success

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, অর্জন করো এই ১০ দক্ষতা

অভিভাবকেরা একসময় মনে করতেন কম্পিউটার পার ল্যাপটপ ব্যবহার সন্তানের পড়াশোনার জন্য ক্ষতিকর। কিন্তু সময়ের বিবর্তনে ডিজিটাল প্রযুক্তি ছাড়া শিক্ষা, কাজ এমনকি ব্যক্তিগত জীবন কল্পনা করা যায় না। বিশেষ করে করোনাকালীন সময়ে অনলাইনে পড়াশোনার গুরুত্ব সবাই বুঝেছে। টাইম বিশ্ববিদ্যালয় ভর্তির পূর্বেই কিছু মৌলিক দক্ষতা অর্জন করা প্রয়োজন-

১. কম্পিউটারের মৌলিক জ্ঞান 

কম্পিউটার চালু করা, ফোল্ডার ও ফাইল তৈরি করা, সেভ করা, মুছে ফেলা, ডাউনলোড -আপলোড করা, ওয়ার্ড, এক্সেল প্রভৃতি  সফটওয়্যারের ব্যবহার সম্পর্কে  প্রথমে জানতে হবে। এছাড়াও সেটিংস পরিবর্তন এবং ডিভাইস রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানা জরুরী।  

২. অনলাইন হতে তথ্য নেওয়া ও যাচাই করা 

ইন্টারনেট থেকে যদি কোন তথ্য খুঁজে বের করা এবং সেটি নির্ভুল কিনা তা যাচাই করার দক্ষতা থাকা প্রয়োজন। বিশেষ করে বাংলাপিডিয়া বা wikipedia ব্যবহার করা ভালো এবং নির্ভরযোগ্য। 

৩. ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন 

বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম থেকে শুরু করে বই, গবেষণা বা লেকচার সবকিছু ইংরেজি ভাষায় হয়ে থাকে। তাই ক্লাস বুঝতে ও পড়ালেখা বোঝার জন্য ইংরেজি বিষয়ে ময়ূরক দক্ষতা থাকা উচিত। এছাড়াও স্কলার্শিপ নিয়ে উচ্চডিগ্রি পেতে বিদেশে যেতে চাইলে অবশ্যই ইংরেজি বিষয়ে দক্ষতা থাকতেই হবে। 

৪.সময়ের সঠিক ব্যবস্থাপনা

বিশ্ববিদ্যালয়ের পড়তে চাইলে সময়ের ব্যবস্থাপনা জানতে হবে। কেননা পড়াশোনা, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ব্যক্তিগত বিষয়সহ  সব কাজগুলি সঠিকভাবে করতে সময়ের সদ্ব্যবহার প্রয়োজন এবং নিয়মানুবর্তিতার সাথে কাজ করার অভ্যাস থাকা জরুরী

৫.  অধ্যবসায়আত্ম ও আত্ম-অনুপ্রেরণা

এখনো কঠিন পরিস্থিতিতে হাল না ছাড়া, লক্ষ্য  সঠিক রেখে ধৈর্য ও অধ্যাবস্যার সাথে পরিশ্রম চালিয়ে যাও প্রভৃতির দীর্ঘমেয়াদে সাফল্য লাভের চাবিকাঠি। তাই এই গুণাবলী নিজের মধ্যে গড় তুলতে হবে। 

৬. যোগাযোগের  দক্ষতা থাকা

শিক্ষক, সহপাঠী থেকে অন্যদের সাথে ভদ্রভাবে ও স্পষ্ট কথা বলা, মত বিনিময় করা  সেইসাথে প্রয়োজনে যেন লিখিতভাবেও মতামত প্রকাশের দক্ষতা থাকে সে বিষয়ে গুরুত্ব থাকার জন্য ।  

৭. সমস্যা সমাধানের সক্ষমতা

পড়াশোনা বা ব্যক্তিগত জীবনের যেকোনো সমস্যার মুহূর্তে হতাশ না হয়ে সঠিকভাবে সমস্যার সমাধান করার সক্ষমতা থাকতে হবে। তবে সফলতা জীবনে ধরা দেবে। 

৮. দলবদ্ধভাবে কাজ সম্পাদনের মনোভাব

অনেক সময় দলবদ্ধভাবে কোন প্রজেক্ট বা কোন কার্যক্রমে মিলেমিশে কাজ করতে হয়। সেজন্য সহযোগিতামূলক মনোভাব নিজের মধ্যে গড়ে তোলা কি প্রয়োজন।

৯.প্রেজেন্টেশনে দক্ষতা থাকা

পাওয়ারপয়েন্টে স্লাইড তৈরি, ছবি, টেক্সট, ভিডিও যুক্ত করা শিখে রাখা ভালো। বিশ্ববিদ্যালয়ে তাহলে কারো দ্বারস্থ হতে হবে নাহ সেইসাথে কর্মক্ষেত্রেও এই দক্ষতা বেশ সুবিধা দেবে।

১০. সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার 

সোশা মিডিয়াতে প্রোফাইল হলো ব্যক্তিত্ত্বের প্রতিচ্ছবি। তাই বন্ধু তালিকায় অপরিচিত কাউকে যুক্ত করার আগে ভাবা, অপমানজনক পোস্ট এড়িয়ে চলা, কপিরাইট মেনে চলা ও গুজব না ছড়ানো প্রভৃতি সম্পর্কে আগে থেকেই সচেতনতা প্রয়োজন।

উপরের এই দক্ষতাগুলি শুধু বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার জন্যই জরুরী তা কিন্তু নয় বরং  ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য কার্যকরী সহায়ক হবে। তাই আগে থেকেই এই বিষয়গুলিতে দক্ষ হতে পারলে সফলতার পথ অনেকটাই সুগম হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply