বই নির্বাচন: জাহাঙ্গীর আলম শোভন
(সঠিক বই বাছাইয়ের কৌশল)
দাম: ৭০ টাকা
ইত্যাদি গ্রন্থ প্রকাশ
প্রথম প্রকাশ: জুলাই ২০২৩
বাজারের সব বই যেমন পড়া সম্ভব নয় তেমনি বিচ্ছিন্নভাবে যখন যা খুশি পড়লে মানুষের মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অপ্রয়োজনীয় ও আনন্দহীন পড়া কোনো কাজে আসে না। এমনকি মানহীন লেখা পড়ে কোনো লাভ হয়না। তাই প্রতিটি পাঠকের নিজের প্রয়োজন ও আগ্রহের বই পড়া উচিৎ।
পাঠক যে বই পড়বেন তিনি তার সঠিক বই বাছাই করবেন কিভাবে? এই বিষয়টা এই ছোট বইতে আলোচনা করা হয়েছে। এছাড়া উপহার বা লাইব্রেরীর জন্য বই কিনতে কিভাবে ভাল বই বাছাই করবো সেসব পরামর্শ রয়েছে।
আমরা শুধু বই পড়তে বলি। কিন্তু সঠিক বই কিভাবে পড়বে সেটাই এখানে বলা হলো। যারা বই পড়েন তাদের জন্য সহায়ক হবে। আবার যারা বলেন সময়ের অভাবে বই পড়তে পারেন না। তাদের জন্য আরো বেশী সহায়ক হবে এই বই কারণ তারা অল্প সময় দিয়ে সঠিক বইটি পড়ে নিতে পারবেন।
তাই প্রতিটি পাঠকের নিজের প্রয়োজন ও আগ্রহের বই পড়া উচিৎ। দরকারী ও জ্ঞানের বই পড়া উচিৎ, মানসম্পন্ন সাহিত্য ও উন্নত বিনোদনের বই পড়া উচিৎ। আত্ম-উন্নয়ন, ক্যারিয়ার ও অনুপ্রেরণামূলক বই পড়া প্রয়োজন। এছাড়া ইতিহাস কিংবা ভ্রমণ, বিজ্ঞান কিংবা ভূগোল, ব্যাকরণ কিংবা তথ্য, ভৌতিক কিংবা রহস্য, গোয়েন্দা কিংবা সাইন্সফিকশন সবইতো মানুষ পড়তে পারে।
বর্তমানে আমাদের চারপাশে নানা ধরনের কনটেন্ট। তা থেকে আমরা ঠিকই আমাদের প্রয়োজনীয় এবং আগ্রহের বিষয়গুলো দেখি বা শুনি। বিগত হাজার বছরের বাংলা ভাষা ও সাহিত্য গ্রন্থের সংখ্যাও বিশাল। আর অন্যভাষা ও অনুবাদ যুক্ত করলে এর কোনো সীমারেখা নেই। কিন্তু কোনো একজন মানুষের পক্ষে সব ধরনের বই বা সব জনপ্রিয় বই পড়া সম্ভব নয়। আবার অনেক অনেক বই পড়ার জন্যও আজকাল আমাদের সময় বরাদ্ধ নেই এমনকি সব বিষয়ে বই পড়ার প্রয়োজনও নেই।

