ক্রিয়েটিভ মার্কেটিং

ক্রিয়েটিভ মার্কেটিং বা সৃজনশীল বাজারজাতকরণ

বই: ক্রিয়েটিভ মার্কেটিং

 

কিছু বইতে শুধু আইডিয়া লেখা থাকে। যা আসলে সবাই জেনে যায়। এবং এগুলো বইতে প্রকাশিত হওয়ার পর পুরনো হয়ে যায় ফলে তেমন একটা কাজে লাগে না। কিছু বইতে আইডিয়া লেখা থাকে না তবে কিভাবে আইডিয়া তৈরী করা যায়। সেটা লেখা থাকে। ক্রিয়েটিভ মার্কেটিং বইটি দ্বিতীয় প্রকারের। তবে নতুন উদ্যোক্তাদের জন্য বইটিতে অনেক কিছু আছে। সে অনুযায়ী পুরনো বা অভিজ্ঞ মার্কেটারদের জন্য হয়তো ৪/৫টা অধ্যায় কিছুটা কাজে লাগতে পারে। অল্প কিছু কেতাবী কথা বাদে বাকী সব কথাই শেখার আছে।

বিশেষ করে মার্কেটিং প্লান ও বাজেটিং।  আর উদাহরণ হিসেবে যেসব মার্কেটিং আইডিয়া তুলে ধরা হয়েছে সেগুলো বেশ মজার।  এই বই পড়ার পর আপনার আসল কাজ শুরু হবে। এখানে যেহেতু গতানুগতিক ভাবে না ভেবে অন্যরকম করে ভাবতে বলা হয়েছে। আমি নিশ্চিত বইটি পড়ার পর আপনি ফেসবুক পেইজে পোস্ট দেয়ার সময় তিনবার ভাববেন?

ডিজাইন ছবি সব কিছু অন্যরকম করে ভাববেন। এটাই হলো এই বইয়ের মূল পাওয়া। আর কিছু না হোক আপনার ফেসবুক পোস্টের ধরন বদলাবেই। তবে অবশ্যই ধৈর্য নিয়ে বইটা পড়ে শেষ করতে হবে। আর সেটাও খুব সহজ এখানে নিরস আলোচনা হলেও বইটি গল্পময় ধাঁচে লেখা।

আসলে মার্কেটিং মানেই ক্রিয়েটিভিটি কিন্তু আমরা খুব কম মানুষ সেটা মনে রাখি। সবাই শুধু কারো কোনো নতুন আইডিয়া হিট করলে সেটা কপি করা শুরু করি। কিন্ত সে নতুন আইডিয়া তার মাথায় কি হুট করে একদিন ঘুম থেকে উঠার পর চলে এসেছিল? নাকি দীর্ঘদিনের একটা চর্চার ফসল। তা না হলে তো যেকোনো ব্যক্তির মাথায় আইডিয়া আসতো।

সে চর্চাটা যাদের আসেনা তাদের জন্য বেসিক কিছু নির্দেশিকা আছে বইটিতে। আর যাই হোক এই বই পড়লে কনটেন্ট কপি করার মানসিকতা আর থাকবেনা।

ক্রিয়েটিভ মার্কেটিং আসলে মার্কেটিং এর আলাদা বা নতুন কোনো শাখা নয়। এটা মূলত সাধারণ মার্কেটিং এর একটা উচু স্তর। তাই ক্রিয়েটিভ মার্কেটিং আইডিয়া যেকোনো ক্ষেত্রে প্রয়োগ করা যায়। ফেসবুক থেকে শুরু করে লিফলেট। টিভির ঘোষনা থেকে করে পণ্যের প্যাকেট। কিভাবে সেটা সম্ভব তার একটা ধারণা পাওয়া যাবে।

ব্যবসা বাণিজ্যে সৃজনশীলতার অনেকদিন নিয়ে আলোচনা করা হয়েছে। একেবারে পণ্যের ফ্রোটোটাইপ থেকে শুরু করে আফটার সেল এড পর্যন্ত। প্রতিটি ক্ষেত্রে রেগুলার মার্কেটিং আমরা যেভাবে করি সেটাকে কিভাবে করলে ক্রিয়েটিভ মার্কেটিং হবে সেটাই আলোচনা করেছেন।

 

লেখা: মাহমুদুর রহমান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply