ই-কমার্স

ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১: সহজ সংক্ষিপ্ত উপস্থাপন, পর্ব : ৩

ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১: সহজ সংক্ষিপ্ত উপস্থাপন

পর্ব : ৩

জাহাঙ্গীর আলম শোভন

 

যেকোনো নীতিমালা হয় দুষ্ঠের দমন ও শিষ্ঠের লালন এর জন্য। যখন একটু স্বাধীন থাকে তখন যেমন ভালোদের সুবিধা হয় তেমনি সেই সুবিধা নেয় দুষ্ঠুরা। আবার যখন একটু বাঁধ তৈরী করা হয়, তখন ভালোরাও তাতে পড়ে যায়। কারণ আইন বা বিধান সবাইকে সমান চোখে দেখে। সাজাতো তখন হয় যখন অভিযোগ প্রমাণ হয়। ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১ নির্দেশিকা নিয়ে ধোঁয়াশা কাটতে জাহাঙ্গীর আলম শোভনের ধারাবাহিক লেখার তৃতীয় পর্ব আজ।

 

অধ্যায়: ৩.৪- অভিযোগ ও প্রতিকার

ধারা ৩.৪.১

অভিযোগ গ্রহণের জন্য ই-কমার্স প্রতিষ্ঠান প্রয়োজনীয় ব্যবস্থা রাখবে। যেমন কল সেন্টার, ই-মেইল বা অভিযোগ বক্স। অবশ্যই একজনকে কমপ্লায়ন্স অফিসারের দায়িত্ব পালন করতে হবে। তার সাথে যোগাযোগের তথ্য ই-ক্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের কাছে জমা দিতে হবে।

 

ধারা: ৩.৪.২

ক্রেতা অভিযোগ করার ৭২ ঘন্টার মধ্যে সমাধানের উদ্যোগ নিতে হবে। এবং তা ক্রেতাকে জানাতে হবে।

 

ধারা: ৩.৪.৩

পণ্য বা সেবার ব্যাপারে ক্রেতার মতামত/রিভিউ/রেটিং দেয়ার ব্যবস্থা থাকতে হবে। প্রতিষ্ঠানের মালিক ও কর্মীরা এই রিভিউতে অংশ নিতে পারবেনা। রিভিউ মুছে ফেলা যাবে না।

 

ধারা: ৩.৪.৪

পুরো মূল্য পরিশোধের ৪৮ ঘন্টার মধ্যে পণ্য সেবা ডেলিভারীর ব্যবস্থা করতে না পারলে ক্রেতাকে ক্রেতাকে জানাতে হবে। এবং পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে পণ্যমূল্য ফেরত দিতে হবে।

 

ধারা: ৩.৪.৫ ও ৬

উপরের বিধানগুলো প্রতিপালতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

ধারা: ৩.৪.৭

এই ধারা অনুসারে ই-ক্যাব সদস্য প্রতিষ্ঠানকে এবং সকলের জন্য ডিজিটাল কমার্স নির্দেশিকা ২০২১ এর কপি প্রকাশ ও প্রেরণ করেছে, একাধিক কনটেন্ট তৈরী করে প্রকাশ করেছে।

শীঘ্রই একটি ওয়ার্কশপ আয়োজন করতে যাচ্ছে। এ ব্যাপারে একটি প্রশ্নমালা তৈরী করেছে যার উত্তর দেয়ার জন্য সদস্যদের কাছে প্রেরণ করবে।

 

অধ্যায় ৩.৫: অগ্রিম মূল্য পরিশোধ ও মুল্য সমন্বয়

ধারা: ৩.৫.১

পণ্য ও সেবা পরিশোধে ব্যর্থ হলে ১০ দিনের মধ্যে মূল্য ফেরত দিতে হবে। যেভাবে ক্রেতা মূল্য পরিশোধ করেছে সেভাবে ফেরত দিতে হবে। এবং বিষয়টি ক্রেতাকে অবহিত করতে হবে। মূল্য পরিশোধের সময় ক্রেতাকে গৃহিত মূল্যের কম বা বেশী পরিশোধ করা যাবে না। যে মাধ্যমে মূল্য গ্রহণ করা হবে সে মাধ্যমেই ফেরত দিতে হবে। (এখানে যেহেতু ক্যাশ অন ডেলিভারীর ক্ষেত্রে পন্যের কোনো সমস্যা হলে পণ্যমূল্য কোন মাধ্যমে পরিশোধ করা তা ‍উল্লেখ নেই। তাই এক্ষেত্রে যেহেতু টাকা নগদে গৃহিত হয় ফেরত দেয়ার ক্ষেত্রে নগদই শ্রেয়। তবে ক্রেতার সম্মতিতে অন্য মাধ্যমে দেয়া যেতে পারে)

 

ধারা ৩.৫.২, ৩ ও ৪

যেকোনো ধরনের অফার ও ডিসকাউন্ট সাথে সাথে কার্যকর করতে হবে। ক্যাশব্যাক অফারের অর্থ ৭২ ঘন্টার মধ্যে ক্রেতাকে ফেরত দিতে হবে। ক্রেতার ক্যাশ-ব্যাক বা মুল্যছাড় জনিত অর্থ ওয়ালেটে জমা রাখা যাবে না। বাংলাদেশ ব্যাংকের এসক্রো সেবা চালু হলে লেনদেন এর সেটা গ্রহণ করা যেতে পারে।

সমাপ্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply