্যালোচনা দেখুন

ধারা ৩.২.৩

প্রযোজ্য ক্ষেত্রে পণ্যের উপাদান এবং উপাদানের পরিমাণ উল্লেখ করতে হবে। যেমন খাদ্যপণ্য, কসমেটিক্স, কেমিক্যাল ও অন্যান্য।

ধারা ৩.২.৪

পণ্যটি ব্যবহারে মানব শরীর অথবা আলাদা করে নারী, শিশু, গর্ভবতী মা, শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মা, বয়স্ক মানুষ, হৃদরোগী, ডায়বেটিক রোগীদের ক্ষেত্রে কোনো পাশ্বপ্রতিক্রিয়ার আশংকা থাকলে তা উল্লেখ করতে হবে।

ধারা: ৩.২.৫

পণ্যটি বিক্রয়ের জন্য কোনো নিয়ন্ত্রণকারী কতৃপক্ষের অনুমোদন প্রয়োজন কিনা? যেমন বিস্ফোরক অধিদপ্তর, সিভিল সার্জনের কার্যালয়, পরিবেশ অধিদপ্তর কিংবা বিএসটিআই। তাহলে অনুমোদনের বিষয়টি উল্লেখ করতে হবে।

 

ধারা: ৩.২.৬,৭ ও৮

ভেজাল বা নকল পণ্য বিক্রি করা যাবেনা। (ভেজাল ও নকল পন্যের সংজ্ঞা দ্রষ্ট্যব্য) মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা যাবেনা। কপি রাইট আইন অমান্য করা যাবেনা।

 

ধারা ৩.২.৯

পণ্যটির স্টক সম্পর্কিত তথ্য থাকতে হবে। কতটি পণ্য স্টকে আছে সেটা লেখা থাকতে হবে। এবং তথ্য হালনাগাদ করতে হবে। পণ্য শেষ হয়ে গেলে স্টকআউট লেখা থাকতে হবে। ক্ষেত্র বিশেষে সংখ্যার পরিবর্তে Available for Delivery কথাটা লিখা থাকতে পারে।

 

ধারা ৩.২.১০

যে পণ্য বিক্রয়ের জন্য প্রদর্শন করবে সেটি অবশ্যই বিক্রেতার কাছে থাকতে হবে অথবা মার্কেটপ্লেস এর নিয়ন্ত্রণে থাকতে হবে। এবং পণ্যের সম্পূর্ণ মূল্য গ্রহণের ৪৮ ঘন্টার মধ্যে পণ্যটি ডেলিভারী এজেন্ট এর নিকট হস্তান্তর করতে হবে। পণ্য রেডি টু শিপ অবস্থায় না থাকলে কোনো পণ্যের জন্য ১০% এর বেশী অগ্রিম নেয়া যাবেনা। তবে এস্ক্রো সেবা চালু হলে তার মাধ্যমে ১০০% অগ্রিম নেয়া যাবে।

 

ধারা: ৩.২.১১

কোনো ডিসকাউন্ট, অফার থাকলে সেগুলোর সব শর্ত স্পষ্ঠভাবে উল্লেখিত থাকতে হবে।

ধারা ৩.২.১২

মার্কেটপ্লেসে পণ্য বিক্রির ক্ষেত্রে বিক্রেতার নাম অথবা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকতে হবে। তবে ভবিষ্যতের জন্য বিক্রেতার সকল তথ্য যেমন নাম, ছবি, ঠিকানা, ফোন নাম্বার, জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স ইত্যাদি সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনে সরবরাহ করতে হবে।

অধ্যায় ৩.৩: পণ্য ডেলিভারী

ধারা: ৩.৩.১

পণ্যের মুল্য বুঝে পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে পণ্যটি ডেলিভারী এজেন্টকে বুঝিয়ে দিতে হবে। এবং তা ক্রেতাকে (ফোন, এসএমএস, মেইল, নোটিফিকেশন) জানাতে হবে।

 

ধারা ৩.৩.২

ক্রেতা ও বিক্রেতা একই শহরে হলে মূল্য পরিশোধের ৫ দিনের মধ্যে ভিন্ন শহরে হলে ১০ দিনের মধ্যে পণ্যটি ডেলিভারী প্রদান করতে হবে।

ধারা ৩.৩.৩

নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে ডেলিভারী দেয়ার সময় আরো কম হবে। তবে ক্রেতা কতক্ষন সময়ের মধ্যে পণ্যটি পাবে সেটা ক্রেতাকে জানাতে হবে। এবং সে সময়ের মধ্যে পণ্যটি ডেলিভারী দিতে হবে।

ধারা : ৩.৩.৪

একটি পারচেজ অর্ডারে একাধিক পণ্য থাকলে ভিন্ন ভিন্ন ডেলিভারী চার্জ ধার্য করা যাবে না। তবে ভিন্ন ভিন্ন স্থান থেকে পণ্যগুলো ডেলিভারি হলে অথবা ভিন্ন ভিন্ন স্থানে ডেলিভারী হলে সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন ডেলিভারি ফি থাকতে পারে। সেক্ষেত্রে বিষয়টি ক্রেতাকে জানাতে হবে।

ধারা: ৩.৩.৫

পণ্যের মান নিশ্চিত করবে মার্কেটপ্লেস কতৃপক্ষ। পণ্যক্ষেত্র অনুযায়ী এ ব্যাপারে মার্কেটপ্লেস কতৃপক্ষের সাথে বিক্রেতার আলাদা চুক্তি থাকলে সেভাবে ব্যবস্থা নেয়া হবে। যেমন মার্কেটে প্লেস এর সাথে যদি বিক্রেতার চুক্তি থাকে পন্যের মান নিশ্চিত করবে বিক্রেতা। বিক্রেতা যদি নিশ্চিত করতে না পারে তাহলে চুক্তি অনুযায়ী দায় দায়িত্ব বিক্রেতার উপর বর্তাবে।

ধারা: ৩.৩.৬

ই-কমার্স প্লাটফর্ম ও লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠান নিজেরা চুক্তি করে ঠিক করে নেবে। তারা কেউ কারো জামানত রাখবে কিনা? কোন ক্ষেত্রে কতদিনে পণ্য ডেলিভারী দিবে? ক্যাশ অন ডেলিভারীর টাকা কত সময়ের মধ্যে প্রদান করবে। পণ্য চুরি বা হারানো গেলে কত শতাংশ ক্ষতিপূরণ দেবে। সবই নিজেদের মধ্যে চুক্তি করে নেবে। মার্চেন্ট কিংবা ডেলিভারী প্রতিষ্ঠান চাইলে বীমা করে নিতে পারে।

ধারা: ৩.৩.৭

পণ্যের সাথে মুদ্রিত বিল থাকতে হবে। যা চালান হিসেবেও পরিগনিত হবে। বহনকারীর মালের বৈধতা নিশ্চিত করবে। এবং ক্রেতা ও বিক্রেতার তথ্য থাকবে। ভ্যাট ও আয়কর যদি থাকে তা উল্লেখ করা থাকবে|

 

ধারা: ৩.৩.৮ ও ৯

ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড থাকলে পণ্যের সাথে দিতে হবে। পচনশীল দ্রব্য দ্রুত ডেলিভারীর ব্যবস্থা করতে হবে।

(চলবে…)

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply