বাংলাদেশের সীমান্ত নিরাপত্তায় করনীয়
বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা বহু দিক থেকে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র রাষ্ট্রীয় নিরাপত্তা কিংবা চোরাচালান বন্ধের জন্য নয়। বরং বাংলাদেশ থেকে নানাবিধ অপরাধ করে সীমান্ত পার হলে সাত খুন মাপ তথা বলতে গেলে দায়মুক্ত হয়ে যায়। তাই বাংলাদেশের আভ্যন্তরীণ আইন শৃংখলা উন্নয়নের জন্য সীমান্তে নিরাপত্তা জোরদার ও কড়াকড়ি সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ। এছাড়া সীমান্তের ওপার থেকে অবৈধভাবে পণ্য আমদানি এবং মানক পাচার সমস্যার সাথে সর্বশেষ যুক্ত হয়েছে ভারতীয় নাগরিক পুশইন করা হচ্ছে। যা খুব উদ্বেগজনক। তাই বর্তমান পরিস্থিতিকে আরো কয়েকগুণ উন্নত নিরাপত্তা বিধান করা জরুরী হয়ে পড়েছ।
বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা উন্নয়ন ও জোরদার: প্রেক্ষাপট, প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ
বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ রাষ্ট্র, যার ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়ার রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মোট স্থলসীমান্ত প্রায় ৪,৪২৭ কিলোমিটার, যার অধিকাংশই ভারতের সঙ্গে এবং একটি অংশ মিয়ানমারের সঙ্গে। এছাড়া রয়েছে প্রায় ৭১০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় সমুদ্রসীমা।
এই বিশাল সীমান্ত ব্যবস্থাপনা শুধু একটি প্রশাসনিক দায়িত্ব নয়; এটি জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, অর্থনীতি, সামাজিক স্থিতিশীলতা ও কূটনৈতিক সম্পর্কের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। তাই বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা উন্নয়ন ও জোরদার করা এখন সময়ের অপরিহার্য দাবি।
বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কেন গুরুত্বপূর্ণ
জাতীয় সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা
সীমান্ত হলো রাষ্ট্রের দৃশ্যমান সার্বভৌম চিহ্ন। সীমান্ত দুর্বল হলে—
- অবৈধ অনুপ্রবেশ বৃদ্ধি পায়
- রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ক্ষুণ্ন হয়
- আন্তর্জাতিক পরিসরে রাষ্ট্র দুর্বল হিসেবে চিহ্নিত হয়
- দেশের মধ্যে খুন ও দূর্নীতি করে সহজে প্রতিবেশী দেশে পালিয়ে যায়
- প্রতিবেশী দেশ থেকে ক্ষতিকর মাদক দেশকে ধ্বংসের দিতে নিয়ে যায়।
- দেশের অনেক সম্পদ অবৈধভাবে বিদেশে পাচার হয়ে যায়।
অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা
সীমান্ত দিয়ে অস্ত্র, মাদক, জঙ্গি নেটওয়ার্ক, মানব পাচারকারী চক্র আর সাথে রয়েছে বিদেশে তৈরী জালনোট দিয়ে বাজার সয়লাভ করা। এসব প্রবেশ করলে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
অর্থনৈতিক নিরাপত্তা
চোরাচালান ও অবৈধ বাণিজ্যের কারণে—
- সরকার বিপুল রাজস্ব হারায়
- দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়
- বাজারে অসাম্য ও অস্থিতিশীলতা তৈরি হয়
- দেশী|য় শিল্প বিকশিত হয়না সেগুলো রুগ্ন হয়ে যায়।
- পণ্যের বিপরীতে বিদেশী মূদ্রা অবৈধভাবে পাচার হয়ে যায়।
সামাজিক ও জননিরাপত্তা
সীমান্ত অপরাধ বাড়লে—
- নারী ও শিশু পাচার বেড়ে যায় যাতে মানবিক বিপর্যয় দেখা দেয়।
- মাদকাসক্তির কারণে যুব সমাজ বিপথে যায় এবং সামাজিক শৃংখলা বিনষ্ট হয়।
- সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে সহিংসতা ও প্রতিহিংসা দেখা দেয়। যা ভবিষ্যতে ভয়ানক রুপ ধারণ করতে পারে।
- সামাজিক অবক্ষয় ও হতাশার কারণে মানুষের জীবনে নানা সংকট দেখা দেয়।
আন্তর্জাতিক ভাবমূর্তি ও কূটনীতি: দুর্বল সীমান্ত ব্যবস্থাপনা আন্তর্জাতিকভাবে একটি দেশকে— ট্রানজিট হাব ফর ক্রাইম ও নিরাপদ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে পারে, যা বৈদেশিক বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। রাষ্ট্রের নিরাপত্তাজনিত দূর্বলতা স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দূর্বল ও প্রশ্নবিদ্ধ করে।
বাংলাদেশের সীমান্তে বিদ্যমান প্রধান সমস্যাসমূহ
অবৈধ অনুপ্রবেশ ও অনিয়ন্ত্রিত যাতায়াত: কাজের সন্ধানে অবৈধ প্রবেশ, রাজনৈতিক অস্থিরতার সময় শরণার্থী প্রবাহ, মানব পাচার চক্রের সক্রিয়তা, বিশেষত মিয়ানমার সীমান্তে এই সমস্যা প্রকট। ভারত থেকে নানা ধরনের সন্ত্রাসী ও প্রশিক্ষিত সশস্ত্র গুপ্তচর দেশে প্রবেশ করে দেশে নানা হত্যা ও অপরাধ সংগঠিত করে আবার ভারতে পালিয়ে যায়। যা রাষ্ট্রের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে।
এছাড়া বাংলাদেশে অপরাধ করে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ থাকার কারণে। সন্ত্রাসী ও পেশাদার খূনিরা সহজে অপরাধ সংগঠন করে বিদেশে পালিয়ে যেতে পারে।
সীমান্ত হত্যা ও সহিংসতা: বাংলাদেশ-ভারত সীমান্তে বিভিন্ন সময় বৈআইনিভাবে শুধুমাত্র বাংলাদেশী লোকজনকে উদ্দেশ্যপ্রনোদিতভাবে এবং হত্যার উদ্দ্যেশে গুলিবর্ষণ, আটক, নির্যাতন এমনকি হত্যা করা হয়। যা মানবাধিকার ও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে স্পর্শকাতর।
মাদক চোরাচালান: বাংলাদেশ বর্তমানে একটি বড় ট্রানজিট ও টার্গেট মার্কেট। যেমন ইয়াবা (বিশেষ করে মিয়ানমার সীমান্ত), ফেনসিডিল, হেরোইন, গাঁজা এর প্রবাহ সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি।
অস্ত্র ও বিস্ফোরক পাচার: সীমান্ত ব্যবহার করে— অবৈধ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, সন্ত্রাসী লজিস্টিক, সরবরাহের ঝুঁকি রয়ে গেছে, যা জাতীয় নিরাপত্তার জন্য ভয়াবহ।
চোরাচালান ও অবৈধ বাণিজ্য: ভারত থেকে গরু, চিনি, পেঁয়াজ, কাপড়, কসমেটিক, খাবার ও ওষুধ সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ প্রবাহ বৈধ ব্যবসা ধ্বংস করে। যা দেশের অর্থনীতিতে মারাত্বক ও ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে অবৈধভাবে নিন্ম মানের চিনি আমদানী দেশীয় শিল্পকে ক্ষতিগ্রস্থ করে। পেয়াজ আসার কারণে ক্ষতিগ্রস্থ হয় কৃষক। কসমেটিক্স ও ঔষধও স্থানীয় শিল্পের জন্য ক্ষতিকর।
আবার বাংলাদেশ থেকে অবৈধভাবে আম, ইলিশ, জ্বালানি তেল, পাট, বস্ত্র, ডলার, সোনা ভারতে পাচার হয়। যা দেশের অর্থনীতির জন্য এক অশনি সংকেত। কারণ এমন সব জিনিস ভারতে অবৈধভাবে পাচার হয় যা বাংলাদেশের অর্থনীতির জন্য বিপদজনক। কারণ মাছ ও ফল ব্যতিত অন্যান্য পণ্য বিদেশ থেকে আমদানী করতে হয়। বিশেষ করে জ্বালানি তেলের উপর বাংলাদেশ সরকার ভুর্তুকি দিয়ে থাকে। ফলে রাষ্ট্র ক্ষতিগ্রস্থ হয়।
সীমান্তবর্তী নদী ও চরাঞ্চল সমস্যা: এসব এলাকায় নদীর গতিপথ পরিবর্তন, চর সৃষ্টি ও বিলুপ্তি, বাধ নির্মাণ, সুনির্দিষ্ট সীমান্ত চিহ্নের অভাব আইন প্রয়োগকে জটিল করে তোলে।
প্রযুক্তিগত ও লজিস্টিক সীমাবদ্ধতা: নানারকম সীমাবদ্ধতার কারণে সীমিত নজরদারি প্রযুক্তি, পর্যাপ্ত ড্রোন, সেন্সর, নাইট ভিশনের অভাব ও দুর্গম এলাকায় যোগাযোগ সমস্যা দেখা দেয় এ কারণে সীমান্ত রক্ষাকে দুর্বল করে। কিন্তু প্রকৃত প্রস্তাবে একটি দীর্ঘমেয়াদী ও ধারাবাহিক পরিকল্পনার মাধ্যমে সীমান্ত নিরাপত্তা উন্নত করা সম্ভব ও প্রয়োজন।
সীমান্তবাসীর জীবিকা ও মানবিক সংকট: অনেক সময় সীমান্তবাসীরা— চোরাচালানে জড়িয়ে পড়ে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়ায়, জীবন ও জীবিকার ঝুঁকিতে পড়ে কারণ বিকল্প জীবিকার অভাব রয়েছে। সূতরাং সীমান্ত এলাকায় পর্যটন, বৈধ বাণিজ্য, কারখানা ও বিকল্প জীবিকার মাধ্যমেও কিছু সমস্যার সমাধান করা যায়।
সীমান্ত নিরাপত্তা জোরদার না করলে সম্ভাব্য ঝুঁকি
১. রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হওয়া ও সীমান্ত এলাকায় স্থায়ী অস্থিরতা
২. জঙ্গিবাদ ও সন্ত্রাস বিস্তারের ঝুঁকি ও মাদকাসক্ত প্রজন্ম তৈরি
৩. অর্থনৈতিক ক্ষয় ও রাজস্ব ঘাটতি
৪. আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক সংকট ও দেশীয় শিল্প রুগ্ন হয়ে যাওয়া
৫. বিদেশী মূদ্রা পাচার হওয়ার কারণে অর্থনীতি দূর্বল হওয়া।
৬. সন্ত্রাসীদের দ্বারা অপরাধ সংগঠিত হয়ে সীমান্ত দিয়ে বিদেশে পাড়ি দেয়া।
অতএব— যা করনীয় তা হলো
- আধুনিক প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা ও শক্তিশালী ও মানবিক সীমান্ত বাহিনী
- সীমান্তবাসীকে উন্নয়নের অংশীদার করা ও কূটনৈতিক সমাধান ও দ্বিপাক্ষিক সহযোগিতা
- স্থিতিশীলতা বজায় রাখার নীতি অবলম্বন করা ও সীমান্ত ভিত্তিক গোয়েন্দা নেটওয়ার্ক তৈরী করা।
- সীমান্ত চৌকির উপর তৃতীয় নজর প্রতিস্থাপন করা ও অপরাধীদের সীমান্ত পার বন্ধ করা।
- অবৈধ ব্যবসায়ী ও চোরাকারবারিদের নীতিগতভাবে দূর্বল করে দেয়া।
- মাদকের বিষয়ে জিরো টলারেন্সনীতি অনুমোদন করা ও প্রতিটি জেলখানার সাথে মাদক সংশোধন কেন্দ্র সংযুক্ত করা।
- চোরাকারবারিদের জেল ও জরিমানার পাশাপাশি নাগরিক অধিকার আইনের দ্বারা নাগরিক অধিকার সংকুচিত করা।
- ৩ বারের বেশী একই অপরাধে ধরা পড়লে অথবা ৩টির বেশী ক্রিমিনাল কেস থাকলে অথবা একটি অপরাধে ৩ গুনের সমান ক্ষতি সাধন করলে তাদের জন্য ক্রিমিনাল পোর্টাল তৈরী করে তাদের পরিচয় প্রকাশের মাধ্যমে সামাজিকভাবে তাদের মোকাবিলা করা।
এই চার স্তম্ভের সমন্বয়েই বাংলাদেশ একটি নিরাপদ, স্থিতিশীল ও মর্যাদাশীল সীমান্ত রাষ্ট্রে পরিণত হতে পারে।
বিশ্বের সীমান্ত নিরাপত্তা: নীতি, কৌশল ও উদাহরণসমূহ
বিশ্বের দেশগুলো সীমান্তকে বিভিন্ন উপায়ে নিরাপদ রাখে, তার মূল উদ্দেশ্যগুলো হচ্ছে—
১) অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ
২) চোরাচালান ও মাদক/অস্ত্র পাচার রোধ
৩) সন্ত্রাসবাদ ও জঙ্গি কার্যক্রম প্রতিরোধ
৪) মানবপাচার ও অবৈধ শ্রমিক প্রবেশ নিয়ন্ত্রণ
৫) আইনগত সীমান্ত নিয়ন্ত্রণ ও সহযোগিতা
সীমান্ত নিরাপত্তা সাধারণত নিম্নোক্ত উপাদানগুলির সমন্বয়ে গড়ে ওঠে:
- শারীরিক বাধা ও বাউন্ডারি ফেন্সিং, নিগরানি বা প্রতিরোধমূলক প্রযুক্তি (সেন্সর, ক্যামেরা, ড্রোন, রাডার)
- জামানত ও কো-অপারেশন/দ্বিপাক্ষিক চুক্তি, সীমান্ত রক্ষী বাহিনী (প্যারামিলেটারি/সেনাবাহিনী)
- আইনি কাঠামো ও নিয়ন্ত্রণ ব্যবস্থা , দ্বিপাক্ষিক চুক্তি ও সমযোতা
- সীমান্তের অদূরে দ্বিতীয় স্তরের পর্যবেক্ষণ ব্যবস্থা।
কম ব্যয়ে সীমান্ত নিরাপত্তা: বিশ্বজুড়ে উদাহরণ
ভার্চুয়াল/টেক-নির্ভর নিরাপত্তা: টেক্সাস ভার্চুয়াল বর্ডার ওয়াচ (যুক্তরাষ্ট্র)
- নাগরিক পর্যবেক্ষণ এবং সেসময় কম খরচে ক্যামেরা স্থাপনের মাধ্যমে সীমান্তের অনাকাঙ্ক্ষিত গতি শনাক্ত করে। রাতে উচ্চ আলোসম্পন্ন বাতি ব্যবহার করা হয়।
- সাধারণ জনসাধারণ কতৃক অনলাইনের মাধ্যমে সরকারকে সন্দেহভাজন কার্যক্রম রিপোর্ট করতে পারে। তাতে নাগরিকদের পরিচয় গোপন থাকে।
এর মাধ্যমে—উচ্চ প্রযুক্তিগত নেটওয়ার্ক এবং সমাজভিত্তিক অংশগ্রহণ মিলিয়ে কম খরচে কার্যকর সীমান্ত নজরদারি করা সম্ভব।
সেন্সর-ভিত্তিক নজরদারি: অনেকে ভূগর্ভস্থ সিসমিক সেন্সর (জমির নীচে সেন্সর) দিয়ে মানুষের/গাড়ির গতিবিধি বিশ্লেষণ করে থাকে যাতে কোনো অনুপ্রবেশ নীরবভাবে শনাক্ত করা যায়। গবেষণায় দেখা গেছে এটি খুব কম খরচে শক্তিশালী নজরদারি উপায় হতে পারে। ক্যামেরাতে সেন্সর দিয়েও এ ধরনের নজরদারী হয়। প্রচলিত টহল নজরদারীর চেয়ে এর খরচ কম।
ছোট-মোট প্রযুক্তি সমন্বয়: অ্যানডুরিল ইন্ডাস্ট্রিজের সেন্ট্রি টাওয়ার/ভার্চুয়াল বর্ডার ওয়াল তৈরী করা যায়। যা সৌর-চালিত স্বয়ংক্রিয় টাওয়ার, যেখানে ক্যামেরা, রাডার ও যোগাযোগ ব্যবস্থা একত্র করে নজরদারি করা হয়। স্থায়ী দেয়াল বা দীর্ঘ ফেন্সিংয়ের পরিবর্তে দ্রুত মোতায়েনযোগ্য, কম খরচে হালকা নিরাপত্তা ব্যবস্থা করা যায়।
রাডার ও সেন্সর নেটওয়ার্ক: কোনো কোনো দেশ বিভিন্ন সীমান্তে যুদ্ধক্ষেত্র রাডার ব্যবহার করে, যা কম খরচে অপ্রত্যাশিত প্রবেশ শনাক্ত করে। ভারতীয় বিএসএফও এই প্রযুক্তি ব্যবহার করে।
বাংলাদেশে সীমান্ত নিরাপত্তা: নীতি ও উদ্যোগ
বাংলাদেশের সীমান্ত নিরাপত্তায় প্রধান বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নিয়োজিত নেই, এটি— আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা ও সীমান্ত পরিদর্শন ও প্রতিবেশী সুরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে। কিন্তু ভারত থেকে মাদক পাচার ও ভারতে অপরাধীদের পলায়ন এর ক্রমাগত ঘটনার কারণে বিজেপির প্রচলিত নীতি, কাঠামো ও কার্যক্রম পর্যালোচনার সময় এসেছে।
ভারতের সাথে দ্বিপাক্ষিক সীমান্ত সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের বিএসএফ মাঝে নিয়মিত সম্মেলন করে থাকে, যাতে— সীমান্ত হত্যা/গোলাগুলি কমানো, যৌথ টহল বৃদ্ধি, চোরাচালান ও মাদক রোধ, নদী সীমান্তের চিহ্ন করা, তথ্য ও গোয়েন্দা শেয়ার করা যায়। এখানে কিছু সফলতা থাকলেও। মাদক চোরাচালান ও অপরাধী পলায়নের বিষয়ে সফলতার হার খুব নগন্য। তাই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। যদিও এটি দেখায় দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী সীমান্ত নিরাপত্তার মূল ভিত্তি। কিন্তু আপাত দৃষ্টিতে স্পষ্ঠ প্রতীয়মান হয় যে, চোরাচালান, মাদক পাচার ও অপরাধী পলায়নে বিজির ব্যর্থতা এবং বিএসএফ এর সহযোগিতা কিংবা নির্লিপ্ততা স্পষ্ঠ হয়ে উঠেছি। বিজিবি’র ক্ষেত্রেও একই অভিযোগ করা যায়।
এগুলোর বাইরে যৌথ নদী থেকে পানি অপসারণ, মাটি কাটা, পাথর নিয়ে যাওয়া, ফসল কেটে নেয়া, অমিমাংসিত এলাকায় কাটাতারের বেড়া নির্মাণ, স্পর্শকাতর এলাকায় সীমান্ত চৌকি নির্মাণ, গরু ধরে নিয়ে যাওয়া, বাংলাদেশী হত্যা অপহরণ, বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ এবং ভারতীয় নাগরিকদের বাংলাদেশী পরিচয় দিয়ে সীমান্তে পুশইন করার অভিযোগ রয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীদের বিরুদ্ধে। এসব কারণে বিএসএফকে কখনো কোনো জবাবদিহিতার মুখোমুখী করেনি ভারত সরকার। ফলে তাদের প্রচ্ছন্ন শিথিলতা রয়েছে এর সাথে। যা বাংলাদেশের জন্য সুখকর হতে
