কেন দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন

কেন দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন

কেন দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন

গেলো বছরের শেষের দিকে এবং চলতি (২০২৫) বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক পশলা বিতর্ক হয়ে গেলো। আমি ব্যক্তিগতভাবে সরকারের সংশ্লিষ্ঠ দপ্তরে চিঠি দিয়েছি জাতীয় নির্বাচন হোক বা না হোক কেন স্থানীয় সরকার নির্বাচন জরুরী সে বিষয়ে আলোকপাত করেছি। দুটো কারণে আমি জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচনকে গুরুত্ব দিয়েছি।

 

প্রথমত- যদি জাতীয় নির্বাচন বিলম্বিত হয় তাহলে স্থানীয় নির্বাচন জরুরী, কারণ-

১। স্থানীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো তৃণমুল থেকে দল গুচিয়ে নিজেরা ভবিষ্যতে গোছানো দল, গোছানো নির্বাচনের মাধ্যমে গোছানো দেশ গঠন করতে পারবে।

২। তৃণমূল পর্যায়ে বর্তমান নেতৃত্বের যে শুণ্যতা তা পূরণ করার জন্য স্থানীয় নির্বাচন জরুরী হয়ে পড়েছে।

৩। জাতীয় নির্বাচন আগে হলে পরে স্থানীয় নির্বাচন হলে সর্বত্র কতৃত্বপূর্ণ নেতৃত্ব চর্চা হবে যা গণতান্তিক চর্চার বিপরীতে দেশে ক্ষমতার রাজনীতি এবং রাজনৈতিক স্বেচ্চাচারিতা চর্চার বিকাশ হবে এবং একই কারণ বাহুবল ও কতৃত্ববাদের রাজনীতি বিকশিত হবে।

আর স্থানীয় নির্বাচন আগে হলে অংশগ্রহণ ও মতামতাভিত্তিক রাজনৈতিক স্তর বিকশিত হবে। দলের উচ্চ পর্যায়ে তৃণমূলের নেতৃত্বে ও পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবং সে অনুযায়ী দলগুলো তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। দলের অভ্যন্তরে গণতান্ত্রিক স্তরবিন্যাস আরো সুগঠিত হবে।

৪। স্থানীয় নির্বাচনের মাধ্যমে সর্বস্তরের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যেমে দীর্ঘ ১ বছর পর প্রথমমারের মতো ভোটাধিকার পাবে। এবং তারা স্থানীয় নেতা নির্বাচনের মাধ্যমে জাতীয় নেতা নির্বাচনের মহড়া দিতে পারবে।

৫। স্থানীয় নির্বাচন আগে হলে অন্তবর্তী সরকার ধাপে ধাপে নির্বাচন দিয়ে নিজেদের সক্ষমতা উন্নত করতে পারবে এবং টেস্টকেস হিসেবে ভুলত্রুটি সংশোধন করে তুলনামূলক ভালো জাতীয় নির্বাচন উপহার দিতে পারবে।

এছাড়া কয়েকটি কারণে স্থানীয় সরকার নির্বাচন জরুরী হয়ে পড়েছে।

১। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান, মেম্বার, মেয়র ও কমিশনার না থাকার কারণে স্থাণীয় পর্যায়ের সকল উন্নয়ন কার্যক্রম গতি হারিয়েছে এবং তা বাঁধাগ্রস্থ হচ্ছে।

২। দেশে গ্রামীণ পর্যায়ে প্রচুর উন্নয়নমূলক কাজ চলমান ছিল সেগুলো কিছু কিছু বন্ধ থাকায় জনগন ভোগান্তির শিকার হচ্ছে।

৩। বিশেষ করে পুল কালভার্ট, পাকা রাস্তা এসবের মেরামতের সময় হয়ে গেছে। কিন্তু সেগুলো চলাচলের অযোগ্য হয়ে মানুষের ভোগান্তি ইতোমধ্যে চরম আকার ধারণ করেছে।

৪। গ্রামে গঞ্জে বিচার সালিশ এর মাধ্যমে যে স্থিতিশীল ব্যবস্থা ছিল তাতে ছদ্মপতন হয়েছে। সমস্যা হলে সমাধানের লোক পাওয়া যায় না আর চুরি ডাকাতিও গ্রামে গঞ্জে দেদারসে হচ্ছে।

৫। পরিষদ সেবা বিঘ্নিত হচ্ছে কারণ প্রশাসকেরা সার্বক্ষনিক সময় দিতে পারেন না। এতেকরে নাগরিক সেবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সাধারণ জনগন সময় মতো বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সময়মতো সেবা না পাওয়ার কারণে তারা নানারকম ক্ষতির সম্মুখিন হচ্ছে।

কোনো দলীয় স্বার্থ এবং ক্ষুদ্র স্বার্থের বিবেচনায় চেয়ে জাতীয় স্বার্থ ও নাগরিক স্বার্থ বিবেচনা করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করা জরুরী হয়ে পড়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply