কাঁচির আবিষ্কার ও সভ্যতায় এর প্রভাব
জাহাঙ্গীর আলম শোভন
কাঁচি আমাদের দৈনিন্দিন জীবনের অংশ হয়ে পড়েছে। ছোট একটি ধাতব বস্তু কিন্তু ভীষন উপকারী। কাঁচি সভ্যতার প্রথম দিকের অস্ত্র তাই কে আবিষ্কার করেছে তা জানা কঠিন। তবে বিভিন্ন দেশে সভ্যতায় কাঁচির ব্যবহার দেখে এবং নথিপত্রে এর উল্লেখ থেকে ইতিহাস সম্পর্কে এর ধারণা পাওয়া যায়।
কাঁচির আবিষ্কার কেবল গৃহস্থালির কাজে সীমাবদ্ধ ছিল না, এটি সভ্যতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দর্জি, নাপিত থেকে শুরু করে শিল্প ও কারুশিল্পে কাঁচির ব্যবহার মানব ইতিহাসের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রাচীন কাঁচি: উদ্ভব ও বিকাশ
খ্রিস্টপূর্ব 1500 সালে প্রাচীন মিশরীয়রা প্রথম কাঁচির ব্যবহার শুরু করে। এই কাঁচিগুলি ধাতুর একটি টুকরো থেকে তৈরি ছিল। যা সাধারণত ব্রোঞ্জ এর ছিল। দুটি ব্লেডের মধ্যে একটি ধাতব স্ট্রিপ (আটকি) থাকত, যা ব্লেডগুলোকে আলাদা করে রাখত। চাপ দিলে কাটত। মিশরীয়দের বাণিজ্য ও অভিযানের ফলে বিশ্বের অন্যান্য অঞ্চলে কাঁচি ছড়িয়ে পড়ে।
মিশরীয় কারুকার্যের নিদর্শন
খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর মিশরীয় ব্রোঞ্জের কাঁচি কারুশিল্পের এক অনন্য নিদর্শন। এর নকশায় গ্রীক প্রভাব লক্ষ্য করা যায়, তবে নীল নদের সংস্কৃতির অলংকরণও এতে স্পষ্ট। আলেকজান্ডারের মিশর বিজয়ের পর, কারিগরেরা উন্নত কারুকার্যের জন্য এই কাঁচির নকশায় বৈচিত্র্য আনেন। কাঁচিটির ব্লেডে থাকা পরস্পরপরিপূরক নারী মূর্তিগুলি ব্রোঞ্জের কঠিন টুকরো থেকে তৈরি এবং বিভিন্ন রঙের ধাতুর সংমিশ্রণে সাজানো হয়।
ভিঞ্চির কাঁচি
তবে অন্য সূত্রমতে, লিওনার্দো দা ভিঞ্চি কাঁচির উদ্ভাবক ছিলেন এবং এটি ক্যানভাস কাটার জন্য ব্যবহার করতেন, আসলে কাঁচি তার যুগের অনেক আগেই গৃহস্থালির অন্যতম প্রয়োজনীয় সরঞ্জাম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। ভিঞ্চির কাঁচি জনসাধারণের মধ্যে জনপ্রিয় হয়েছিল কিনা জানা যায়নি।
রোমান যুগে কাঁচির পরিবর্তন
প্রায় 100 খ্রিস্টাব্দে রোমানরা মিশরীয় কাঁচির নকশা গ্রহণ করে উন্নত ধাপ তৈরি করে। তারা ক্রস-ব্লেড বা পিভটেড কাঁচি তৈরি করেঅ যা আজকের কাঁচির সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। রোমানরা ব্রোঞ্জ এবং লোহার মিশ্রণে এই কাঁচি তৈরি করত। দুটি ব্লেড একটি পিভটের মাধ্যমে যুক্ত থাকত, যা ব্লেডগুলিকে সহজে চলাচলের সুবিধা দিত এবং কার্যকর কাটার ক্ষমতা বৃদ্ধি করত। রোমান যুগের এই পিভটেড কাঁচি নাপিত ও দর্জিদের জন্য একটি অত্যন্ত কার্যকর হাতিয়ার হয়ে ওঠে।
আধুনিক কাঁচির বিকাশ
আধুনিক কাঁচির প্রবর্তনে ইংল্যান্ডের রবার্ট হিঞ্চলিফ উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তিনি 1761 সালে ইস্পাত দিয়ে কাঁচি তৈরি করেন এবং তা ব্যাপক উৎপাদনের আওতায় আনেন। এর ফলে কাঁচি গৃহস্থালির প্রতিটি ক্ষেত্রে সহজলভ্য হয়ে ওঠে।
পরে 1893 সালে লুইস অস্টিন গোলাপী কাঁচি উদ্ভাবন করেন এবং এর জন্য পেটেন্ট পান। এটি কাঁচির ইতিহাসে আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন আনে।
প্রকাশনায় কাঁচির ইতিহাস
ডন উইস তার বই “A Story of Shears and Scissors: 1848-1948” এ কাঁচির বিবর্তনের কাহিনি তুলে ধরেছেন। এছাড়াও, 1995 সালে The Bible Archaeologist জার্নালে প্রাচীন মেসোপটেমিয়ার এমার শহরে ব্যবহৃত কাটিং টুলের উল্লেখ পাওয়া যায়। এটি প্রমাণ করে যে কাঁচির ইতিহাস সভ্যতার বিভিন্ন স্তরে গভীরভাবে প্রোথিত।
সূত্র: www.thoughtco.com, মূল লেখা: Mary Bellis,
ছবি: http://thenonist.com/

