বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান ধর্ম হিসেবে  ইসলাম শক্তি কোথায়

বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান ধর্ম হিসেবে  ইসলাম শক্তি কোথায়

বিশ্বজুড়ে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বা মিডিয়ার বিভিন্ন বাধা সত্বেও সবচেয়ে দ্রুত বর্ধমান ধর্ম হল ইসলাম। ‘গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ’ শীর্ষক পিউ রিসার্চ সেন্টারের একটি গবেষণায় সম্প্রতি উঠে এসেছে, ইসলাম ধর্মের অনুসারীদের সংখ্যা যতটা দ্রুত বাড়ছে তা অন্য সবগুলি ধর্মের সম্মিলিত বৃদ্ধিকেও ছাড়িয়ে যাচ্ছে। এর মূল কারণগুলি হলো-

  • মুসলমানদের মধ্যে তরুণ জনসংখ্যা বেশি থাকায় জন্মহারও বেশি হচ্ছে। মুসলমানদের গড় আয়ু  মাত্র  24 বছর যা অন্যান্য ধর্মালম্বীদের তুলনায় অনেক কম। 
  • মুসলিম পরিবারে যেখানে গড়ে ২.৯ সন্তান জন্ম নেয় সেখানে অন্য ধর্মাবলম্বীদের মাত্র গড়ে ২.২ হারে জন্ম নেয়।
  • মুসলমান হিসেবে যারা জন্মগ্রহণ করে তাদের প্রায় সকলেই মুসলিম হিসেবেই থাকে। যেখানে খ্রিস্টধর্মসহ অন্যান্য ধর্মে অনেক তরুণরা ধর্ম ছেড়ে যায় সেখানে মুসলমানদের মধ্যে ধর্মান্তরিত বা ধর্ম ছেড়ে দেওয়ার হার খুবই কম মাত্র ১ পারসেন্ট। 
  • এছাড়াও ইসলামের সরল ও আকর্ষিক জীবনধারা, সমতা, ভ্রাতৃত্ব ও সামাজিক ন্যায়বিচার প্রভৃতি গুণাবলী মানুষকে ধর্মান্তরিত 

তাই বলা যায় শুধু ধর্মান্তরিত মানুষের মাধ্যমে ইসলাম বাড়ছে না বরং প্রাকৃতিকভাবে জনসংখ্যা বৃদ্ধির কারণে ইসলাম ধর্ম অনুসারীদের হার দ্রুত বাড়ছে। 

ইসলাম সবচেয়ে দ্রুত কোন কোন অঞ্চলে বাড়ছে? 

ইসলাম ধর্ম বর্তমানে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম ধর্ম যার অনুসারী সংখ্যা প্রায় ২০০ কোটি, যা বিশ্ব জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ। ২০১০ সাল হতে নতুনভাবে এই ধর্মে যুক্ত হয়েছে ৩৫ কোটি যা খ্রিস্ট ধর্মের তুলনায় তিনগুণ বেশি এছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীদের সম্মিলিত বৃদ্ধির থেকেও বেশি। বিশেষত মুসলিম জনসংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতে যেমন কাজাখাস্তান, লেবানন ও বেনিনে। উল্লেখযোগ্য হারে যে দেশগুলিতে মুসলিম সংখ্যা বাড়ছে-

  • সাব-সাহারা আফ্রিকা: সবচেয়ে দ্রুত বৃদ্ধি সাব- সাহারা আফ্রিকাতে। যেমন মালি, নাইজার প্রভৃতি। নাইজেরিয়াতে প্রতিবছর মুসলিম জনসংখ্যা বাড়ছে ৩ থেকে ৪ শতাংশ। 
  • উত্তর আমেরিকা: গত এক দশকে ৫০% এর বেশি মুসলিম বেড়েছে যুক্তরাষ্ট্র ও কানাডাতে। এর মধ্যে একটি বড় অংশ ধর্মান্তরের মাধ্যমে এসেছে। 
  • এশিয়া: ইতোমধ্যে মুসলিম সংখ্যায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া ২৪০ মিলিয়ন, পাকিস্তান ২৩০ মিলিয়ন এবং বাংলাদেশে ১৬০ মিলিয়ন। 
  • নেপাল: নেপালে ২০১১ সালে মুসলিমদের সংখ্যা ছিল ৪.৩৯% যা ২০২১ সালে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে  ৫.০৯%। অনুমান করা হচ্ছে এই হার ২০৫০ সালে ৭ শতাংশ ছাড়িয়ে যাবে। 

ইসলাম ধর্ম হতে মুসলমানদের দূরে সরে যাওয়া 

ইসলাম গ্রহণের হার যদিও বেশি তবুও কিছু মুসলিম রয়েছে যারা ইসলাম ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে। বিশ্বব্যাপী প্রায় এক শতাংশ মুসলিম ধর্মত্যাগ করে থাকে আবার এক শতাংশ মানুষ নতুন  মুসলিম হয় ফলে ভারসাম্য বজায় থাকে। বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়াতে ধর্মত্যাগ খুবই কম বরং এখানকার মুসলমানরা প্রায় ১০০ শতাংশই নিজ ধর্মে থেকে যায়। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপে কিছু মুসলিম ইসলাম থেকে দূরে সরে যায়। পিউ রিসার্চে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রে প্রায় ২৫ শতাংশ মুসলিম তাদের ধর্ম ত্যাগ করেছে তবে নতুনভাবে ইসলাম গ্রহণও করছে অনেক এতে ভারসাম্য বজায় থাকছে।

এই আলোচনা থেকে বলা যায় ইসলাম দ্রুত বৃদ্ধির মূল বিষয় হলো ধর্মে দৃঢ় থাকা এবং প্রাকৃতিকভাবে জনসংখ্যা বৃদ্ধি। রাজনৈতিক ও সামাজিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মুসলিমদের সংখ্যা দ্রুত বাড়ছে বিশেষ করে এশিয়া ও আফ্রিকায়। তবে পশ্চিমাদেশগুলিতেও ইসলাম গ্রহণের প্রবণতা বাড়ছে 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply