আপনি কি লাভ বম্বিং এর শিকার: Love Bombing
Love bombing হলো একটি মানসিক ও সম্পর্কগত কৌশল যেখানে কেউ শুরুতে অত্যধিক ভালোবাসা, প্রশংসা, উপহার, মনোযোগ ও আবেগের বন্যা বইয়ে দিয়ে অপর পক্ষকে দ্রুত ঘনিষ্ঠ করে ফেলে। এতে সেই মানুষটি (যার ওপর এটি প্রয়োগ করা হচ্ছে) খুব সহজে “জালে আটকা পড়ে” এবং মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে।
মিষ্টি মোড়কে ভয়ংকর এক বিপদের ফাঁদা এই লাভ বোম্বিং। শব্দটা শুনতে যতটা রোমান্টিক লাগে বাস্তবে রোমান্টিকতার আড়ালে মানুষ চুরি বা মনচুরি বা নিজস্বতা চুরির এক ধূর্ত কৌশল। এটি কোনো সাধারণ ও স্বাভাবিক ভালোবাসার নয়। এটি মনস্তাত্ত্বিক কৌশল (psychological manipulation) যা বেশীরভাগ ক্ষেত্রে চরিত্রহীন ও লম্পট ছেলেরা মেয়োদেরকে বশে আনে।
কারণ এ যুগে যেহেতু জোর করে শারীরিক সম্পর্ক করা এত সহজ নয় আবার রয়েছে কঠিন আইন। তাই এক ধরনের নারী লোভী পুরুষেরা এই কাজ করে। কখনো কখনো কিছু পুরুষ তার পছন্দের নারীকে চিরতরে নিজের বশ করার জন্যও করে থাকে। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রে মেয়েরা ঠকে।
পুরষরাও এধনের ফাঁদে পড়ে তবে সেটা কম। আর কিছু পেশাদার নারীরা শুধু এমন করে থাকে। কিন্তু নারীদেরকে যারা লাভ বম্বিং করে তাদের কোনো বয়স নেই। সব বয়সী পুরষদের মধ্যেই এটা আছে।
যেভাবে লাভ বোম্বিং করা হয়
যেমন ধরুন, আপনার জীবনে এমন একজন মানুষ এলো আর সে আপনার প্রেমে পড়ে গেল। নানা ভাবে আপনাকে পেতে চাইল। আপনাকে পাওয়ার জন্য এমন কোনো কাজ নেই যা করতে চায়না। কম বয়সীরা এক্ষেত্রে প্রচুর সময় দেয়, আপনাকে অঢেল ভালোবাসা, মনোযোগ, প্রশংসা আর স্বপ্ন দেখায়। বয়ষ্করা উপহারে দেয় পয়সা খরচ করে। আরো কতো কি?
বেশীরভাগ মেয়ে মনে হরে, “আহা! এমন মানুষটা তো আমি সারা জীবন খুঁজেছি! পৃথিবীতে মনে হয় এখনো সত্যিকার প্রেমিক পুরুষ আছে। আমি এতদিনে আসল মানুষ খুঁজে পেয়েছি।’’ কিছু কিছু মেয়ে এমনও মনে করে, ‘‘আল্লাহর হুকুমে তার সাথে আমার পরিচয় হয়েছে। সে আমার আসল মানুষ। তাকে হারালে আমি শেষ’’
এরা তার শিকারের প্রতি এতটাই যত্নশীল আচরণ করবে যে মনে হবে যেন সে তার জন্যই তৈরি হয়েছে। রাতারাতি মেয়েটার দুনিয়াটা যেন ভালোবাসার বন্যায় ভেসে যাবে। এ হলো লাভ বোম্বিংয়ের প্রথম ধাপ— তীব্র মুগ্ধতা ও আসক্তি তৈরি করা এবং অতিরিক্ত ভালবাসা প্রকাশ করা।
কিন্তু যখন বম্ব বিষ্ফোরণ হয়ে যায়-
বিশেষ করে মেয়েটা যখন তার পৃথিবী ছোট করে এসে সে পুরুষের ওপর মানসিকভাবে নির্ভরশীল (emotionally dependent) হয়ে পড়ে। এবং তার প্রতি বিশ্বস্খ ও অভ্যস্ত হয়ে উঠবেন, তখনই খেলাটা পাল্টে যাবে।
হঠাৎ করেই সে দূরে দূরত্ব তৈরী করবে। খোজ নেবেনা। বিরক্তি প্রকাশ করবে, এমনকি আপনাকে দোষারোপ করতেও বাঁধবেনা। শুধু তাই নয়। আগের সে আর বর্তমান সে কোনো মিল খুজে পাওয়া যায়না। তখন মেয়েরা হতাশ হয়ে পড়ে নিজের ভুল বুঝতে পারে। কারো আত্মবিশ্বাস ভেঙে যায় তারা নিজেকে দোষী মনে হতে থাকে।
এক ধরনের নিয়ন্ত্রণ কৌশল
আসলে, লাভ বোম্বিং হলো এক ধরনের নিয়ন্ত্রণ কৌশল (control technique)। যারা এই খেলায় পারদর্শী, তারা জানে কীভাবে একজন মানুষকে দ্রুত তাদের জালে জড়াতে হয়। তাদের উদ্দেশ্য হলো আপনাকে মানসিকভাবে দুর্বল (mentally vulnerable) করে তোলা, যাতে আপনি তাদের কথায় ওঠাবসা করেন।
একবার আপনি তাদের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়লে, তারা আপনার আবেগ, সিদ্ধান্ত এবং এমনকি আপনার জীবনকেও নিয়ন্ত্রণ করতে চাইবে। নিজেকে সুরক্ষিত রাখুন, কারণ- দুঃখজনক হলেও সত্যি, বর্তমানে অনেকেই এই লাভ বোম্বিংয়ের শিকার হচ্ছেন। সেটা সাধারণ মেয়ে থেকে শুরু করে বুদ্ধিমতি, কর্পোরেট কেউ এর বাইরে নয়।
আপনিও এই লাভবম্বিং এর শিকার হচ্ছেন না তো সামাজিক মাধ্যমে বা এই সমাজের মানুষের মাধ্যমে
এটি সাধারণত নিম্নলিখিত প্রক্রিয়ায় ঘটে:
-
প্রথম দিকে অত্যধিক রোমান্টিক ও যত্নশীল আচরণ (ফুল, চিঠি, বারবার বলা “তুমি ছাড়া আমি কিছুই না”, দ্রুত সম্পর্কের প্রতিশ্রুতি দেওয়া)
-
তারপর ধীরে ধীরে নিয়ন্ত্রণমূলক আচরণ শুরু হয়, যেমন “তুমি আমার ছাড়া কিছুই না”, “আমাকেই সব কিছু বলতে হবে”, “অমুকের সাথে কথা বলবে না”
-
যখন মানুষটি একপ্রকার আসক্ত হয়ে যায়, তখন সেই ব্যক্তি তাকে মানসিকভাবে প্রভাবিত করতে থাকে, কখনো অবহেলা বা মানসিক নির্যাতন করতেও থাকে।
প্রধান লক্ষণসমূহ:
✅ শুরুতেই অস্বাভাবিক দ্রুত গতির ঘনিষ্ঠতা
✅ অতিরিক্ত প্রশংসা ও উপহার
✅ তোমার অন্য সকল সম্পর্ক (বন্ধু, পরিবার) থেকে আলাদা করার চেষ্টা
✅ সন্দেহ ও নিয়ন্ত্রণের প্রবণতা
✅ হঠাৎ মুড বদলানো – একবারে খুব ভালো, আবার হঠাৎ ঠান্ডা বা রূঢ়
কেন এটি বিপজ্জনক?
কারণ এটি আসলে একধরনের মানিপুলেশন বা মানসিক নিয়ন্ত্রণ। প্রথমে ভালোবাসার ঢল নামিয়ে তোমাকে “নিরাপদ” ও “বিশেষ” অনুভব করানো হয়। এরপর সেটি ব্যবহার করে তোমার ওপর মানসিক দখল নেওয়া হয়।
মনে রাখা ভাল
মনে রাখবেন, যে ভালোবাসা হঠাৎ করে বিস্ফোরিত হয়, তা হঠাৎ করেই মিলিয়ে যেতে পারে। ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্কই (relationships built over time) দীর্ঘস্থায়ী হয় এবং সত্যিকারের গভীরতা পায়। তাই কারও অতিরিক্ত যত্ন বা প্রশংসায় মুগ্ধ হয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক হন।
নিজেকে প্রশ্ন করুন, এই যত্ন কি genuine, নাকি এর পেছনে কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? নিজের অনুভূতি আর মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন থাকাটা সবচেয়ে জরুরি।
কিছু পরামর্শ:
নতুন সম্পর্কেও সময় নাও। প্রথমেই কোনো প্রতিশ্রুতি বা গভীর সিদ্ধান্তে যেও না।
নিজের পরিবার-বন্ধুদের থেকে আলাদা হয়ে পড়ছো কিনা, খেয়াল রাখো।
তোমার সীমানা (boundaries) তৈরি করো, যেমন কখনো বলা “না”।
তোমার মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজন হলে কাউন্সেলর বা মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নাও।
এই আই অবলম্বনে- জাহাঙ্গীর আলম শোভন
ছবি: ইন্টারনেট

