জলবালকের তৃষ্ঞা
জাহাঙ্গীর আলম শোভন
তপ্ত রোদে বালুর রেখায় শুষ্ক মরুভূমি,
ক্লান্ত আমি নয়ন মেলে দেখলাম যেন তুমি।
আড়াল করে প্রখর রোদ পড়ছে তোমার ছায়া,
আমার তখন তৃষ্ণা মেটে তোমার প্রেমের মায়া।
তোমার শাড়ীর আঁচল পাড়ে কোমল কিছু রোদদুর,
এই প্রেমের ইশারা ছেড়ে যাব বল কতদূর?
তোমার চুলের ছিকন ডগায় পড়ছে শিশির কণা,
পিঠের ভাঁজে লুকিয়ে আছে প্রেমের সম্ভাবনা।
তোমার পিঠের উপত্যকায় দূর সাগরের সাড়া,
কবির খাতায় সেটা যেন সূরের কড়ানাড়া।
শিল্পীর চোখে তাও এক বিশাল ক্যানভাস,
সন্যাসীরা হারিয়েছে, পায়নি আবাস।
পাহাড় সাগর উপত্যকা পেরিয়ে কতোক্ষন!
তোমার জন্য তুলে রাখা তৃষিত কবির মন।
তোমার উঠানে শয্যা পেতে শষ্যক্ষেত্র বুনি,
পাহাড় চূড়ায় ভোরের রবি বাতাস ধরে চুমি।
ধীর প্রকৃতির অমিয় তুমি অধীর অন্তর,
জলবালক যে তোমার পথে পুষ্প ঝর ঝর ।
Jahangir Alam Shovon

