কোরআনের ১১৪টি সূরার নাম ও অর্থ

কোরআনের ১১৪টি সূরার নাম ও অর্থ

কোরআনের ১১৪টি সূরার নাম ও অর্থ

পবিত্র কোরআনের সূরাগুলোর নামকরণে নির্দিষ্ট কিছু নীতি অনুসরণ করা হয়েছে, যা মূলত সূরার বিষয়বস্তু, বিশেষ শব্দ, কাহিনি বা বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে। সাধারণত সূরার নামকরণ নিম্নলিখিত পদ্ধতিতে হয়েছে—

  1. গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বা প্রতীকী উপাদান: অনেক সূরার নাম এতে উল্লেখিত বিশেষ শব্দ বা ঘটনা থেকে নেওয়া হয়েছে। যেমন, সূরা আল-বাকারাহ (গরু)—এতে বনি ইসরাইলের গরু সম্পর্কিত কাহিনি রয়েছে।

  2. প্রধান বিষয় বা বার্তা: কিছু সূরার নাম তাদের মূল বক্তব্য প্রতিফলিত করে। যেমন, সূরা আল-ইখলাস (বিশুদ্ধ একত্ববাদ)—এটি আল্লাহর একত্ব ও অনন্যতা নিয়ে আলোচনা করে।

  3. বিশেষ ঘটনা বা জাতি: কিছু সূরা বিশেষ জাতি বা ঘটনার নামানুসারে নামকরণ করা হয়েছে। যেমন, সূরা কুরাইশ—এতে কুরাইশ গোত্রের প্রসঙ্গ এসেছে।

  4. বিশিষ্ট ব্যক্তি বা নবীর নাম: কিছু সূরার নাম বিশিষ্ট নবী বা ব্যক্তির নামে রাখা হয়েছে। যেমন, সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা ইবরাহিম—এগুলোর প্রতিটিতে সংশ্লিষ্ট নবীর ঘটনা বর্ণিত হয়েছে।

  5. প্রকৃতি ও সৃষ্টি: কিছু সূরার নাম প্রকৃতি বা সৃষ্টি জগতের বিশেষ কিছুর নাম অনুসারে রাখা হয়েছে। যেমন, সূরা আন-নামল (পিপীলিকা), সূরা আন-নجم (তারকা), সূরা আদ-দুখান (ধোঁয়া)

  6. প্রথম শব্দ বা প্রারম্ভিক আয়াত: কিছু সূরার নাম তার প্রথম শব্দ বা আয়াত থেকে নেওয়া হয়েছে। যেমন, সূরা ইয়াসিন, সূরা ত্বহা—এগুলো প্রথম আয়াতের অক্ষর বা শব্দ থেকে নামকরণ করা হয়েছে।

নিচে সূরার আরবি নাম ও বাংলা অর্থ দেয়া হলো

১. আল ফাতিহা (সূচনা)
২. আল বাকারা (বকনা-বাছুর)
৩. আল ইমরান (ইমরানের পরিবার)
৪. আন নিসা (নারী)
৫. আল মায়িদাহ (খাদ্য পরিবেশিত টেবিল)
৬. আল আনআম (গৃহপালিত পশু)
৭. আল আরাফ (উচু স্থানসমূহ)
৮. আল আনফাল (যুদ্ধে-লব্ধ ধনসম্পদ)
৯. আত তাওবাহ্ (অনুশোচনা)
১০. ইউনুস (নবী ইউনুস)
১১. হুদ (নবী হুদ)
১২. ইউসুফ (নবী ইউসুফ)
১৩. আর রা’দ (বজ্রপাত)
১৪. ইব্রাহীম (নবী ইব্রাহিম)
১৫. আল হিজর (পাথুরে পাহাড়)
১৬. আন নাহল (মৌমাছি)
১৭. বনী-ইসরাঈল (ইহুদী জাতি)
১৮. আল কাহফ (গুহা)
১৯. মারইয়াম (মারইয়াম (ঈসা নবীর মা)
২০. ত্বোয়া-হা (ত্বোয়া-হা)
২১. আল আম্বিয়া (নবীগণ)
২২. আল হাজ্জ্ব (হজ্জ)
২৩. আল মু’মিনূন (মুমিনগণ)
২৪. আন নূর (আলো)
২৫. আল ফুরকান (সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণকারী গ্রন্থ)
২৬. আশ শুআরা (কবিগণ)
২৭. আন নম্ল (পিপীলিকা)
২৮. আল কাসাস (কাহিনী)
২৯. আল আনকাবূত (মাকড়শা)
৩০. আর রুম (রোমান জাতি)
৩১. লোক্মান (একজন জ্ঞানী ব্যাক্তি)
৩২. আস সেজদাহ্ (সিজদা)
৩৩. আল আহ্যাব (জোট)
৩৪. সাবা (রানী সাবা/শেবা)
৩৫. ফাতির (আদি স্রষ্টা)
৩৬. ইয়াসীন (ইয়াসীন)
৩৭. আস ছাফ্ফাত (সারিবদ্ধভাবে দাঁড়ানো)
৩৮. ছোয়াদ (আরবি বর্ণ)
৩৯. আয্-যুমার (দলবদ্ধ জনতা)
৪০. আল মু’মিন (বিশ্বাসী)
৪১. হা-মীম সেজদাহ্ (সুস্পষ্ট বিবরণ)
৪২. আশ্-শূরা (পরামর্শ)
৪৩. আয্-যুখরুফ (সোনাদানা)
৪৪. আদ-দোখান (ধোঁয়া)
৪৫. আল জাসিয়াহ (নতজানু)
৪৬. আল আহ্ক্বাফ (বালুর পাহাড়)
৪৭. মুহাম্মদ (নবী মুহাম্মদ)
৪৮. আল ফাৎহ (বিজয়, মক্কা বিজয়),
৪৯. আল হুজুরাত (বাসগৃহসমুহ),
৫০. ক্বাফ (ক্বাফ),
৫১. আয-যারিয়াত (বিক্ষেপকারী বাতাস),
৫২. আত্ব তূর (পাহাড়),
৫৩. আন-নাজম (তারা),
৫৪. আল ক্বামার (চন্দ্র)
৫৫. আর রাহমান (পরম করুণাময়)
৫৬. আল ওয়াক্বিয়াহ্ (নিশ্চিত ঘটনা)
৫৭. আল হাদীদ (লোহা)
৫৮. আল মুজাদালাহ্ (অনুযোগকারিণী),
৫৯. আল হাশ্র (সমাবেশ),
৬০. আল মুম্তাহিনাহ্ (নারী, যাকে পরীক্ষা করা হবে),
৬১. আস সাফ (সারবন্দী সৈন্যদল),
৬২. আল জুমুআহ (সম্মেলন/শুক্রবার),
৬৩. আল মুনাফিকূন (কপট বিশ্বাসীগণ),
৬৪. আত তাগাবুন (মোহ অপসারণ),
৬৫. আত ত্বালাক (তালাক),
৬৬. আত তাহ্রীম (নিষিদ্ধকরণ),
৬৭. আল মুল্ক (সার্বভৌম কতৃত্ব)
৬৮. আল ক্বলম (কলম),
৬৯. আল হাক্কাহ (নিশ্চিত সত্য),
৭০. আল মাআরিজ (উন্নয়নের সোপান),
৭১. নূহ (নবী নূহ)
৭২. আল জ্বিন (জ্বিন সম্প্রদায়)
৭৩. আল মুয্যাম্মিল (বস্ত্রাচ্ছাদনকারী)
৭৪. আল মুদ্দাস্সির (পোশাক পরিহিত),
৭৫. আল ক্বিয়ামাহ্ (পুনর্ত্তুান),
৭৬. আদ দাহ্র (মানুষ),
৭৭. আল মুরসালাত (প্রেরিত পুরুষগণ),
৭৮. আন্ নাবা (মহাসংবাদ),
৭৯. আন নাযিয়াত (প্রচেষ্টাকারী),
৮০. আবাসা (তিনি ভ্রুকুটি করলেন)
৮১. আত তাক্ভীর (অন্ধকারাচ্ছন্ন),
৮২. আল ইন্ফিতার (বিদীর্ণ করা),
৮৩. আত মুত্বাফ্ফিফীন (প্রতারণা করা),
৮৪. আল ইন্শিকাক (খন্ড-বিখন্ড করণ),
৮৫. আল বুরুজ (নক্ষত্রপুন্জ),
৮৬. আত তারিক্ব (রাতের আগন্তুক),
৮৭. আল আ’লা (সর্বোন্নত),
৮৮. আল গাশিয়াহ্ (বিহ্বলকর ঘটনা),
৮৯. আল ফাজ্র (ভোরবেলা),
৯০. আল বালাদ (নগর),
৯১. আশ শামস (সূর্য),
৯২. আল লাইল (রাত্রি),
৯৩. আদ দুহা (পূর্বান্হের সুর্যকিরণ)
৯৪. আল ইনশিরাহ (বক্ষ প্রশস্থকরণ),
৯৫. আত ত্বীন (ডুমুর),
৯৬. আল আলাক (রক্তপিন্ড),
৯৭. আল ক্বাদর (মহিমান্বিত),
৯৮. আল বাইয়্যিনাহ (সুস্পষ্ট প্রমাণ)
৯৯. আল যিল্যাল (ভূমিকম্প),
১০০. আল আদিয়াত (অভিযানকারী)
১০১. আল ক্বারিয়াহ (মহাসংকট)
১০২. আত তাকাসুর (প্রাচুর্যের প্রতিযোগিতা)
১০৩. আল আছর (সময়),
১০৪. আল হুমাযাহ (পরনিন্দাকারী),
১০৫. আল ফীল (হাতি),
১০৬. কুরাইশ (কুরাইশ গোত্র),
১০৭. আল মাউন (সাহায্য-সহায়তা),
১০৮. আল কাওসার (প্রাচুর্য),
১০৯. আল কাফিরুন (অবিশ্বাসী গোষ্ঠী),
১১০. আন নাসর (স্বর্গীয় সাহায্য),
১১১. আল লাহাব (জ্বলন্ত অংগার),
১১২. আল ইখলাস (একত্ব)
১১৩. আল ফালাক (নিশিভোর)
১১৪. আন নাস (মানবজাতি)

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply