৬ মাসে নতুন ভাষা শেখার পূর্ণাঙ্গ গাইডলাইন
প্রতিটি মানুষের যেমন একটি বিকল্প আয়ের উৎস থাকা দরকার যেমনি একটি বিকল্প স্কিল থাকা দরকার তেমনি মাতৃভাষা ও আন্তজাতিক ভাষা ছাড়াও তৃতীয় একটি ভাষা শেখা দরকার। ভাষা শেখার জন্য কি কি কৌশল অবলম্বন করা যায়। আমি নিজের জন্য ইন্টানেট ঘেটে সেগুলো বের করেছি। এবং এগুলোলো অন্যদের জন্য প্রকাশ করছি। যাতে সবার কাজে লাগে।
৬ মাসে একটি ভাষা এমনভাবে শেখা, যেন দৈনন্দিন জীবনে ভাব বিনিময় করা যায়, সাধারণ আলোচনা করা যায়, এবং লেখা-পড়া মোটামুটি চলে। তিনটি বিষয় মোটাদাগে মনে রাখবেন অভ্যাস, সময় ও কৌশল।
শেখার মনস্তাত্ত্বিক প্রস্তুতি
-
উদ্দেশ্য ঠিক করুন: কেন শিখছেন? চাকরি, ভ্রমণ, পড়াশোনা, নাকি শখ? মানে আপনি ভাষাটা কি কাজের জন্য বা কি উদ্দেশ্যে শিখতে চান।
-
আত্মবিশ্বাস তৈরি করুন: আপনি পারবেন — ভাষা শেখা বুদ্ধির নয়, অভ্যাসের ব্যাপার। একটি শিশুও ২ বছর বয়সে মোটামোটি ভাব প্রকাশ করার মতো কথা বলতে পারে। এবং ৩ বছরে সে তার প্রয়োজনীয় কথাগুলো বলতে পারে। ৪ বছরে সে নিজেকে তারমতো করে প্রকাশ করতে পারে। একটা শিশু যেখানে পৃথবীর কিছুই জানে না সেখান থেকে শুরু করে একটি ভাষা আয়ত্ব করে। শিশুটি কিন্তু আপনি। কোনো ধরনের প্রস্ততি কৌশল ছাড়াই আপনি শুধু প্রয়োজন মনোযোগ আর চর্চার কারণ আপনার খাওয়ার পর যে বিষয়টি শিখেছেন সেটি একটি ভাষায় কথা বলা। সূতরাং আপনার সফলতা প্রমানিত। আপনি চাইলে প্রতি ২ বছরে একটা করে নতুন ভাষা শিখতে পারেন। যার প্রাথিমিক ভিত্তি তৈরী হবে ৬ মাসে। এবং আপনি প্রতিদিন কোয়ালিটি টাইম দেবেন মাত্র ২ ঘন্টা।
-
ভুল করতে ভয় পাবেন না: শিশুরাও ভুল করে শিখে। ভুল করলেই শেখা সহজ হয়। আপনি ছোট বেলায় তাই করেছেন। আপনি যে ভাষাটি জানেন না। সে ভাষার জন্য আপনি একজন শিশু । সূতরাং ভুল করতে থাকুন আর শিখতে থাকুুন।
সময় নির্ধারণ ও রুটিন পরিকল্পনা
মোট সময়:
-
৬ মাসে মোটামুটি ৩৫০–৪৫০ ঘণ্টা সময় দিতে হবে। ৬ মাসে ১৮০ দিন। ২ ঘন্টা করে সময় দিলে হয় ৩৬০ ঘন্টা। আপনি একজন শিক্ষিত লোক হিসেবে অনেক কিছু আগে থেকে জানেন। তাই তাতে আপনার হয়ে যাওয়ার কথা। যদি বেসিক দূর্বল থাকে তাহলে আরো ১ ঘন্টা সময় বাড়িয়ে নিন অথবা নিজেকে ভাল থেকে আরো ভাল করে তৈরী করতে দৈনিক ১ ঘন্টা বা ৩ মাস বাড়িয়ে নিন। অথবো দুটোই। আপনি মনে করুন যে, আপনি একটি কোর্সে ভর্তি হয়েছেন। আপনি নিজেই নিজের শিক্ষক। এবং যদি আপনার খুব বেশী কষ্ট হয়। ৪ ঘন্টা করে ১ বছর সময় দিন। আর আপনি যদি ভালো লারনার হোন। বাড়তি সময় দিলে আপনি ঠকবেন না। কেবল আপনার দক্ষতা উন্নত হবে। সেটাও আপনারই লাভ। প্রস্তাবিত দৈনিক রুটিন (২ ঘণ্টা ভিত্তিক):
| সময় | কার্যক্রম | ফোকাস |
|---|---|---|
| ২০ মিনিট | নতুন শব্দ শেখা (ফ্ল্যাশকার্ড) | শব্দভান্ডার |
| ৩০ মিনিট | পাঠ্যবই বা অ্যাপ ব্যবহার | ব্যাকরণ, গঠন |
| ২০ মিনিট | অডিও-ভিজুয়াল কনটেন্ট দেখা | শ্রবণ-দর্শন |
| ২০ মিনিট | কথা বলা বা কথা অনুকরণ | উচ্চারণ |
| ৩০ মিনিট | লেখালেখি/অনুবাদ চর্চা | লেখার দক্ষতা |
নিক রুটিনের উদাহরণ (২.৫ ঘন্টা):
| সময় | কার্যকলাপ | ফোকাস | টুলস/উপকরণ উদাহরণ |
|---|---|---|---|
| ৩০ মিনিট | স্পেসড রিপিটিশন (SRS) | শব্দভাণ্ডার, বাক্যাংশ | Anki, Memrise |
| ৩০ মিনিট | কোর ব্যাকরণ/বেসিক | বর্তমান কাল, প্রশ্ন করা, নেগেশন | Textbooks (e.g., “Assimil”), YouTube গ্রামার টিউটোরিয়াল |
| ৩০ মিনিট | শ্রবণ (Listening) | সহজ কথোপকথন, গান, পডকাস্ট | Duolingo Podcasts, Easy Languages YouTube, LingQ |
| ৩০ মিনিট | পাঠ্য (Reading) | ছোট গল্প, ব্লগ, শিশুদের বই | LingQ, Readlang, ভাষার সহজ ওয়েবসাইট |
| ৩০ মিনিট | কথন/লিখন (Speaking/Writing) | নিজের সম্পর্কে কথা বলা, ছোট বার্তা | HelloTalk, Tandem, Preply (টিউটর), ডায়েরি লেখা |
মৌলিক কৌশলগুলো (Core Strategies):
-
নিমজ্জন বা মনোযোগ (Immersion): নিজেকে ভাষার মধ্যে ডুবিয়ে দিন। গান, পডকাস্ট, ছোট কার্টুন, সহজ নিউজ দেখুন/শুনুন।
-
সক্রিয় ব্যবহার (Active Use): শুধু পড়বেন না, কথা বলুন ও লিখুন। ভুল করলেও সমস্যা নেই।
-
স্পেসড রিপিটিশন (SRS): Anki বা Memrise-এর মতো অ্যাপ ব্যবহার করে শব্দভাণ্ডার আয়ত্ত করুন (দীর্ঘমেয়াদি স্মৃতিতে জমা হয়)।
-
প্রাসঙ্গিক শেখা (Contextual Learning): শব্দ বা ব্যাকরণ আলাদা করে না শেখা। বাক্য, গল্প বা দৈনন্দিন পরিস্থিতিতে শেখা।
-
ফোকাসড ইনপুট (Comprehensible Input): আপনার বর্তমান স্তরের চেয়ে সামান্য কঠিন (i+1 স্তর) উপকরণ বেছে নিন যা আপনি আংশিক বুঝতে পারেন।
-
নিয়মিততা (Consistency): প্রতিদিন ছোট সময়ের জন্য শেখা, সপ্তাহে একদিন লম্বা সময়ের চেয়ে অনেক বেশি কার্যকর।
শেখার স্তরভিত্তিক কৌশল
সামগ্রিক সময় বিনিয়োগ: ৩৬০ – ৪৫০ ঘন্টা (গড়ে দৈনিক ২ – ২.৫ ঘন্টা)
-
মাস ১-২: দৈনিক ২ ঘন্টা (মৌলিক ভিত্তি গড়ে তোলা)
-
মাস ৩-৪: দৈনিক ২.৫ – ৩ ঘন্টা (অনুশীলন)
- মাস ৫-৬: দৈনিক ২.৫ – ৩ ঘন্টা ( ব্যবহারিক, প্রয়োগ)
প্রথম ১–২ মাস: (বুনিয়াদ গড়া)
-
মূল শব্দভাণ্ডার: দৈনন্দিন ব্যবহারের ৮০০–১২০০ শব্দ শেখা। এটাকে যদি আপনি ৩০০০ শব্দে নিয়ে যেতে পারেন। এটি আপনাকে কয়েধাপ এগিয়ে দেবে। ১৮০ দিনে বা ১৫০ দিনে প্রতিদিন মাত্র ২০টি শব্দ।
-
গ্রামার: সর্বনাম, ক্রিয়া রূপ, সাধারণ কাল, হুবহু অনুবাদ নয়। প্রতিদিন অন্তত ১টি রুল শিখুন। ৬ মাসে ১৮০টি। আগের দিনের রুলটা পরের দিন ঝালিয়ে নিন। পরের দিনের রুলটা আগের দিন চোখ বুলিয়ে নেন। ৭ দিন পর রিভাইস দিন। ১ মাস পর পরীক্ষা নিন। ৬ মাস বেশী বেশী ব্যবহার করা গুলোকে ঝালিয়ে নিন।
-
অডিও-ভিজুয়াল: বাচ্চাদের কার্টুন, সহজ ডায়ালগ দেখা ও শুনা। যদি ইংরেজী শিখতে চান। ইংরেজী শেখার জন্য কোন কাটুন ও মুভি দেখবেন। সার্চ দিলে চলে আসবে। প্রয়োজনে বাসায় বাচ্চা থাকলে তাদেরকে সাথে নিয়ে দেখুন। এবং মনে মনে বা প্রকাশ্যে সেটি আবার বলার চেষ্টা করুন। এতে একসাথে ‘‘লিসনিং এবং স্পিকিং’’ দুটোই সমৃদ্ধ হবে।
- নিজেকে পরিচিত করানোর মতো বাক্য মুখস্থ করুন। আয়নার সামনে দাড়িয়ে ইন্টারভিউ দিন। একেকদিন একেকটা কাল্পনিক ইন্টারভিউ। প্রথম দিকে না পারলে এগুলো শেষ ২/৩ মাসে করুন। যেমন-
- ক) চাকরির সাক্ষাৎকার
- খ) নতুন বন্ধুর সাথে পরিচয়।
- গ) বিদেশী বন্ধুর কাছে নিজের দেশকে তুলে ধরা।
- ঘ) মিডিয়াতে সফলতার গল্প বলা
- ঙ) ৫ মিনিটের একটি ভাসন।
- চ) একটি ভিসা ইন্টারভিউ
- ছ) ইমিগ্রেশন অফিসারের সাথে কতোপকথন।
- জ) সুপারশপে গিয়ে কেনাকাটা
- ঝ) ট্যাক্সি ড্রাইভারের সাথে আলাপ
- ঞ) ব্যাংকে গিয়ে কথা বলা। ইত্যাদি।
৩–৪ মাস: (প্রয়োগ ও অনুশীলন)
-
ডায়লগ চর্চা করুন: নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে একাধিক চরিত্রে ইংরেজীতে অভিনয় করুন।
-
বন্ধু খুঁজুন: ভাষাটি জানে এমন কাউকে প্রতিদিন কিছু বলুন। অ্যাপ ব্যবহার করুন। কোম্পানীর কাস্টমার কেয়ারে ইংরেজী ভাষা নির্বাচন করে কথা বলুন। স্পিকিং অ্যাপগুলোতে বন্ধু বানিয়ে কথা বলুন। প্রয়োজনে একাধিক অ্যাপ ব্যবহার করুন।
- লেখা চর্চা: ৫–১০ বাক্য প্রতিদিন লেখার চেষ্টা করুন। হাতে লিখতে পারলে ভাল। কমপিউটারে লিখুন। অথবা উভয়ভাবে।
৫–৬ মাস: (আত্মবিশ্বাস গড়ে তোলা)
-
ভাষা বিনিময় অ্যাপ ব্যবহার করুন: যেমন Tandem, HelloTalk। আরো অ্যাপ খুজে নিন।
-
সংবাদ পড়া/ভিডিও দেখা শুরু করুন: সাবটাইটেলসহ। বাসায় ইংরেজী পত্রিকা ও ম্যাগাজিন রাখুন। বাচ্চাদের ইংরেজী গল্পের বই পড়ুন।
-
রেকর্ড করে নিজের কথা শুনুন: এটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন ৫ মিনিট হলেও শুনুন। আর ভুলগুলো শুধরে নিন।
-
ছোট গল্প অনুবাদ করুন: এটা ভিতিও থেকেও হতে পারে। লেখা থেকেও হতে পারে। প্রথমে নিজে নিজে চেষ্টা করুন। পরে গুগল ট্রান্সলেটর এর সাথে মিলিয়ে নিন।
প্রতি মাসের ফোকাস ও মাইলস্টোন:
-
মাস ১: বেসিক কমিউনিকেশন & শব্দভাণ্ডার (Survival Phrases)
-
ফোকাস: স্বাগতম, পরিচয়, মৌলিক প্রশ্ন (কোথায়? কখন? কত?), সংখ্যা, দিন/মাস, সাধারণ বস্তুর নাম।
-
মাইলস্টোন: নিজের পরিচয় দিতে পারা, মৌলিক প্রশ্ন জিজ্ঞাসা ও বুঝতে পারা।
-
-
মাস ২: ব্যাকরণের ভিত্তি & দৈনন্দিন রুটিন
-
ফোকাস: বর্তমান কাল (Present Tense), সাধারণ ক্রিয়া, দৈনন্দিন কাজের শব্দভাণ্ডার (খাওয়া, ঘুমানো, কাজ), প্রাথমিক বিশেষণ।
-
মাইলস্টোন: দৈনন্দিন কাজের কথা বলতে পারা (“আমি কাজে যাই”, “সে খাবার রান্না করে”)।
-
-
মাস ৩: অতীত/ভবিষ্যৎ & বিস্তৃত বিষয়
-
ফোকাস: অতীত কাল (Past Tense), ভবিষ্যৎ প্রকাশ, আবহাওয়া, খাদ্য, পরিবার, পছন্দ-অপছন্দ।
-
মাইলস্টোন: গতকাল/কাল কী করলেন বা আগামীকাল কী করবেন তা বলতে পারা। পছন্দের কারণ ব্যাখ্যা করতে পারা।
-
-
মাস ৪: কথোপকথনে গভীরতা & সাবলীলতা
-
ফোকাস: জটিলতর প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর দেওয়া, মতামত দেওয়া (আমার মনে হয়…), তুলনা করা, রুটিন কথোপকথন (দোকান, রেস্টুরেন্ট)।
-
মাইলস্টোন: দৈনন্দিন বিষয়ে সহজ কথোপকথন চালিয়ে যেতে পারা (৫-১০ মিনিট)।
-
-
মাস ৫: সংস্কৃতি & প্রাকৃতিক ভাষা
-
ফোকাস: বাগধারা, প্রচলিত অভিব্যক্তি, সংস্কৃতিগত প্রেক্ষাপট বোঝা, খবর বা ব্লগ পড়া শুরু করা।
-
মাইলস্টোন: সহজ নিউজ আর্টিকেলের মূল বক্তব্য বুঝতে পারা। প্রাকৃতিকভাবে “ধন্যবাদ”, “দুঃখিত” ইত্যাদি ব্যবহার করা।
-
-
মাস ৬: একত্রীকরণ & আত্মবিশ্বাস
-
ফোকাস: সব দক্ষতা একসাথে ব্যবহার (শোনা, পড়া, বলা, লেখা)। দীর্ঘতর কথোপকথন, ছোট গল্প বলা/লেখা। দুর্বলতা শনাক্ত করে সেগুলোতে কাজ করা।
-
মাইলস্টোন: পরিচিত প্রসঙ্গে স্বাচ্ছন্দ্যে কথা বলা (১০-১৫ মিনিট)। নিজের অভিজ্ঞতা বা পরিকল্পনা সহজ ভাষায় লিখতে পারা।
-
প্রাধান্য দিতে হবে এমন বিষয়গুলো
-
শ্রবণ দক্ষতা – কারণ আপনি আগে শুনবেন, তারপর বলবেন। বার বার বলবেন। নিজের বলাটা রেকড করে শুণে দেখবেন।
-
শব্দভাণ্ডার – কথার উপকরণ না থাকলে কিছু বলা যাবে না। বাচ্চাদের ওয়ার্ডবুক থেকে নতুন নতুন শব্দ শিখুন। পত্রিকা ও গল্পের বই পড়া অবস্থায় নতুন যে শব্দ পাবেন। সেটা শিখে নেন।
-
উচ্চারণ অনুকরণ – শুনে শুনে বলার অভ্যাস করুন। রেকড করুন। আবার শুনুন।
-
