Chile
Chile

চিলি ট্যুরিস্ট ভিসা আবেদন

চিলি পর্যটক ভিসা প্রসেসিং গাইড

দক্ষিণ আমেরিকার অন্যতম আকর্ষণীয় দেশ চিলি। প্রায় ৬,০০০ কিলোমিটার দীর্ঘ প্রশান্ত মহাসাগরের উপকূলরেখা, আন্ডিজ পর্বতমালা, প্রাণবন্ত শহর আর সমৃদ্ধ ইতিহাস ভ্রমণপিপাসুদের টানে। রাজধানী সান্তিয়াগোতে আধুনিকতার ছোঁয়া থাকলেও ভ্যালপ্যারাইসো শহর আপনাকে মুগ্ধ করবে রঙিন স্থাপত্যে। প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে চিলি ভ্রমণকারীদের জন্য স্বপ্নের দেশ। তবে দেশটিতে প্রবেশের আগে বেশিরভাগ বিদেশিদের জন্য ভিসা নেওয়া বাধ্যতামূলক। নিচে চিলি ভিসা প্রসেসিং সম্পর্কিত বিস্তারিত দেওয়া হলো। অনেক দেশের নাগরিকদের চিলি ভ্রমণের আগে ভিসা নিতে হয়। বাংলাদেশসহ আফগানিস্তান, ভারত, পাকিস্তান, চীন, মিশর, ইরান, সৌদি আরব, কাতার, নেপাল, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, সিরিয়া, ইয়েমেন, ভেনেজুয়েলা এবং আফ্রিকার বেশিরভাগ দেশের ভ্রমণকারীদের ভিসা নিতে হবে। পূর্ণ তালিকা চিলির কনস্যুলেট বা দূতাবাসে পাওয়া যায়।

চিলি ট্যুরিস্ট ভিসার মেয়াদ

চিলি “Transitory Stay Visa” পর্যটন ভিসা হিসেবে প্রদান করে। এটি একবার বা একাধিকবার প্রবেশের অনুমতি দেয়। সাধারণত ভিসা মেয়াদ ৯০ দিন হয়। তবে ভ্রমণের উদ্দেশ্য ও জাতীয়তার ওপর নির্ভর করে মেয়াদ কিছু ক্ষেত্রে কম হতে পারে।

চিলি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সময় নিচের নথি প্রস্তুত রাখতে হবে:

  • অনলাইনে পূরণকৃত ভিসা আবেদনপত্র

  • পাসপোর্টের তথ্য পৃষ্ঠার কপি

  • সাম্প্রতিক রঙিন ছবি (৫x৫ সেমি, সাদা ব্যাকগ্রাউন্ড)

  • বৈধ হোটেল বুকিং বা চিলির স্বাগতিকের নোটারি করা আমন্ত্রণপত্র

  • গত ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট

  • বসবাসের অনুমতির প্রমাণ (যদি অন্য দেশে বসবাস করেন)

  • অপরাধমুক্ত সনদ

  • প্রয়োজনে অতিরিক্ত নথি যেমন একাডেমিক চিঠি, চাকরির আমন্ত্রণপত্র, জন্ম সনদ, পিতামাতার সম্মতিপত্র ইত্যাদি

সব নথি পিডিএফ ফরম্যাটে জমা দিতে হবে। ছবি অবশ্যই JPG ফরম্যাটে হবে।

চিলি ভিসা আবেদন প্রক্রিয়া

  1. অনলাইনে চিলির Consular Attention System (SAC)–এ প্রবেশ করুন

  2. আবেদনপত্র পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন

  3. আবেদন অনুমোদিত হলে ৩০ দিনের মধ্যে ফি প্রদানের নির্দেশনা ইমেইলে পাবেন

  4. নির্ধারিত সময়ের মধ্যে ফি অনলাইনে পরিশোধ করুন

  5. প্রয়োজনে কনস্যুলেটে সাক্ষাৎকারে হাজির হতে হবে এবং আসল নথি দেখাতে হবে

  6. ভিসা অনুমোদনের পর ইমেইলে পাবেন অথবা নিকটস্থ দূতাবাস থেকে সংগ্রহ করতে হবে

ভিসা ফি

চিলি পর্যটক ভিসার ফি আবেদনকারীর নাগরিকত্ব ও আবেদন করা কনস্যুলেটের ওপর নির্ভর করে। ফি অনুমোদনের পর জানানো হয় এবং ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হয়।

কোথায় আবেদন করবেন

আবেদন করতে হবে অনলাইনে SAC সিস্টেমে এবং আপনার নিকটস্থ চিলি দূতাবাস বা কনস্যুলেটে। প্রসেসিং সময় আবেদনকারীর জাতীয়তা ও আবেদন জমা দেওয়ার কনস্যুলেট অনুযায়ী পরিবর্তিত হয়। সাধারণত কয়েক সপ্তাহ সময় লাগে।

ভিসা অনুমোদনের পর

  • অনুমোদিত ভিসা ইমেইলে পাঠানো হবে অথবা দূতাবাস থেকে সংগ্রহ করতে হবে

  • পাসপোর্টের সঙ্গে ভিসার তথ্য সঠিক আছে কিনা যাচাই করুন

ভিসা বর্ধিতকরণ

চিলি পর্যটক ভিসা একবারের জন্য সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাড়ানো যায়। এজন্য চিলির National Migration Service–এ আবেদন করতে হবে। ভিসার মেয়াদোত্তীর্ণ হলে জরিমানা দিতে হবে। তাই সময়মতো বাড়ানোর ব্যবস্থা নিন।

ভ্রমণ সতর্কতা

  • অপরাধমুক্ত সনদ জমা দেওয়া বাধ্যতামূলক

  • ভিসা মেয়াদোত্তীর্ণ হলে জরিমানা হবে

  • ভিসা অনুমোদন পাওয়া মানেই প্রবেশ নিশ্চিত নয়; ইমিগ্রেশন অফিসাররা অতিরিক্ত নথি চাইতে পারেন

  • সবসময় পাসপোর্ট, হোটেল বুকিং এবং আর্থিক প্রমাণপত্র সঙ্গে রাখুন

  • স্থানীয় আইন-কানুন মেনে চলুন এবং জনসমাগম স্থানে সতর্ক থাকুন

সূত্র: visaindex.com
নোট: অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে কার্য সম্পাদন উত্তম।
সৌজন্যে: টিম শোভনীয়
ছবি: ইন্টারনেট

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply