অনলাইন স্বর্ণ ব্যবসা নীতিমালা কেন প্রয়োজন?
স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও রত্নপাথরের ব্যবহার মানব সভ্যতার প্রাচীন ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিয়ে-শাদী, উৎসব, উপহার, এমনকি সম্পদ সংরক্ষণের মাধ্যম হিসেবেও এই উপকরণগুলো মানুষের জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। সাম্প্রতিক বছরগুলোতে অনলাইনভিত্তিক জুয়েলারি ও মূল্যবান ধাতু বাণিজ্যের জনপ্রিয়তা বেড়েছে কয়েকগুণ। একদিকে সময় ও খরচ সাশ্রয়, অন্যদিকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন ডিজাইন, ধাতুর বিশুদ্ধতা যাচাই এবং সুবিধাজনক লেনদেন ব্যবস্থা এই খাতকে আগামীর অর্থনীতির সম্ভাবনাময় একটি শাখায় রূপান্তর করেছে।
তবে অনলাইন পরিবেশে এইসব মূল্যবান পণ্যের লেনদেন অনেক ঝুঁকি ও জটিলতা বহন করে, যেমন পণ্যের বিশুদ্ধতা নিয়ে সন্দেহ, ভেজাল বা প্রতারণা, সঠিক ওজন না পাওয়া, নিরাপত্তাহীন পেমেন্ট ব্যবস্থা ইত্যাদি। এসব বিবেচনায় একটি মানসম্মত, স্বচ্ছ ও বাস্তবভিত্তিক নীতিমালার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।
বর্তমানে অনলাইনভিত্তিক বাণিজ্যের অভাবনীয় প্রসার এবং নাগরিকদের ক্রয়চর্চায় ডিজিটাল মাধ্যমের উপর নির্ভরতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে স্বর্ণ, রুপা, হীরা, ব্রোঞ্জ, স্বর্ণের বার, চাকতি ও মূল্যবান ধাতু এবং অলংকারজাত পণ্যের ব্যবসার ক্ষেত্রে সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন একটি সময়োপযোগী প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।
এই নির্দেশিকায় উল্লিখিত সকল বিধান ডিজিটাল কমার্স নীতিমালা ২০১৮ (সংশোধিত ২০২০), স্বর্ণ নীতিমালা ২০১৮ (সংশোধিত ২০২১) এবং ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১ অনুসরণ করে অনলাইন ব্যবসার স্বচ্ছতা, গ্রাহক নিরাপত্তা, পণ্যের গুণগত মান, লেনদেনের জবাবদিহিতা এবং সরকার কর্তৃক নজরদারির আওতায় আনয়নের লক্ষ্যে এই “অনলাইন স্বর্ণ ব্যবসা নির্দেশিকা অনুমোদিত ও কার্যকর করা প্রয়োজন। এটি অনলাইন জুয়েলারি ও মূল্যবান ধাতু ভিত্তিক পণ্যসেবার পেশাদার, ন্যায়সংগত এবং গ্রাহকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।
বর্তমান যুগে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে অনলাইনভিত্তিক ব্যবসা একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশেষ করে মূল্যবান ধাতু ও রত্নপাথরের অনলাইন কেনাবেচা এখন আর কল্পনার বিষয় নয়; বরং এটি ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি নিরাপদ, স্বচ্ছ ও গতিশীল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তবে এ খাতের সংবেদনশীলতা ও উচ্চমূল্যের কারণে এর প্রতিটি পর্যায়ে ন্যূনতম নীতিমালা ও নৈতিক মানদণ্ড প্রতিষ্ঠা করা জরুরি। স্বর্ণ, রুপা, হীরা, ব্রোঞ্জ, ও অন্যান্য মূল্যবান ধাতুর অনলাইন বাণিজ্যে গ্রাহক সুরক্ষা, পণ্যের গুণগত মান, পরিমাপের স্বচ্ছতা এবং লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সুসংহত নীতিমালা প্রণয়ন সময়ের দাবি।
পটভূমি
বাংলাদেশের প্রেক্ষাপটে স্বর্ণ ও মূল্যবান ধাতুর ব্যবসা মূলত অফলাইন বা দোকাননির্ভর ছিল দীর্ঘদিন। তবে ই-কমার্স বিপ্লবের প্রভাবে এখন অনেক প্রতিষ্ঠান ও উদ্যোক্তা অনলাইনেই এই পণ্য বিক্রির দিকে ঝুঁকছে। ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিভিন্ন নির্দেশনা থাকা সত্ত্বেও অনলাইন জুয়েলারি এবং সোনার বার ও কয়েন ব্যবসা খাতে এখনো অনেক ক্ষেত্রে নীতিগত অস্পষ্টতা ও সমন্বয়ের অভাব রয়েছে।
এছাড়াও আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও হীরার মূল্যের প্রতিদিনের ওঠানামা, আমদানি শুল্ক, মান নিয়ন্ত্রণ, বিএসটিআই এবং বাংলাদেশ ব্যাংকের নিয়ম-কানুন এই খাতের ব্যবসা পরিচালনায় সরাসরি প্রভাব ফেলে। সেই প্রেক্ষিতে অনলাইন প্ল্যাটফর্মে মূল্যবান ধাতু ও অলংকারের লেনদেন এবং গ্রাহক সুরক্ষা নিশ্চিত করতে আলাদা করে একটি দিকনির্দেশনামূলক নীতিমালা তৈরি সময়োপযোগী ও প্রয়োজনীয়।
স্বর্ণের মতো পণ্যের ক্ষেত্রে আলাদা দৃষ্টিভঙ্গি কেন?
স্বর্ণ শুধু অলংকার নয়, এটি সম্পদও। বিয়ে-শাদী, উপহার বা বিনিয়োগ—প্রতিটি ক্ষেত্রেই স্বর্ণের গুরুত্ব রয়েছে। কিন্তু একে যদি অনলাইনে বিক্রি করতে হয়, তাহলে পণ্যের বিশুদ্ধতা, ওজনের স্বচ্ছতা, দাম নির্ধারণ এবং নিরাপদ লেনদেন—এই চারটি বিষয় নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এছাড়া প্রতারকচক্রের ফাঁদে পড়ে অনেকেই ভেজাল স্বর্ণ কিনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এক্ষেত্রে একটি সুসংহত ও রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত নীতিমালা থাকলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই নিরাপত্তা নিশ্চিত হয়।
অনলাইন স্বর্ণ ব্যবসা নীতিমালার প্রয়োজনীয় দিকগুলো
১. সুনির্দিষ্ট বিধি ও লাইসেন্স প্রক্রিয়া
নীতিমালার আওতায় অনলাইন স্বর্ণ ব্যবসার জন্য উদ্যোক্তাকে ট্রেড লাইসেন্স, ডিবিআইডি, কোম্পানি রেজিস্ট্রেশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তি সনদ (NOC) নিতে হয়। ফলে ব্যবসার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।
২. নিরাপদ লেনদেন ও অর্থফেরত ব্যবস্থা
সব ধরনের লেনদেন ব্যাংকিং চ্যানেলে সম্পাদনের বাধ্যবাধকতা রয়েছে। ক্যাশ অন ডেলিভারির মতো ঝুঁকিপূর্ণ মাধ্যম নিষিদ্ধ। এছাড়া পণ্য বুঝে না পেলে বা সন্তুষ্ট না হলে অর্থফেরতের সুবিধাও নিশ্চিত করা হয়েছে।
৩. গ্রাহক তথ্য ও নিরাপত্তা
৩০০ গ্রাম বা তার বেশি স্বর্ণ ক্রয়ের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বাধ্যতামূলক। একইসঙ্গে ক্রেতা-বিক্রেতার সব তথ্য সংরক্ষণের বাধ্যবাধকতা আছে। এতে করে মানি লন্ডারিংসহ অন্য কোনো অপরাধ প্রতিরোধ সম্ভব হয়।
৪. গুণগত মান নিয়ন্ত্রণ ও হলমার্কিং
নীতিমালা অনুযায়ী, বিএসটিআই অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে স্বর্ণের বিশুদ্ধতা পরীক্ষা করতে হয় এবং পরীক্ষণের সনদ প্রদান বাধ্যতামূলক। ২২ ক্যারেটের নিচে স্বর্ণ বার বা কয়েন বিক্রি করা যাবে না।
৫. ভল্ট ব্যবস্থাপনা ও বীমা সুরক্ষা
ব্যবসা পরিচালনায় ভল্ট ব্যবস্থাপনা এবং ডেলিভারির সময় বীমাকৃত পরিবহন বাধ্যতামূলক করা হয়েছে, যা ব্যবসার পেশাদারিত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করে।
সরকার ও জনগণের যৌথ স্বার্থ
এই নীতিমালা একদিকে যেমন ভোক্তার অধিকার রক্ষা করে, অন্যদিকে রাষ্ট্রের রাজস্ব আদায়ে সহায়ক হয়। সরকারের তত্ত্বাবধান, কর আদায়, এবং প্রতারণা রোধে এই নীতিমালা অত্যন্ত কার্যকর। একইসঙ্গে উদ্যোক্তাদের জন্য একটি নির্ভরযোগ্য ও সম্মানজনক ব্যবসায়িক পরিবেশ গড়ে ওঠে।
গুরুত্ব:
অনলাইন স্বর্ণ ব্যবসা শুধু একটি ট্রেন্ড নয়, এটি ভবিষ্যতের একটি বড় খাত। তবে এই খাতকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে হলে অবশ্যই একটি শক্তিশালী ও বাস্তবমুখী নীতিমালার প্রয়োজন। অনলাইন স্বর্ণ ব্যবসা নির্দেশিকা জরুরী প্রয়োজন। চালু করেছে, তা শুধু সময়োপযোগীই নয়, বরং দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করার পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।
অনলাইন স্বর্ণ ব্যবসা নির্দেশিকা হিসেবে হিসেবে অনলাইনে স্বর্ণ, রুপা, হীরা, ব্রোঞ্জ, স্বর্ণের বার ও চাকতি, মূল্যবান ধাতু নির্মিত ও মিশ্রিত অলংকারজাত পণ্যের নিরাপদ ও নিয়ন্ত্রিত ব্যবসা পরিচালনার জন্য একটি সময়োপযোগী কাঠামো দরকার। এই নির্দেশিকায় ব্যবসা শুরু থেকে অনুমোদন, পরিচালনা, গ্রাহক সুরক্ষা, পণ্যের মান নিয়ন্ত্রণ, মূল্য নির্ধারণ, ডেলিভারি, লেনদেন, কর পরিশোধ, তথ্য সংরক্ষণ, এবং অভিযোগ নিষ্পত্তি পর্যন্ত প্রতিটি ধাপে নির্দেশনা থাকবে।
এটি ব্যবসায়িক স্বচ্ছতা নিশ্চিত করবে, উদ্যোক্তাদের জন্য সমান সুযোগ তৈরি করবে এবং অনলাইন মূল্যবান ধাতু বাজারে সরকারী নিয়ন্ত্রণ ও কর রাজস্ব নিশ্চিত করবে। একই সঙ্গে, ভোক্তার অধিকার রক্ষা, প্রতারণা প্রতিরোধ, ও আন্তর্জাতিক মানে ব্যবসা পরিচালনার পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যও এতে অন্তর্ভুক্ত থাকবে।

