ভ্রমণের শতরঙে রাঙানো ভ্রমণের প্রজাপতির পাখা
জাহাঙ্গীর আলম শোভন
প্রজাপতির একটি পাখায় থাকে নানা রংয়ের পসরা। রঙের চমকে প্রজাপতি ফুলের মন রাঙায় আর রাঙায় বিরহী কবির মন। তেমনি নানা ব্যঞ্জনায় প্রকাশিত লেখকদের লেখা দিয়ে সাজানো ভারত ও বাংলাদেশের লেখকেদের লেখা নিয়ে এক অনবদ্য নিবেদন ‘‘ভ্রমণের প্রজাপতি’’। দুই বাংলার ৬৭ জন লেখক তুলে ধরেছেনে তাদের দেশ বিদেশ ভ্রমণের আদ্যপ্রান্ত। তের থেকে তিয়াত্তর, চাকুরে থেকে ঘুরবাজ, লব্দ প্রতিষ্ঠ সাহিত্যিক থেকে নবীণ লেখিয়ে সকলের লেখা স্থান পেয়েছে এই সংকলনে। বাংলাদেশ ভারতসহ বিশ্বের ৫০টি দেশ নিয়ে রয়েছে ভ্রমণের গল্পগুলো। নিউজিল্যান্ড, মঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া, ইউকে, চীন, জিম্বাবুয়ে, কলম্বিয়া, উগান্ডা, স্লোভাকিয়া, কানাডা, আমেরিকা, উজবেকিস্তান, মিশর, বার্সেলনা, মাদ্রিদ, গ্যালাপাগোস দীপপুঞ্জ, কেনিয়া, ওমান, আমিরাত, ভিয়েতনাম, পোল্যান্ড, মালয়েশিয়া, সুইডেন, বারবাডোজ, কেনিয়া, নেপাল, সুইজারল্যান্ড, মরক্কো ও মাল্টার ভ্রমণকাহিনী পাবেন এখানে। হিমালয়, প্রাগ আর কাশ্মির ভ্রমণের গল্পও বাদ পড়েনি। ভরতের কলকাতা, হায়দরাবাদ, বর্ধমানসহ কয়েকটি শহরের গল্প আপনাকে সেখানে নিয়ে যাবে এক ঝলকে। বাংলাদেশ ভ্রমণের গল্পইবা বাদ যাবে কেন? বঙ্গবন্ধু দ্বীপ, ক্রেওকারাডং, সিলেট, চাঁদপুর, সুন্দরবন, হাওর, মুজিবনগর, মহেশখালী ময়মনসিংহ সব প্রাণবন্ত সব গল্প।
বলা বাহুল্য প্রতিটি লেখার রস ও ভাব আলাদা। লেখকরা নিজেদের নিজস্ব লেখার কারুকাজ আর দৃষ্টিভঙ্গিতে ফুটিয়ে তুলেছেন প্রতিটি লেখা। লেখার ফাঁকে কেউবা করেছেন ছোটবেলার স্মৃতিচারণ, কেউ দিয়েছেন কবিতার চরণ, কেউবা কবিতায় লিখেছেন, কেউ কৌতুক কিংবা রুপকথার গল্প দিয়েও মাতিয়ে রাখার চেষ্টা করেছেন পাঠককে।
বিশ্বভ্রমণের স্বাদ একটি বইতে সাথে থাকছে বহুলেখকের নিজস্ব ধরণ-ধারণ অনুযায়ী লেখনীর স্বাদ।
লিখেছেন
অমরেন্দ্র চক্রবর্তী, আহসান হাবীব, আতাউর রহমান, আনোয়ারুল, আশরাফুজ্জামান উজ্জ্বল, ইকতিয়ার চৌধুরী, ইয়াকুব আলী , এলিজা বিনতে এলাহী, কনক আদিত্য, কামাল চৌধুরী, কামরুল হাসান, চিরঞ্জীব সরকার, জাহাঙ্গীর আলম শোভন, মোঃ জিয়াউল হক হাওলাদার, তানজিনা হোসেন , তানভীর মোকাম্মেল, তারেক অণু , ড. দিলরুবা নাসরিন, নাদিরা কিরণ, নিজামুল হক বিপুল, নাসরীন মুস্তাফা, প্রণব সাহা, পলাশ মাহবুব, পল্লব মোহাইমেন, পিয়াস মজিদ, ফয়সল রাজু, ফারুক মঈনউদ্দীন, ফারুক হাসান, ফুয়াদ বিন ওমর, বরেন চক্রবর্তী, বিধান রিবেরু, মঈনুস সুলতান, মনজুরুল করিম, আমেরিকান ড্রিম, মাহফুজুর রহমান, মাহমুদ হাফিজ , মোকারম হোসেন, মাহামুদুল হাসান, মালেকা পারভীন, মাহ্ফুজা শীলু , মুস্তাফিজ মামুন, মোস্তাক আহমেদ, মোস্তফা মামুন, মুহাম্মদ জাভেদ হাকিম, মৈত্রেয়ী ব্যানার্জি ,
রাফিক হারিরি, রাসেল আহম্মেদ, রেজা ঘটক, লোপা মমতাজ , লুৎফর রহমান রিটন ,
শঙ্খ ঘোষ, শাকুর মজিদ, শরণ্যা মুখোপাধ্যায়, শ্রীমা সেন মুখোপাধ্যায়, ভোজন রঙ্গে ওপার বঙ্গে, শামীম আজাদ, শরিফুল হাসান, শাহেদ কায়েস, শেগুফতা শারমিন, শ্রেয়সী লাহিড়ী, শুচি সৈয়দ, মোহাম্মদ শরীফুল ইসলাম, হোমায়েদ ইসহাক মুন
শিমুল খালেদ, সাইদুর রহমান লিংকন, সৈয়দ আল ফারুক, সজীব মিয়া, সজল জাহিদ মাসুদ পারভেজ ও খন্দকার মাহমুদুল হাসান
৩০৮ পৃষ্ঠায় ৬৭ টি ভ্রমণগল্প পড়ে ঘুরে আসুন লেখকদের সাথে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।
কোন লেখাটি কেমন, কোন লেখার আকর্ষণ কি সেটা জানতে এরকম আরো একটি রিভিউ লিখা লাগবে হয়তো।

