উদ্যোক্তার প্রথম পাঠ
বই: উদ্যোক্তার প্রস্তুতি
লেখা: জাহাঙ্গীর আলম শোভন
বাংলাদেশে ক্ষুদ্র উদ্যোক্তা হতে ইচ্চুক তরুনদের প্রায়শ বিভিন্ন বিষয়ে জানতে প্রশ্ন করতে দেখা যায়। এরমধ্যে প্রধান প্রশ্ন হলো ব্যবসা কিভাবে শুরু করবো? কিভাবে লাভ জনক ব্যবসা করবো? কিভাবে ব্যবসা করলে লোকসান হবে না? ইত্যাদি।
মজার ব্যাপার হলো তারা খুব প্রাথমিক পর্যায়ের প্রশ্নও করে থাকেন। যেমন ট্রেড লাইসেন্স কিভাবে করবো? TIN কেমন প্রয়োজন? BIN কেন করবো? DBID কোথায় পাবো? পাইকারী পণ্য কোথায় পাওয়া যায়? এসব। তাই যেসব উদ্যোক্তা শুরু করবেন বা করেছেন তাদের জন্য প্রয়োজনীয় তথ্য রয়েছে এই বইতে।
এই বইতে রয়েছে উদ্যোক্তার মাইন্ডসেট বিশ্লেষণ, তথ্য, গল্প এবং আইনগত বিষয়সমূহ। অল্পকিছু একাডেমিক ও তাত্ত্বিক বিষয়ের সাথে বাস্তবিক ও প্রয়োজনীয় বিষয়সমূহ। সাথে একজন ব্যবসায়ী কিংবা সাধারণ কর্মজীবির সাথে একজন উদ্যোক্তার চিন্তার যে পার্থক্য তা এই বইতে তুলে ধরা হয়েছে। এতে যে কেউ নিজেকে মূল্যায়নও করতে পারবেন তিনি আসলে একজন প্রকৃত উদ্যোক্তার গুনাবলীর সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। ডিজিটাল খাতের ৮ জন উদ্যোক্তা বইটি নিয়ে তাদের মতামত দিয়েছেন।
এই বইতে যদি ১০০ তথ্য থাকে, ১০০ গল্প ও আইডিয়া থাকে, ১০০ নির্দেশনা ও পরামর্শ থাকে। তাহলে নতুনদের মধ্যে ১০০ বিষয় জানা আর না জানা দুজন মানুষের মধ্যে যতটা পার্থক্য ঠিক ততটা পার্থক্য তৈরী হবে এই বই পড়া আর না পড়ার মাঝে।

