trade, Finunce

বাংলাদেশ: আর্থিক সংকট মোকাবিলায় করনীয়

বাংলাদেশের আর্থিক সংকট উত্তরণ পরিকল্পনা 

বাংলাদেশ গত এক দশক ধরে ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলেও সাম্প্রতিক সময়ে দেশটি বহুমাত্রিক আর্থিক সংকটের মুখোমুখি হয়েছে। উচ্চ মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা, বিনিয়োগের স্থবিরতা এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপসব মিলিয়ে অর্থনীতিতে এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে। এই সংকট হঠাৎ করে সৃষ্টি হয়নি; বরং অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতা এবং বৈশ্বিক প্রভাবের সম্মিলিত ফল।

কিন্তু এর থেকে মুক্তির জন্য বহুমুখী পরিকল্পনা গ্রহণের সুযোগ রয়েছে।

১. স্বল্পমেয়াদী পরিকল্পনা (০ – ১ বছর): তাৎক্ষণিক স্থিতিশীলতা

এই পর্যায়ের মূল লক্ষ্য হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষয় রোধ করা।

  • বিলাসবহুল আমদানি নিয়ন্ত্রণ: অত্যাবশ্যকীয় নয় এমন পণ্য আমদানিতে এলসি (LC) মার্জিন কঠোর রাখা।
  • সামাজিক সুরক্ষা বেষ্টনী (SSN) বৃদ্ধি: ওএমএস (OMS) এবং সুবিধা কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের কাছে কম মূল্যে খাদ্য পৌঁছে দেওয়া।
  • হুন্ডি প্রতিরোধ ও রেমিট্যান্স উৎসাহ: প্রবাসী আয়ের ক্ষেত্রে প্রণোদনা বাড়ানো এবং অবৈধ হুন্ডি চ্যানেলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া।
  • সাফল্যের উদাহরণ: শ্রীলঙ্কা (২০২২-২৪)। তীব্র সংকটের পর তারা আইএমএফ-এর পরামর্শে কঠোর মুদ্রানীতি এবং কর সংস্কারের মাধ্যমে ২০২৪ সালের মধ্যে মুদ্রাস্ফীতি ৭০% থেকে একক অংকে নামিয়ে আনতে সক্ষম হয়েছে।
  • ধনী ও সুবিধাভোগীদের উপর নতুন কর আরোপ: সাধারণ আয়কর ও ব্যবসা কর না বাড়িয়ে সেবার মূল্য অনুসারে এবং ধনীদের ব্যবহার্য জিনিসের কর বাড়িয়ে সরকারের আয় বাড়ানো।

 

২. মধ্যমেয়াদী পরিকল্পনা (১ – ৩ বছর): কাঠামোগত সংস্কার

এই পর্যায়ের লক্ষ্য হলো ব্যাংক খাতের স্বচ্ছতা ফেরানো এবং রাজস্ব আয় বৃদ্ধি করা।

  • ব্যাংক খাতের সংস্কার: খেলাপি ঋণ (NPL) আদায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী ব্যাংকের সাথে একীভূত (Merger) করা।
  • রাজস্ব আদায় বৃদ্ধি: কর-জিডিপি অনুপাত বাড়াতে অটোমেশন চালু করা এবং করের জাল (Tax Net) বিস্তার করা।
  • জ্বালানি বহুমুখীকরণ: আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমাতে দেশীয় গ্যাস উত্তোলন ত্বরান্বিত করা এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো।
  • রপ্তানি ঝুড়ি সম্প্রসারণ: শুধু তৈরি পোশাকের ওপর নির্ভর না করে চামড়া, ওষুধ এবং আইটি (IT) খাতের রপ্তানি বৃদ্ধিতে বিশেষ প্রণোদনা দেওয়া।
  • সাফল্যের উদাহরণ: দক্ষিণ কোরিয়া (১৯৯৭-৯৯)। এশীয় আর্থিক সংকটের সময় তারা তাদের ব্যাংকিং খাত ও করপোরেট কাঠামোতে আমূল পরিবর্তন এনে মাত্র দুই বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছিল।
  • বিকল্প জালানী: নিজস্ব প্রযুক্তিতে তেলের বিকল্প হিসেবে সোলার, বায়ুকল ও পানির ব্যবহার দ্বারা জ্বালানির ব্যবহার কমিয়ে জ্বালানী সংক্রান্ত ব্যয় কমাতে হবে।

 

৩. দীর্ঘমেয়াদী পরিকল্পনা (৩ – ১০ বছর): টেকসই অর্থনীতি

এই পর্যায়ের লক্ষ্য হলো ২০২৬-এর এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা।

  • মানবসম্পদ উন্নয়ন: কারিগরি শিক্ষার বিস্তার এবং চতুর্থ শিল্প বিপ্লবের (4IR) উপযোগী দক্ষ জনশক্তি তৈরি করা।
  • সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI) আকর্ষণ: বিনিয়োগবান্ধব পরিবেশ ও আইনি নিরাপত্তা নিশ্চিত করে বিশ্বখ্যাত কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থাপনে উদ্বুদ্ধ করা।
  • জলবায়ু সহনশীল অর্থনীতি: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্লু-ইকোনমি এবং ডেল্টা প্ল্যান ২১০০-এর কার্যকর বাস্তবায়ন।
  • মুক্ত বাণিজ্য চুক্তি (FTA): বিভিন্ন দেশের সাথে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা নিশ্চিত করতে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করা।
  • সাফল্যের উদাহরণ: ভিয়েতনাম (ডই মই সংস্কার, ১৯৮৬-বর্তমান)। তারা সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে বাজার অর্থনীতিতে রূপান্তরের মাধ্যমে কৃষিভিত্তিক দেশ থেকে বিশ্বের অন্যতম প্রধান ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হয়েছে।
  • মডেল ভিলেজ :  স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থায় দেশের গ্রামকাঠামোকে পূণগঠন করে মডেল ভিলেজে সৃষ্টি করে সেখানকার বাসিন্দাদের স্বনির্ভর ইউনিট ইকোনমি বা একক অর্থনৈতিক কাঠামোতে পূণবিন্যাস করতে হবে।

 

সফলতার জন্য অপরিহার্য শর্ত: “সুশাসন ও জবাবদিহিতা”

অতীতের সফল দেশগুলোর অভিজ্ঞতা থেকে দেখা যায় যে, কেবল পরিকল্পনা করলেই হয় না, তার সঠিক বাস্তবায়নের জন্য দুর্নীতি দমন এবং রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। বাংলাদেশের ক্ষেত্রেও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো এবং আমলাতান্ত্রিক জটিলতা নিরসনই হবে এই পরিকল্পনাগুলো সফল করার মূল চাবিকাঠি।

 

বাংলাদেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় করণীয় ( পয়েন্ট টু পয়েন্ট)

 ১. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীলতা

বর্তমান সংকটের কেন্দ্রবিন্দু হলো উচ্চ মুদ্রাস্ফীতি। এটি নিয়ন্ত্রণে—

  • খাদ্যপণ্যের সরবরাহ বাড়াতে হবে
  • মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে বাজার মনিটরিং জোরদার করতে হবে
  • প্রয়োজনে নির্দিষ্ট পণ্যে সাময়িক ভর্তুকি দেওয়া যেতে পারে
  • অনাবাদী জমির উপর কর বসিয়ে সেটি আবাদে বাধ্য করতে হবে।
  • চাষী ও খামারিদের উৎপাদনে উৎসাহ দিতে হবে।
  • উৎপাদন বৃদ্ধির ডেটা ড্রিভেন লক্ষ্য ও কৌশল স্থির করতে হবে।
  • সরকারি সংস্থা, যেমন Trading Corporation of Bangladesh (TCB)-এর মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ বাড়ানো যেতে পারে।
  • এসএমই নীতিমালা সহজ করে তাদের জন্য অর্থপ্রবাহ সহজ করতে হবে।
  • প্রান্তিক মানুষদের হাতে টাকা পৌছানোর নীতি গ্রহণ করতে হবে।

কৌশল:

বাজারের উপর সিন্ডিকেটের নিয়ন্ত্রণ দূর করতে হবে।

 ২. বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা

রিজার্ভ বাড়ানো ছাড়া অর্থনীতি স্থিতিশীল করা সম্ভব নয়। এজন্য—

  • রপ্তানি বহুমুখীকরণ শুধু তৈরি পোশাক নয় অন্যান্য পণ্য রপ্তানি বাড়াতে হবে।
  • প্রবাসী আয় (remittance) বৃদ্ধির উদ্যোগ ও প্রবাসে শ্রমিকদের গমন সহজ করতে হবে।
  • অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণ করতে হবে অর্থপাচার রোধ করতে হবে।

কৌশল:
ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা বাড়ানো এবং হুন্ডি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

 

 ৩. ব্যাংকিং খাত সংস্কার

বাংলাদেশের অর্থনীতির বড় দুর্বলতা ব্যাংকিং খাত।

  • খেলাপি ঋণ কমানো ও দূর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।
  • রাজনৈতিক প্রভাবমুক্ত ঋণ প্রদান করতে হবে।
  • দুর্বল ব্যাংক একীভূত (merger) করা বা বন্ধ করতে হবে।
  • ব্যাংকের বেতন সমন্বয় করে ও শাখা কমিয়ে ব্যাংকের ব্যয় সংকোচন করতে হবে।
  • ব্যাংকের জন্য বিশেষ প্রটেকশান নিশ্চিত করে বিদেশী বিনিয়োগ আনতে হবে।

কৌশল:
Bangladesh Bank-কে আরও স্বাধীন ও শক্তিশালী করতে হবে, যাতে তারা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারে।

 ৪. দর্নীতির লাগাম টানা ও অর্থ পাচার রোধ

বাংলাদেশকে জরুরী ভিত্তিতে দূর্নীতির লাগাম টানতে হবে এবং অর্থপাচার রোধ করতে হবে। সেজন্য

  • প্রাতিষ্ঠানিক সংষ্কারের মাধ্যমে সরকারী প্রতিষ্ঠানকে শক্তিশালী নিয়মতান্ত্রিক করতে হবে।
  • আমলাদের জবাবদিহিতা ও অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে।
  • আইন ও বিধি সংষ্কার করে সেবা সহজ করতে হবে অনিয়মের পথ বন্ধ করতে হবে।
  • দূর্নীতির পথগুলো রহিত করতে হবে।
  •  কৌশল:
    National Board of Revenue (NBR)-এর আধুনিকায়ন জরুরি।

 ৫. কর ব্যবস্থা সংস্কার ও রাজস্ব বৃদ্ধি

বাংলাদেশে কর আদায়ের হার কম।

  • করের আওতা বাড়াতে হবে
  • কর ফাঁকি বন্ধ করতে হবে
  • ডিজিটাল ট্যাক্স সিস্টেম চালু করা
  • কর আদায়ে ব্যয় কমাতে হবে
  • কর আদায়ে সরকারী দপ্তরের সমন্বয় করতে হবে
  • কত আদায়ে বেসরকারী  এজেন্ট নিয়োগ করতে হবে।

কৌশল:
National Board of Revenue (NBR)-এর আধুনিকায়ন জরুরি।

 

 ৬. বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি

বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান তৈরি সম্ভব নয়।

  • আমলাতান্ত্রিক জটিলতা কমানো ও কার্যক্রম বাস্তবিকভাবে সহজ করতে হবে।
  • শিল্প স্থাপনে সহজ অনুমোদন দিতে হবে ঘুষ বন্ধ করতে হবে
  • বিদেশি বিনিয়োগ আকর্ষণ বহুমুখী উদ্যোগ নিতে হবে।
  • রপ্তানী অঞ্চলগুলোতে সুবিধা বাড়িয়ে নীতি সহজ করে একটি একটি করে সচল করতে হবে।
  • হইসেল ব্লোয়ার পলিসি করে বিদেশী হুইসেল ব্লোয়ার এর সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কৌশল:
একক সেবা (one-stop service) কার্যকর করা এবং নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করা। রপ্তানী অঞ্চলে সরকারের সেবা অফিস বসিয়ে সেখানেই সেবা দিতে হবে।

 

 ৭. জ্বালানি খাতে সংস্কার

জ্বালানি সংকট অর্থনীতির বড় বাধা।

  • নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে হবে  বেসরকারী খাতের বিনিয়োগের জন্য করনীতি শিথিল করতে হবে।
  • এলএনজি আমদানির উপর নির্ভরতা কমাতে হবে।
  • বিদ্যুৎ খাতে অপচয় কমানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।
  • প্রতিটি বাড়িতে সোলার প্যানেল নিশ্চিত করতে হবে।
  • সরকারী রাস্তা ও কৃষিতে সোলার ও উইন্ডমিল এর ব্যবহার বাড়াতে হবে।
  • অফিস, দোকান ও কারখানার সময়সূচী পরিবর্তন করে বিদ্যুতের ব্যবহার কমাতে হবে।

কৌশল:
দীর্ঘমেয়াদে সৌর ও বায়ু শক্তির ব্যবহার বাড়ানোর জন্য কৌশলগত পদক্ষেপ নিতে হবে।

 ৮. সরকারী সেবায় আর্থিকনীতি বদল

সরকারের ব্যয় কমানো আয় বাড়ানোর একটি অংশ হিসেবে চিন্তা করতে হবে, তাই

  • সরকারী সকল সেবার ক্ষেত্রে সেবামূল্য বাড়িয়ে লোকসান থেকে বের হয়ে আসতে হবে।
  • সেবা প্রদানের ক্ষেত্রে সিস্টেম লস কমিয়ে গতি ও কার্যকারিতা বাড়াতে হবে।
  • কিছু ক্ষেত্রে বেসরকারীকরণের নীতি বদলাতে হবে। কিছু সম্পত্তি ইজারার বদলে ডিজটাল পেমেন্ট স্লিপ দ্বারা বেসরকারী এজেন্ট কতৃক সেবামূল্য গ্রহণ করতে হবে। এবং উভয়ে সেবামূল্য থেকে রেভিনিউ ভাগাভাগি করবে।
  • কিছু সেবা প্রাইভেট সেক্টরে ছেড়ে দিয়ে সরকারের ব্যয় কমাতে হবে।
  • কিছু ক্ষেত্রে পোস্টপেইড জরিমানা চালু করা যেতে পারে। যা মুলত জামানত বলে বিবেচিত হবে।

কৌশল:
সরকারী সেবামূল্যে নিরপেক্ষতার নীতি, ন্যায্যতার নীতি প্রচলন করে সরকারের খরচ সেবাগ্রহীতার কাছ থেকে আদায় করা নিশ্চিত করতে হবে।

 

 ৯. আয়ের খাত ও পরিধি বৃদ্ধি

সরকারকে অবশ্যই আয়ের নতুন খাত ও পরিধি বৃদ্ধি করতে হবে।

  • শহরের রাস্তায় যেসব দোকান বসে তাদেরকে অনুমোদন ও করের আওতায় নিয়ে আসতে হবে।
  • ওভারব্রিজিগুলোকে চওড়া করে দুপাশে দোকান বসিয়ে আয় বাড়াতে হবে।
  • সরকারী ও বেসরকারী সকল আবাদযোগ্য অনাবাদী জমিকে তেভাগা পদ্ধতিতে অলাভজনক ও সমবায় সমিতির মাধ্যমে কৃষক পর্যায়ে বরাদ্ধপূর্বক তা চাষ করার জন্য ঋণ অনুমোদন করতে হবে।
  • সরকারের কিছু সেবার দূর্নীতি দূর করে মূল্য বৃদ্ধি করতে হবে। নিশ্চিত করতে হবে যে, সরকারী ফি ও দূর্নীতি মিলিয়ে যত টাকা খরচ হয় তারচেয়ে কম টাকা খরচ হচ্ছে গনগনের।

কৌশল:
নতুন সেবাখাতের পাশাপাশি নতুন করখাতও বাড়ানো যেতে পারে। যেমন বাসাবাড়ির সামনে নোংরা করলে পরিচ্ছন্নতা কর বা জরিমানা ধার্য করার বিধান আনতে হবে।

 ১০ . রপ্তানি বহুমুখীকরণ

বর্তমানে রপ্তানি আয়ের বড় অংশ তৈরি পোশাক থেকে আসে।

  • আইটি, ফার্মাসিউটিক্যাল, চামড়া শিল্প উন্নয়ন
  • নতুন বাজার খোঁজা
  • ক্রস বর্ডার ই-কমার্সের মাধ্যমে সিঙ্গেল ইউনিট রপ্তানীর সুযোগ প্রসারিত করতে হবে।

কৌশল:
উচ্চমূল্যের পণ্য (value-added goods) উৎপাদনে উৎসাহ দেওয়া।

 

 ১১. সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার

সংকটের সময়ে দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

  • নগদ সহায়তা ও ক্ষুদ্রঋণ সহযোগিতা বাড়ানো
  • খাদ্য নিরাপত্তা কর্মসূচি নিশ্চিত করার জন্য কৃষি ও খাদ্য ডেটাবেজ করে উৎপাদন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে হবে। যাতে যা দরকার তা উৎপাদন হয় যতটা দরকার ততটা উৎপাদন হয়।
  • কর্মসংস্থান প্রকল্প গ্রহণ করতে হবে
  • কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, খামারি ও দক্ষতাপ্রাপ্তদের জন্য ঋণকার্ড চালু করতে হবে। যাতে তারা প্রথমবার যোগ্য ঘোষণা হওয়ার পর বার বার ৩ থেকে ৬ মাসের মতো স্বল্পমেয়াদী ঋণ তুলতে ও জমা দিতে পারে কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়া।

কৌশল:
টার্গেটেড (targeted) সহায়তা দিয়ে অপচয় কমানো।

 ১২. সুশাসন ও দুর্নীতি দমন

দুর্নীতি অর্থনীতির বড় প্রতিবন্ধক।

  • স্বচ্ছতা বাড়ানো ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
  • আইনের শাসন নিশ্চিত করতে হবে ও বিচার ব্যবস্থায় গতিশীলতা আনতে হবে।
  • সাংবিধানিক সংষ্কার করতে হবে সকল শ্রেণীর অধিকার নিশ্চিত করতে হবে।
  • জটে থাকা ১৬ লক্ষ মামলা উপজেলা পর্যায়ে সালিশী ট্রাইবুনাল করে ১ বছরের মধ্যে শেষ করতে হবে।
  • সরকারি ব্যয়ের কার্যকারিতা বাড়াতে হবে এবং প্রতিটি ক্ষেত্রে পর্যালোচনা ও মনিটরিং এর ব্যবস্থা রাথতে হবে।

কৌশল: সার্ভার ডাউন ই-গভর্ন্যান্স এর বদলে সত্যিকারের ই-গর্ভনেস চালু করে দুর্নীতির সুযোগ কমানো।

 ১৩. দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কার

সংকট থেকে স্থায়ী উত্তরণের জন্য—

  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন উদ্যোগ নিতে হবে
  • শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং কারিগরি শিক্ষার সাথে সমন্বয় করতে হবে।
  • কারিগরি শিক্ষাকে উন্মুক্ত করতে হবে।
  • শিক্ষা ও দক্ষতার মান নিশ্চিত করতে সনদ ও পরীক্ষা সরকারের হাতে রাখতে হবে।
  • প্রযুক্তি ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়াতে হবে এবং যথাযথ কতৃপক্ষ গঠন কর