e Commerce, Delivery

সেবামূলক ই-কমার্সের শর্তাবলী

সেবামূলক ই-কমার্সের শর্তাবলী (বাংলা নমূনা)

এটা খুব সাধারণ একটা বিষয়। পড়েও তেমন আহামরি কিছু পাবেন না। কিন্তু এই জিনিসটার জন্য ৭০% শতাংশ ডিবিআইডি আবেদন বাতিল হয়ে যায়।

প্রথমত, অধিকাংশ ফেসবুক ভিত্তিক প্রতিষ্ঠান শর্তাবলী, পণ্যফেরত নীতি ও মূল্য ফেরত নীতি রাখে না।

যারা রাখে তারা আবার বিষয়টি ফেসবুক এবং ওয়েবসাইট ২ জায়গায় লিখে রাখে না।

যারা লিখে রাখে তারা আবার ইংরেজীতে লিখে বাংলা লিখে না।

আবার সেবামুলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেকে মনে করে তার আবার ফেরত নীতি কিসের। আপনাদের সুবিধার জন্য এটা দেয়া হলো। অন্য লিংকে ইংরেজীটাও আছে। এধানে একটি সেবামূলক প্রতিষ্ঠান ABC.com দিয়ে একটি ছদ্ম নাম দেয়া হলো।

 

১) শর্তাবলী (Terms and Conditions)

১. সেবার ধরন:

ABC.com শুধুমাত্র সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান। আমাদের সেবাসমূহের বিস্তারিত বিবরণ ও শর্তাদি সংশ্লিষ্ট পৃষ্ঠায় উল্লেখ করা থাকে।

২. চুক্তি:
• সেবা গ্রহণের জন্য গ্রাহক ও ABC.com -এর মধ্যে একটি চুক্তি কার্যকর হবে। চুক্তির ভিত্তিতে সেবার ধরন, মূল্য, এবং সময়সীমা নির্ধারিত হবে।
• কোনো সেবা প্রদানের পূর্বে আংশিক বা পূর্ণ অর্থ প্রদানের শর্ত প্রযোজ্য হতে পারে।

৩. অগ্রিম প্রদান:
• গ্রাহকের প্রয়োজন অনুযায়ী, সেবার জন্য ১০০% বা আংশিক অগ্রিম নেওয়া হতে পারে।
• অগ্রিম প্রদানের শর্তাবলী চুক্তিতে উল্লেখ থাকবে।

৪. সেবা প্রদানের সময়সীমা:
• নির্ধারিত সময়সীমার মধ্যে সেবা প্রদান করা হবে।
• যদি অনিবার্য কারণে সেবায় বিলম্ব হয়, তবে গ্রাহককে আগেই অবহিত করা হবে।

৫. গ্রাহকের দায়িত্ব:
• সঠিক তথ্য প্রদান করা গ্রাহকের দায়িত্ব। ভুল তথ্যের কারণে সেবায় সমস্যা হলে ABC.comদায়ী থাকবে না।
• গ্রাহক সেবা সংক্রান্ত যে কোনো নথিপত্র সংরক্ষণ করবেন।

৬. আইন অনুসরণ:
• ABC.com বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হয়।

৭. বিরোধ নিষ্পত্তি:
• কোনো সমস্যা দেখা দিলে, সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। তাতে সমাধান না হলে প্রয়োজনে, আইনি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বা হতে পারে। তবে সামাজিক মাধ্যমে বা সাযোমাতে কেউ কাউকে হেয় প্রতিপন্ন করবেনা।

২) রিটার্ন ও রিফান্ড নীতি (Return and Refund Policy)

১. রিটার্ন নীতি: (পণ্য ফেরত)
• ABC.com সেবামূলক প্রতিষ্ঠান হওয়ায় সেবার “রিটার্ন” প্রযোজ্য নয়। তবে সেবা প্রদানের আগে চুক্তি বাতিল করা হলে, রিফান্ড প্রযোজ্য হতে পারে। অথবা চুক্তিতে উল্লেখ থাকলে হতে পারে।

২. রিফান্ড নীতি: (মূল্য ফেরত)
• যদি ABC.com পূর্বনির্ধারিত সময়ে সেবা দিতে ব্যর্থ হয়, তবে গ্রাহক তার অর্থ ফেরতের দাবি করতে পারবেন।
• অর্থ ফেরত দেওয়ার সময়সীমা: সর্বোচ্চ ৭ কার্যদিবস।
• যে মাধ্যমে অর্থ প্রদান করা হয়েছে, সেই মাধ্যমেই রিফান্ড দেওয়া হবে।

৩. রিফান্ড ব্যতিক্রম: (মূল্য ফেরত ব্যতিক্রম)
• সেবা সম্পূর্ণভাবে প্রদানের পর কোনো রিফান্ড দেওয়া হবে না।
• যদি গ্রাহকের ভুল বা অস্পষ্টতার কারণে সেবায় সমস্যা হয়, তবে রিফান্ড প্রযোজ্য নয়।
৪. অংশিক রিফান্ড:
• আংশিক অগ্রিম নেওয়া হলে, সেবার জন্য যে অংশ ব্যয় হয়েছে তা বাদ দিয়ে অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া হবে যদি চুক্তিপত্রে উল্লেখিত থাকে।

৩) কুকিজ ও গোপনীয়তার নীতি (Cookies and Privacy Policy)

১. তথ্য সংগ্রহ:
• গ্রাহকদের সেবা প্রদানের জন্য ABC.com যেসব তথ্য সংগ্রহ করে। এর মধ্যে রয়েছে নাম, ইমেইল, ফোন নম্বর, এবং সেবার বিবরণ। ABC.com গ্রাহকের স্পর্শকাতর কোনো তথ্য সংরক্ষণ ও সংগ্রহ করে না।

২. তথ্য ব্যবহারের উদ্দেশ্য:
• সেবা উন্নয়ন ও গ্রাহকের প্রয়োজন পূরণের জন্য তথ্য ব্যবহার করা হয়।
• তৃতীয় পক্ষের সাথে গ্রাহকের তথ্য শেয়ার করা হয় না, তবে আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধে তথ্য সরবরাহ করা হতে পারে।

৩. কুকিজ ব্যবহারের নীতি:
• আমাদের ওয়েবসাইটে ব্রাউজারের অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করা হতে পারে।
• তবে অবশ্য এ ধরনের শর্ত থাকবে যে, গ্রাহক ইচ্ছা করলে ব্রাউজার সেটিংস পরিবর্তন করে কুকিজ নিষ্ক্রিয় করতে পারেন।

৪. তথ্য সুরক্ষা:
• গ্রাহকের তথ্য নিরাপদ রাখতে ABC.com পেশাগত চর্চা অব্যাহত রাখবে
• ABC.com কখনো কারো ব্যক্তিগত এবং গ্রাহক তথ্য এসবের আদান প্রদানকে পণ্য বা সেবার অন্তভূক্ত করে না।

৪) ওয়ারেন্টি ও গ্যারান্টি (Warranty and Guarantee)

১. সেবার মান:
• Consul Plus গ্রাহককে মানসম্মত সেবা প্রদানের জন্য অঙ্গীকারবদ্ধ।
• প্রতিটি সেবা গ্রাহকের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা হয়।
২. সীমাবদ্ধতা:
• প্রাকৃতিক দুর্যোগ, প্রযুক্তিগত ত্রুটি, বা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ABC.com দায়ী নয়।
• এছাড়া বৈদ্যুতিক গোলযোগ ও ইন্টারনেট সংযোগের কারণে সেবার বিচ্যুতি হলে তার জন্য ABC.com দায় বহন করে না।
৩. ওয়ারেন্টি:
• ABC.com কনসালটেন্সি সেবা প্রদান করে বিধায় ওয়ারেন্টি ইস্যুটি প্রযোজ্য নয়।
• সেবা প্রদানের সময়সীমা চুক্তি দ্বারা নির্ধারিত হয়।
• সেবার গুণগত মানের উপর নির্ধারিত সময়সীমা পর্যন্ত শুধুমাত্র প্রযোজ্যক্ষেত্রে ওয়ারেন্টি প্রদান করা হবে।

৪. সেবার গ্যারান্টি:
• সেবা চুক্তি অনুযায়ী সম্পূর্ণ করা হবে। যদি কোনো অংশ অসম্পূর্ণ থাকে, তবে Consul Plus দায়িত্ব নিয়ে তা সমাধান করবে।
• ABC.com চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিয়ে থাকে যা সেবার গ্যারান্টি হিসেবে গণ্য।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply