নির্বাচন পেছানোর আবেদন: নমূনা পত্র
গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার কারণে আমাদের দেশে মসজিদ কমিটি, ক্লাব, সমিতি, এসোসিয়েশন, বাজার কমিটি নানা নির্বাচন হয়। স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন ছাড়াও এসব নানা নির্বাচন সারা বছর হয়। কখনো কখনো নানা কারণে নির্বাচন পেছানোর দরকার হয়। তখন একটি ছোট অফিসিয়াল চিঠি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ব্যাপারে যারা কাজ করেন তাদের সুবিধার জন্য প্রথমে পরামর্শ এবং পরে একটি নমূনা তুলে ধরছি। চিঠিতে সম্বোধন এবং বিষয় লেখার পর। আবেদনকারীর পরিচয়টা ২/৩টা বাক্যে দিতে হবে। তারপর নির্বাচনের যে বর্তমান তারিখ রয়েছে তা উল্লেখ করতে হবে। এই তারিখে নির্বাচন অনুষ্ঠিত হলে কি কি সমস্যা হবে সেটা তুলে ধরতে হবে। মনে রাখতে হবে কারো ব্যক্তিগত সমস্যা যেন প্রাধান্য না হয়। হয়তো জাতীয় বা স্থানীয় সমস্যা অথবা ভোটারদের স্বার্থ এরকম শক্তিশালী কারণ হতে হবে।
তারপরে প্রয়োজনে একটি তারিখ পরামর্শ আকারে দিয়ে সে তারিখে অনুষ্ঠিত হলে কি সুবিধা হবে। তা লিখতে হবে। এরপর মূল আবেদনটা অনুরোধ আকারে জানিয়ে চিঠি শেষ করতে হবে। যা নমূনা দেখলে বোঝা যাবে। তবে এই চিঠি চেয়ারম্যান নির্বাচন বোর্ড হতে পারে, হতে পারে ডিসি, ইউএনও।
নমূনা চিঠি
চেয়ারম্যান
নির্বাচন বোর্ড
অমূক নির্বাচন নির্বাচন ২০২৪
ঠিকানা
বিষয়: সৃষ্ট পরিস্থিতির কারণে ০৭ জুলাই ২০২৫ তারিখ অনুষ্ঠান পূণ:বিবেচনা প্রসঙ্গে।
অথবা নির্বাচনের তারিখ পরিবর্তনের আবেদন প্রসঙ্গে।
জনাব
আমি অমুক (আবেদন কারীর নাম) পরিচয় হিসেবে ঠিকানা প্রতিষ্ঠানের নাম সদস্য নং বা ভোটার নং এসব থাকবে। ঘোষিত তফসিল অনুসারে আগামী ০৭ জুলাই ২০২৫ তারিখে ( নাম) নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। আপনি অবগত আছেন যে ইতোমধ্যে দেশে অনাকাংখিত অস্থির পরিবেশ সৃষ্টির কারণে পরিস্থিতি স্বাভাবিক নেই। কেননা ( এখানে কি কি জটিল পরিস্থিতি তৈরী হয়েছে তা লিখতে হবে)
এমতাবস্থায় এ অবস্থায় আগামী ০৭ জুলাই ২০২৫ শনিবার তারিখে নির্বাচন তারিখ পরিবর্তন করলে সকলের জন্য মঙ্গল হয়। তাছাড়া ( কি কি সুবিধা হয় সেটা লিখতে হবে। আগামী ০০ তারিখ ( একটি তারিখ উল্লেখ করে সেদিন কি কি সুবিধা রয়েছে। তা লিখতে হবে।
অতএব, সমুদয় বিষয় বিবেচনা করে নির্বাচনের ঘোষিত তারিখ পরিবর্তন করতে আপনার যেন মর্জি হয়।
নিবেদক
নাম
পরিচয়
ঠিকানা
ফোন
ই-মেইল

