বই: সুন্দর এই বেঁচে থাকা
(আনফোল্ড ইউর পটেনশিয়াল)
ড. মো. আলমাছুর রহমান ও জাহাঙ্গীর আলম শোভন
আমরা যখন একটি বই কিনে পড়ি। সাধারণত আমরা কিছু কনটেন্ট সে বইতে আশা করি। এই বইরে নাম শুনলে যা বোঝা যায়। সেসব কনটেন্ট এর সাথে বাড়তি কিছু কনটেন্টও রয়েছে। সূতরাং পাঠকের জীবনের জন্য কিছু প্রয়োজনীয় টিপস রয়েছে। এরমধ্যে অনেককিছুই জানতাম না। যদি বইটি না পড়তাম। কিছু জায়গায় বানান সমস্যা আছে। তবে বইটির কনটেন্ট সমৃদ্ধ হওয়ার কারণে বইটি উপকারী এক জিনিস হয়ে গেছে।
দুজন লেখক একটা বই লিখেছেন। আইডিয়া ভালো। দুজনের লেখার ভঙ্গিও আলাদা। বইটি নির্দিষ্ট কোনো পাঠক শ্রেনীর জন্য নয়। মনে হল একেকটা টপিক একেক শ্রেণীর পাঠকের জন্য। আলমাছ স্যারের লেখায় এমনকিছু তথ্য পেয়েছি যা আগে কখনো শুনিনি। আর শোভন স্যারের লেখার স্টাইল খুব সুন্দর। এখানে তথ্যের চেয়ে পদ্ধতি নিয়ে বেশী আলোচনা করা হয়েছে। তবে ৯৬ পৃষ্ঠার বইটির দাম একটু কম হলে ভালো হতো। অবশ্য বেশী কমিশন দিয়ে প্রকাশক সেটা পুষিয়ে দিয়েছেন। সেজন্য ছায়াবীথিকে ধন্যবাদ।
আমাদের দেশের পাঠকরা সাধারণত বিদেশী মোটিভেশনাল বই পড়েন। আমার মতে আমাদের অবশ্যই দেশীয় বইগুলো পড়া উচিত। কারণ বিদেশের মানুষদের সুবিধা অসুবিধা আর আমাদের সুবিধা অসুবিধা এক নয়। তাই আমাদের উচিত এরকম দেশী বই গুলো পড়া। যাতে আমাদের সমাজে কি ধরনের সমস্যা তৈরী হয়। তা থেকে আমরা নিজেরা সমাধান বের করতে পারব।
আমি সাধারণ মানুষ, বইয়ের রিভিউ কিভাবে লিখতে হয় জানি না। শুধু এটুকু বুঝতে পেরেছি কেউ যদি খুব হতাশ ও ফাস্টেট থাকে এই বই তাকে উজ্জীবিত করবে। এমনকি কারো মাথায় যদি আত্মহত্যার চিন্তা আসে এই বই পড়ার পর তা আর থাকবেনা।
বইটি সব দিক থেকে ভালো। শুধু কয়েকটা শব্দের বানান একটু সমস্যা। মানে গুরুতর ভুল নয়। বোঝাই যায় প্রিন্টিং মিসটেক। একটা শব্দের সাথে একটা শব্দ লেগে গেছে কয়েক জায়গায়। সম্ভবত সেটিংএ সমস্যা। তবে যারা এই দুই লেখকের কোনো ট্রেনিং এ অংশ নিয়েছেন তারাতো তাদেরকে চিনেন। যারা চিনেন না। তারা এই বই পড়লে দুজন পার্সোনাল গাইড পাবেন। সাইজে খুব বড় না হলেও এই ছোট বইটি পড়ার পর মনে হয়েছে। একটি নয় আসলে দুটো বই পড়েছি। কারণ ২ জন লেখকের লেখার স্টাইল ২ রকম। খুব মজা লাগল ব্যাপারটা।
এতছোট বই কিন্তু এত তথ্যবুহল। খুব ভালো লাগল। দুজন লেখক মিলে একটা বই লিখা এটা খুব ভালো আইডিয়া। ২/১টা প্রিন্টিং মিসটেক ছাড়া বইটি বেশ কাজের।

