বাংলাদেশ

এসডিজি বাস্তবায়ন ও স্থানীয়করণ প্রেক্ষিত বাংলাদেশ

SDG বাস্তবায়ন ও স্থানীয়করণ প্রেক্ষিত বাংলাদেশ

বাংলাদেশে SDG (Sustainable Development Goals) বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয়করণ (localization) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। কারণ দেশের উন্নয়ন টেকসই হবে তখনই, যখন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও এই লক্ষ্যগুলোর প্রতিফলন ঘটবে। নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো (ক) সম্ভাব্য উদ্যোগ, (খ) সেগুলোকে সফল করার উপায়, (গ) চ্যালেঞ্জসমূহ এবং (ঘ) সেগুলো মোকাবেলার কৌশল।

 SDG বাস্তবায়নে লোকালাইজেশনের জন্য সম্ভাব্য উদ্যোগসমূহ:-

১. SDG স্থানীয় পরিকল্পনার প্রণয়ন

  • জেলা, উপজেলা পর্যায়ে  অভীষ্ট ও ১৬৯ লক্ষ্যমাত্রার ভিত্তিতে স্থানীয় পরিকল্পনা গ্রহণ।
  • প্রতি বছরের Annual Development Plan (ADP) এ SDG অন্তর্ভুক্ত করা।
  • স্কুল শিক্ষার্থী থেকে গৃহবধূ সকলকে সম্পৃক্ত করা।
  • কলেজ পর্যায়ে SDG Club গঠন করা।
  • উপজেলা পর্যায়ে প্রতিনিধি পরিষদ ভিত্তিক বাস্তবায়ন সহযোগী কমিটি গঠন করা।

 

২. SDG ইনডিকেটর লোকালাইজেশন ও ডেটা সংগ্রহ ব্যবস্থা

  • স্থানীয় প্রেক্ষাপটে উপযোগী SDG সূচক নির্ধারণ।
  • ওয়ার্ড/ইউনিয়ন পর্যায়ে Data Bank বা তথ্যভাণ্ডার গঠন।

৩. SDG বাজেট ম্যাপিং

  • ইউনিয়ন/উপজেলার বাজেট কাঠামোর মধ্যে SDG ভিত্তিক ব্যয়ের শ্রেণীবিভাগ।
  • Gender budget, Climate budget–এর মতো SDG budget প্রস্তুতকরণ।
  • বিশেষ ব্যবস্থায় সকল এলাকা, পেশা ও খাতে বাজেট বরাদ্ধ হয়েছে কিনা তা যাচাই করা।

৪. জনসম্পৃক্ততা ও গণশুনানি

  • স্থানীয় জনগণের অংশগ্রহণে পরিকল্পনা, তদারকি ও মূল্যায়ন।
  • স্কুল-কলেজে SDG সংক্রান্ত পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করা।
  • পেশাজীবি ও সমাজকর্মীদের SDG কর্মশালায় যুক্ত করা।

৫. স্থানীয় সরকার ও সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ

  • ইউপি চেয়ারম্যান, সদস্য, পৌর মেয়রসহ সংশ্লিষ্টদের SDG বিষয়ক নিয়মিত প্রশিক্ষণ।
  • উপজেলা পরিষদ বা জেলা প্রশাসনকে SDG হাব হিসেবে গড়ে তোলা।
  • সকল সামাজিক সংগঠনকে সহায়ক কমিটিতে অন্তভূক্ত করা।

৬. তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল ড্যাশবোর্ড

  • প্রতিটি ইউনিয়নের জন্য SDG ড্যাশবোর্ড তৈরি করা, যেখানে স্থানীয় অগ্রগতি প্রতিফলিত হবে।
  • প্রতিটি ট্রেড এসোসিয়েশন জন্য SDG ড্যাশবোর্ড তৈরি করা, যেখানে খাতের অগ্রগতি প্রতিফলিত হবে।

৭. নজরদারি ও স্বেচ্ছা মূল্যায়ন (Voluntary Local Review – VLR)

  • প্রতিবছর জেলা ও উপজেলা পর্যায়ে VLR প্রকাশ।
  • খাত ভিত্তিক VLR প্রকাশ।

৮.  চ্যালেঞ্জসমূহ:

  1. তথ্য ঘাটতি ও দুর্বল ডেটা ব্যবস্থাপনা
  2. SDG বিষয়ে মাঠ প্রশাসনের পর্যাপ্ত জ্ঞান বা প্রশিক্ষণের অভাব
  3. বাজেট বরাদ্দের অভ্যন্তরীণ সমস্যা (SDG ভিত্তিক বাজেট নেই)
  4. স্থানীয় পর্যায়ে অংশগ্রহণমূলক পরিকল্পনার অনুপস্থিতি
  5. নির্বাচনকেন্দ্রিক রাজনীতি ও স্বল্পমেয়াদি চিন্তাভাবনা
  6. তথ্যপ্রযুক্তি ও মানবসম্পদের সীমাবদ্ধতা
  7. নাগরিক সমাজ ও তরুণদের অসক্রিয়তা
  8. সরকারী দপ্তরসমূহের সমন্বয়ের অভাব।
  9. ভুল তথ্য উপস্থাপন করে সফলতা দেখানোর প্রবণতা।
  10. জনসাধারণের সচেতনতা ও নিয়মের প্রতি শ্রদ্ধার অভাব
  11. স্থানীয় পর্যায়ে সরকারী আধিকারিকদের ঘন ঘন বদলি
  12. উন্নয়ন প্রকল্প গ্রহণে রাজনৈতিক বিবেচনা
  13. দূর্বল ব্যবস্থাপনা ও দূর্নীতি প্রবণতা
  14. সাময়িক ফল লাভের জন্য আকাংখা, স্থায়ী উন্নয়নে অনীহা
  15. দূরদর্শী পরিকল্পনার অভাব
  16. সার্বিক পরিবেশ না থাকা
  17. শিক্ষা ও দক্ষতা বিষয়ক দূর্বলতা।

 

 বিশেষ প্রস্তাবনা (Policy Suggestions):

  1. “SDG Localization Policy Guideline” তৈরির উদ্যোগ নেওয়া যেতে পারে।
  2. জাতীয় পর্যায়ে একটি “Local SDG Council” গঠন যা স্থানীয় পর্যায়ে দিকনির্দেশনা দেবে।
  3. ‘District SDG Champion’ নির্বাচন করে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি।
  4. স্কুল পর্যায়ে SDG Club গঠন।

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply