Conference_room, ্Gov
Conference_room

পদত্যাগ এর নমুনা পত্র

পদত্যাগপত্রের নমুনা পত্র

পদত্যাগপত্র হলো একটি আনুষ্ঠানিক নথি যার মাধ্যমে একজন কর্মী তার বর্তমান চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে নিয়োগকর্তাকে লিখিতভাবে অবগত করে। এটি সংক্ষিপ্ত, স্পষ্ট এবং বিনীত ভাষায় লেখা উচিত। পদত্যাগপত্র একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে গণ্য হয়।

তারিখঃ

বরাবর
ব্যবস্থাপনা পরিচালক
জান্নাতুল এসোসিয়েশন এন্ড প্রিন্টিং
উত্তর মানিকদিয়া, সবুজবাগ,
ঢাকা-১২১৪।

বিষয়ঃ পদত্যাগপত্র গ্রহণ প্রসঙ্গে।

জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার প্রতিষ্ঠানে “কালার মাষ্টার” হিসাবে কর্মরত আছি। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে আমি স্বেচ্ছায় বর্তমান পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হলাম।

অতএব, মহোদয় সমীপে বিনীত অনুরোধ, আমার পদত্যাগপত্র গ্রহণ পূর্বক আমাকে বর্তমান পদ থেকে অব্যাহতি প্রদান করবেন।

বিনীত নিবেদক

    (আব্দুল করিম)
    কালার মাষ্টার
    জান্নাতুল এসোসিয়েশন এন্ড প্রিন্টিং
    মোবাইলঃ ০১৭xxxxxxxx

পরামর্শ

পদত্যাগপত্র লেখার সময় কয়েকটি বিষয় লক্ষ্য রাখা উচিত:

  1. বিষয়বস্তু সংক্ষিপ্ত ও প্রাঞ্জল রাখতে হবে।

  2. কারণ উল্লেখ করলে প্রতিষ্ঠান আপনার সিদ্ধান্ত বুঝতে সহজ হয়।

  3. বিনীত ও শালীন ভাষায় অনুরোধ করতে হবে যাতে সুসম্পর্ক বজায় থাকে।

  4. যোগাযোগের তথ্য উল্লেখ করলে প্রয়োজনে অফিসে দ্রুত যোগাযোগ করা যায়।

এই নিয়মগুলো মেনে লেখা পদত্যাগপত্র গ্রহণযোগ্য এবং পেশাদার মনে হয়।

নোট: এটি একটি নমূনামাত্র, আইনজীবি অথবা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে কার্য সম্পাদন উত্তম।
সৌজন্যে: টিম শোভনীয়
ছবি: ইন্টারনেট

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply