Digital Bussines ID

ডিবিউবি আইডি FAQ: DBID নিবন্ধন সংক্রান্ত প্রশ্নের উত্তর

ইউবি আইডি FAQ: DBID নিবন্ধন সংক্রান্ত প্রশ্নের উত্তর

১। প্রশ্ন: ইউবিআইডি (DBID) অর্থ কি?
উত্তর: ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন

২। প্রশ্ন: DBID কি কাজে লাগে?
উত্তর: দেশের সকল ডিজিটাল ব্যবসা তথা ই-কমার্সকে নিবন্ধন এর আওতায় আনতে ইউবি আইডি চালু করা হয়েছে। প্রথম দিকে ই-কমার্স, এফ কমার্স ইত্যাদি ব্যবসা প্রতিষ্ঠানকে নিবন্ধনের ক্ষেত্রে গ্রুরুত্ব দিলেও ক্রমান্বয়ে সব ডিজিটাল ব্যবসাকে DBID নিবন্ধন করতে বলা হয়েছে।

৩। DBID নিবন্ধন কি বাধ্যতামূলক?
উত্তর: এখনো DBID বাধ্যতামূলক করা হয়নি। কিন্তু সরকার ভবিষ্যতে এটি বাধ্যতামূলক করতে পারে।

৪। DBID কেন প্রয়োজন?
উত্তর: প্রতিটি ছোট ও বড় ব্যবসাকে DBID নিবন্ধন করা উচিৎ। বিশেষ করে ই-কমার্স ও এফ কমার্স বা অনলাইন ব্যবসার জন্য এটা নিবন্ধন করা জরুরী। কারণ অচীরেই সরকারীভাবে প্রচারণা চালানো হবে, যাতে ক্রেতা সাধারণ DBID ব্যতিত কোনো অনলাইন প্রতিষ্ঠান থেকে কেনাকাটা না করে।

৫। DBID নিবন্ধন করতে কি কি ব্যক্তিগত তথ্য প্রয়োজন?
উত্তর: ইউবি আইডি নিবন্ধন করতে নিবন্ধনকারী বা উদ্যোক্তার ব্যক্তিগত তথ্য যেমন, নাম, ঠিকানা, ফোন, এনআইডি ইত্যাদি প্রয়োজন।

৬। DBID নিবন্ধন করতে কি কি ব্যবসায়িক তথ্য প্রয়োজন?
উত্তর: DBID নিবন্ধন করতে ব্যবসা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ব্যবসার ধরণ, পণ্য সেবার তথ্য, ট্রেড লাইসেন্স, টিন ও বিন নাম্বার, ওয়েবসাইট বা ফেসবুকের ইউআরএল লাগবে। তবে ব্যবসার তথ্য ছাড়া অন্যান্য নথি যেমন ট্রেড লাইসেন্স, টিন, বিন ও ইউআরএল বাধ্যতামূলক নয়।

৭। DBID নিবন্ধন করতে কি ট্রেড লাইসেন্স লাগবে?
উত্তর: যাদের ট্রেড লাইসেন্স রয়েছে তারা ট্রেড লাইসেন্স প্রদান করবে। তবে ট্রেড লাইসেন্স ছাড়াও ইউবি আইডি নিবন্ধন করা যাবে?

৮। DBID কি ট্রেড লাইসেন্স এর বিকল্প?
উত্তর: DBID ট্রেড লাইসেন্স এর বিকল্প নয় এবং ট্রেড লাইসেন্স ও DBID এর বিকল্প নয়।

৯। DBID নিবন্ধন করতে কত টাকা লাগে?
উত্তর: DBID নিবন্ধন করতে আপাতত কোনো ফিস লাগে না। ভবিষ্যতে কোনো সেবামূল্য যুক্ত হলে তা সরকার সার্কুলার করে জানিয়ে দেবে। তবে যারা আগে নিবন্ধন করতে পারে তাদের জন্য ফি ধার্য করার সম্ভাবনা নেই।

১০। DBID নিবন্ধন কিভাবে করতে হয়?
উত্তর : DBID নিবন্ধন করতে প্রথম mygov ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সেখানে নাম ফোন ই-মেইল ও এনআইডি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন বা সাইন আপ করতে হবে। তারপর লিংকে গিয়ে ইউবিআইডি নিবন্ধন করতে হবে।

১১। ১০। DBID নিবন্ধন করতে কি কি লাগে?
উত্তর: নাম, ঠিকানা, এনআইডি, ব্যবসার নাম, ধরণ, (ট্রেড ও টিআইএন= যদি থাকে)

১২। এটা কি কাজে লাগে?
উত্তর: ডিজিটাল ব্যবসার কাজে লাগে। ব্যাংক একাউন্ট করতে লাগে বিশেষ করে যদি ই-কমার্স হয়। অনলাইনে লেনদেন করতে পেমেন্ট গেটওয়ে সেবা নিতে কাজে লাগে।

১৩। ডিবিআইডি আবেদন কেন বাতিল হয়ে যায়?
উত্তর : বিভিন্ন ভুলের কারণে বাতিল হয়। যেমন
ক) ফরর্ম পূরণ করতে ভুল হলে।
খ) ওয়েবসাইট ও পেইজে ঠিকানা ও ফোন নাম্বার না থাকলে
গ) ওয়েব ও পেইজে শর্তাবলী ও ফেরত নীতি ইংরেজী পাশাপাশি বাংলায় না থাক।ে
ঘ) পন্যের বিবরণী সঠিক না থাকলে।
ঙ) ওয়েব ও পেইজে ক্রেতার রিভিউ অপশন না থাকলে। বা খারাপ রিভিউ বেশী থাকলে।
চ) ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা মেনে না চললে।
ছ) শর্তাবলী ও ফেরত নীতিতে ভোক্তা অধিকার পরিপন্থী কিছু থাকলে।

১৪) একবার ডিবিআইডি আবেদন বাতিল হলে কি করবো?
যে কারণে আবেদন বাতিল হয়েছে সেটা সংশোধন করে পূনরায় আবেদন করতে হবে।

১৫) কিভাবে জানবো আবেদন বাতিল হয়েছে কিনা বা কি কারণে বাতিল হয়েছে?
মেইল আসবে। অথবা লগইন করলে জানা যাবে।

ধন্যবাদ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply