ভুল
রেজাউল হক হেলাল
ভুলে ভরা কবিতা ভুলে ভরা গান,
তিতা পাতা খেয়েছিগো পান ভেবে পান।
সুর তুলি যদি আসে নাগ-নাগিনী,
ভুল সুরে ছুটে আসে বাঘঃ বাঘিনী।
ভুলে ভরা জীবনের এপিট ওপিট,
ভাত চেয়ে কাঁদে ভীক্ষু খেতে দেই ইট।
তুলতুলে ভুলগুলো চাহনি মধুর,
কিছু যেন হারিয়েছি প্রেমের সূদুর।
ভুলের দরিয়া সেঁচে ভুল মাছ ধরি,
যুগির চরণ ধরি করি হরি হরি।
পীরের তালাশে ঘুরে কিসের দেখা?
দুর্গতি ছিলো মম ললাটে লেখা?
শীতে কাঁপি দান করে গায়ের চাদর,
কেউ যদি করে দিতো একটু আদর।
দেখিনি যাকে কভু তার ছবি আকি
ছুটে চলি জানিনাতো কতো পথ বাকী?
রাব্বানা আতিনা ডেকে ছুটি হায়,
চাঁদ তারা আমাকে বারে বারে চায়।
তবুও পথিক কাদি পথ হারিয়ে,
ভুল দরোজায় যাই কড়া নাড়িয়ে।
১২ ফেব্রুয়ারী ২০২২
আখতারাবাদ, বড়হাতিয়া,( কুমিরা ঘোনা)
লোহাগড়া, চট্টগ্রাম।

