web

ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য রিটার্ন ও রিফান্ড পলিসি, ও গোপনীয়তার নীতি

নমূনা: শর্তাবলী, রিটার্ন রিফান্ড পলিসি, কুকিজ গোপনীয়তা নীতি, এবং ওয়ারেন্টি গ্যারান্টি

জানেনতো, বাংলাদেশে ই-কমার্স খাতের ২৫% নন ফরমাল বা সাযোমা কমার্স এবং তাদের বেশীরভাগ তাদের  শর্তাবলী, পণ্যফেরত, বদলী ও মূল্যফেরতের নিয়মের ব্যাপারে সচেতন নয়। এমনকি অনেক ই-কমার্স ওয়েবসাইটেও দেখা যায় না।

আর প্রায় ৭০ ভাগ ডিবিআইডি আবেদন বাতিল হয়, হয়তো শর্ত ও নীতি নেই, অথবা ওয়েবসাইটে আছে পেইজে নেই, অথবা ইংরেজীতে আছে বাংলায় নেই, অথবা তার নিয়মগুলো ‘‘ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১’’ অনুসারে সঠিক নয়।

শর্ত ও নীতি কিন্তু ব্যবসার একটা সাধারণ নর্মস। ক্রেতা না দেখে আপনার পণ্য কিনছে আপনি তাকে একটা বিশ্বাসের জায়গা দিতে হবে। কতদিনের পণ্য পাঠাবেন? কোন কোন কারণে পণ্য ফেরত নেবেন, কোন কারণে নেবেন না। পণ্য ফেরত দিলে টাকা কিভাবে ফেরত দেবেন ইত্যাদি আগেই ঘোষণা করতে হবে। এটা স্বীকার করে যখন কেউ একজন আপনার পণ্য কিনবে তখন সে হবে আপনার চুক্তিবদ্ধ ক্রেতা। কারণ চুক্তি আইনে ক্রেতার এই সম্মতিকে একটি চুক্তি হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।

এই সিরিজে ৩ ধরনের প্রতিষ্ঠান ৩ ধরনের প্রতিষ্ঠানের জন্য ২ ধরনের শর্ত ও নীতির নমূনা দেয়া হলো।

১) ধর্তব্য পণ্য ( Tangible Products), বাংলা ও ইংরেজী

২) অধরা পণ্য ( Intangible Products), বাংলা ও ইংরেজী

৩)  সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।  ( Service Provider), বাংলা ও ইংরেজী

আপনাদের সুবিধার জন্য একটি বা নমূনা তুলে ধরা হলো। যা বিতরণযোগ্য পণ্য বা Deliverable  Products এর জন্য প্রযোজ্য।

. শর্তাবলী (Terms and Conditions)

১.১ সাধারণ শর্তাবলী:

  • ABC.com এ ক্রয় করার জন্য, ক্রেতাকে নিবন্ধিত ব্যবহারকারী হতে হবে এবং শর্তাবলীর সাথে সম্মতি দিতে হবে।
  • সকল পণ্য মজুদ থাকা সাপেক্ষে সরবরাহ করা হবে। আউট অফ স্টক পণ্য অর্ডার নেয়া হয় না। ABC.com  এমন পণ্যের ফরমায়েশ নেয় যা ABC.com সরবরাহ করতে পারবে।

১.২ মূল্য এবং পেমেন্ট:

  • ওয়েবসাইটে প্রদর্শিত মূল্যে সকল ট্যাক্স অন্তর্ভুক্ত থাকবে।
  • ক্রেতা সম্পূর্ণ মূল্য পরিশোধের পর ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে।
  • অনলাইনে অথবা বিকাশে অগ্রিম পেমেন্ট করা যাবে।
  • অথবা ক্যাশ অন ডেলিভারী মুডে পণ্য গ্রহণ করা যাবে।

১.৩ ডেলিভারি:

  • একই শহরের অর্ডার ৫ দিনের মধ্যে এবং ভিন্ন শহরে ১০ দিনের মধ্যে ডেলিভারি করা হবে। (পচনশীল পণ্য বা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে ডেলিভারি সময়সীমা আরও কম হতে পারে। যদি কারো থাকে)
  • সম্পূর্ণ মূল্য পরিশোধের ৪৮ ঘণ্টার মধ্যে পণ্য ডেলিভারি এজেন্টের কাছে হস্তান্তর করতে হবে।

১.৪ অভিযোগ:

  • ক্রেতারা যে কোনো সমস্যা বা অভিযোগ ABC.com এর হেল্পলাইন বা ই-মেইলে জানাতে পারবেন। অভিযোগ গ্রহণের ৭২ ঘণ্টার মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

১.৫ ডেটা সংরক্ষণ:

  • ক্রয়ের তথ্য এবং লেনদেন সংক্রান্ত ডেটা ৬ বছর সংরক্ষণ করা হবে। তবে ক্রেতার ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে শেয়ার করা হবে না। ( তথ্য আইনে ৬ বছর সংরক্ষণের কথা বলা আছে)

. রিটার্ন রিফান্ড নীতি (Return and Refund Policy)

২.১ ফেরত পরিবর্তন:

  • ক্রেতা অর্ডার করা পণ্য গ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে ত্রুটি, ক্ষতি বা ভুল পণ্য প্রাপ্তি সম্পর্কে অভিযোগ করতে পারবেন।
  • শুধুমাত্র অপ্রয়োজনীয় এবং অনাহিত পণ্য ফেরত দেওয়া যাবে। নিত্যপ্রয়োজনীয় ও পচনশীল পণ্য ফেরতের আওতাভুক্ত নয়। ( এই নীতি প্রতিষ্ঠানভেদে আলাদা হতে পারে)

২.২ রিফান্ড:

  • ফেরতযোগ্য পণ্যের অর্থ ক্রেতাকে ৭২ ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া হবে। যে পদ্ধতিতে মূল্য গ্রহণ করা হয়েছে, একই পদ্ধতিতে অর্থ ফেরত দেওয়া হবে।
  • ক্রেতাকে অন্য কোনো পণ্য ক্রয়ে বাধ্য করা হবে না।

২.৩ প্রক্রিয়া:

  • প্রয়োজনে-  পণ্য ফেরত দেওয়ার জন্য ক্রেতাকে প্রয়োজনীয় রসিদ এবং প্রমাণপত্র জমা দিতে হবে।

. কুকিজ গোপনীয়তা নীতি (Cookies and Privacy Policy)

৩.১ কুকিজ ব্যবহারের শর্ত:

  • ABC.com কুকিজ ব্যবহার করে ওয়েবসাইটে ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ক্রেতারা কুকিজ নীতি সম্পর্কে ওয়েবসাইটের প্রাসঙ্গিক পৃষ্ঠায় বিস্তারিত জানতে পারবেন।

৩.২ ব্যক্তিগত তথ্য সংরক্ষণ:

  • ক্রেতার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করা হবে না।
  • আইনি প্রয়োজন বা সরকারি নির্দেশনা ছাড়া কোনো তথ্য স্থানান্তর করা হবে না।

৩.৩ ডেটা সুরক্ষা:

  • ক্রেতার ব্যক্তিগত তথ্য এনক্রিপ্টেড সিস্টেমে সংরক্ষণ করা হবে এবং অনুমোদিত কর্মীরা কেবল সেই তথ্য অ্যাক্সেস করতে পারবেন যারা তথ্যের গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
  • ( প্রতিষ্ঠান ভেদে নীতিগুলো আলাদা হতে পারে)

. ওয়ারেন্টি গ্যারান্টি (Warranty and Guarantee)

৪.১ ওয়ারেন্টি শর্তাবলী:

  • ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে প্রস্তুতকারকের প্রদত্ত ওয়ারেন্টি প্রযোজ্য হবে।
  • ওয়ারেন্টি সেবা পেতে ক্রেতাকে পণ্য গ্রহণের রসিদ প্রদর্শন করতে হবে।

৪.২ গ্যারান্টি:

  • পণ্য ত্রুটিমুক্ত এবং কার্যক্ষম অবস্থায় সরবরাহ করা হবে।
  • ত্রুটিপূর্ণ পণ্যের ক্ষেত্রে কোম্পানি পণ্য পরিবর্তন বা মেরামত করার উদ্যোগ নেবে।

৪.৩ ওয়ারেন্টি প্রযোজ্য নয়:

  • ভুল ব্যবহার, দুর্ঘটনা বা অযত্নের কারণে পণ্য ক্ষতিগ্রস্ত হলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।

যোগাযোগ: কোনো প্রশ্ন বা অভিযোগের জন্য আমাদের হেল্পলাইন বা ই-মেইলে যোগাযোগ করুন।

  • হেল্পলাইন: +৮৮০-XXX-XXXXXXX
  • ই-মেইল: support@abc.com

ধন্যবাদ, ABC.com টিম।

তবে অবশ্যই প্রতিটি পয়েন্ট আপনার প্রতিষ্ঠানের সাথে মিলিয়ে চেঞ্চ করে নেবেন। হবুহু কপি করতে যাবেন না। এটি একটি সাধারণ নিয়ম আপনার প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য নাও হতে পারে।

লেখা: জাহাঙ্গীর আলম শোভন

ছবি: Unplash

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply