ওরা ফিরে আসবে
জাহাঙ্গীর আলম শোভন
রক্তচোষা রাক্ষুস সেনা বদ করেছে বাংলায়
ভারি হলো আকাশ বাতাস নির্যাতিতের কান্নায়
নিরব কান্না গুমরে ছিল পনের বছরে ‘হুম’স্বরে
আমার চাচার বোবা কান্না গুমরে ছিল গুমঘরে
আমার মামা হারিয়ে গেল কোনো এক প্রভাতে
কাউয়া-চিল উল্লাস করে লোক লস্করের সভাতে।
শকূন নিল পড়ুয়া ভাইয়ের মেধাবী মাথার খুলি।
আমার টাকায় আমার গায়ে বৃষ্টি বর্ষণ গুলি।
বিশ্বজিৎ কিবা রিয়াসেন সবার রক্তই লাল
আবরার আর সাঈদের উপর তুলল তারা ঝাল।
একদিকে কোটি হাত অন্যদিকে গুলি কামান
নিরস্ত্র এক বিপ্লবেরে গেলনাতো আর থামান।
মুগ্ধ আর সুলাতানারা দলে দলে রাজপথে
রাক্ষসশাহীর পতন হলো, ব্যস্ত হলো পালাতে।
ইয়ামিন, ফারহান, হাসানেরা আসবে ফিরে বার বার
যদি তোমরা দেশ গড়তে ব্যর্থ হও আরেকবার।

