Act, Law
High Court of Bangladesh

বিক্রয় সূচক দলিল

বিক্রয় দলিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি দলিল, যা কোনো সম্পত্তি বা মালামাল ক্রয়-বিক্রয়ের সময় তৈরি করা হয়। এটি ক্রেতা ও বিক্রেতা উভয়ের অধিকার সুরক্ষা করে এবং ভবিষ্যতে কোনো বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তির প্রধান দলিল হিসেবে কাজ করে। নিম্নে একটি আদর্শ বিক্রয় দলিলের উদাহরণ প্রদান করা হলো।

প্রথম পক্ষ / বিক্রেতা:
নাম: আব্দুল করিম,
পিতা: মোঃ জাহেদুর রহমান,
ঠিকানা: ১২/৪, বকশীবাজার, ঢাকা।
জাতীয়তা: বাংলাদেশী,
ধর্ম: ইসলাম,
পেশা: ব্যবসা।

দ্বিতীয় পক্ষ / ক্রেতা:
নাম: সাইফুল ইসলাম,
পিতা: মোঃ নূরুল আমিন,
ঠিকানা: ৪৫, নয়াপল্টন, ঢাকা।
জাতীয়তা: বাংলাদেশী,
ধর্ম: ইসলাম,
পেশা: চাকরি।

আমি প্রথম পক্ষ, আমার মালিকানাধীন দোকানের ভাড়াটিয়া জনাব মোঃ রফিকুল ইসলাম কর্তৃক পরিচালিত “সানবিম বেকারি” সঠিকভাবে পরিচালনা করতে না পারায় এবং তার বকেয়া ভাড়ার দায়ে, আমি উক্ত বেকারির সমস্ত মালামালের স্বত্বাধিকারী হয়েছি।

পরবর্তীতে, উক্ত “সানবিম বেকারি”-র সমস্ত মালামাল আমি নিম্নলিখিত স্বাক্ষীগণের উপস্থিতিতে দ্বিতীয় পক্ষের নিকট নিম্নবর্ণিত শর্তে বিক্রয় করলাম।

বিক্রয় শর্তাবলী:

  • মালামালের মোট ধার্যকৃত মূল্য: ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা মাত্র।

  • অদ্য তারিখে (১৫/১২/২০১৭ ইং) দ্বিতীয় পক্ষ কর্তৃক ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা নগদ পরিশোধ করা হয়েছে।

  • অবশিষ্ট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা আগামী ৩০ এপ্রিল, ২০১৮ ইং তারিখের মধ্যে পরিশোধ করার অঙ্গীকার দ্বিতীয় পক্ষ কর্তৃক প্রদত্ত হয়েছে।

মালামালের তালিকা:

ক্রমিক মালামালের নাম পরিমাণ
লটারী ওভেন ১টি
বাংলা ওভেন ১টি
ব্রেড মিক্সার মেশিন ১টি
বিস্কুট মিক্সার মেশিন ১টি
ব্রেড কাটিং মেশিন ১টি
ব্রেড গাড়ি ২টি
বড় টেবিল ১টি
বড় কড়াই ২টি
ফ্রিজ ১টি
১০ শো-কেস (বড় ও ছোট) ২টি
১১ সিলিং ফ্যান ২টি
১২ চৌকি ২টি
১৩ টেবিল ১টি
১৪ বাইসাইকেল ২টি
১৫ ভ্যান গাড়ি ৫টি
১৬ অন্যান্য প্রয়োজনীয় ছোটখাটো মালামাল একসেট

দায়-দেনা সংক্রান্ত ঘোষণা:
উল্লেখ্য যে, এ মালামাল সংক্রান্ত বিক্রয়ের তারিখ পূর্বের কোনো প্রকার দেনা, ঋণ, বা আইনি জটিলতা থাকলে তার সম্পূর্ণ দায়দায়িত্ব আমি প্রথম পক্ষ/বিক্রেতার উপর বর্তাবে এবং আমি তা নিষ্পত্তি করতে বাধ্য থাকব।

চূড়ান্ত স্বীকৃতি:
এতদ্ব্যতীত, আমি প্রথম পক্ষ/বিক্রেতা এ কথা দৃঢ়ভাবে স্বীকার করছি যে, আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে, সুস্থ শরীরে, স্বেচ্ছায় ও সরল মনে এই দলিলটি নিজে পড়েছি এবং অন্যদের দিয়ে পড়িয়ে শুনেছি। আমি এর সকল মর্ম ও শর্তাবলী সম্পূর্ণরূপে বুঝতে পেরেছি। ধার্যকৃত টাকার প্রথম কিস্তি আমি নগদ হাতে হাতে সম্পূর্ণ বুঝে পেয়েছি। উপস্থিত সাক্ষীদের সমক্ষে আমি এই বিক্রয় দলিলটি সম্পন্ন করলাম।

ইতি, তারিখ: ১৫ ডিসেম্বর, ২০১৭ ইং

সাক্ষীগণ:
১. নাম: মোঃ আলীমুজ্জামান, পিতা: আব্দুল হাকিম, ঠিকানা: ৭৮, বাংলাবাজার, ঢাকা।
(স্বাক্ষর) _________________

২. নাম: কামরুন নাহার, পিতা: মোঃ সিরাজুল ইসলাম, ঠিকানা: ৩৩/১, আরামবাগ, ঢাকা।
(স্বাক্ষর) _________________

 

 _________________

(প্রথম পক্ষ – বিক্রেতার স্বাক্ষর)

 

 _________________

(দ্বিতীয় পক্ষ – ক্রেতার স্বাক্ষর)

পরামর্শ

  • যেকোনো ক্রয়-বিক্রয়ের আগে, বিশেষ করে বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে, একজন আইনজীবীর পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

  • দলিলে উল্লেখিত সকল তথ্য, বিশেষ করে নাম, ঠিকানা, মালামালের বিবরণ ও মূল্য যাচাই করে নিন।

  • ক্রেতা হিসেবে, বিক্রির আগে মালামালটি যে কোনো দেনা বা বন্ধকমুক্ত তা নিশ্চিত হওয়া আপনার অধিকার। একটি ‘নন-জুডিশিয়াল স্ট্যাম্প’-এ এই দলিলটি সম্পাদন করা উচিত এবং প্রয়োজনে স্থানীয় কর্তৃপক্ষের কাছে রেজিস্ট্রি করা উচিত, যাতে ভবিষ্যতে কোনো জটিলতা না হয়।

 

নোট: এটি একটি নমূনামাত্র, আইনজীবি অথবা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে কার্য সম্পাদন উত্তম।
সৌজন্যে: টিম শোভনীয়
ছবি: ইন্টারনেট

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply