ইলন মাস্ক বিশ্ব ভূরাজনীতির জন্য কেন গুরুত্বপূর্ণ
সারাবিশ্বে এখন ইলন মাস্ক এবং তার উদ্বাবনী ও সাহসী উদ্যোগগুলো ব্যাপক চর্চার বিষয় হয়ে গেছে। আমরা একটু খেয়াল করলে দেখবে বিশ্বের তাবৎ দেশের রাষ্ট্র নায়কেরা তার সাক্ষাৎ পেতে চান। রাজনীতিবিদ না হয়েও রাজনীতির বরপূত্র কিংবা রাষ্ট্রপতি না হয়েও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ইলন মাস্ক। সেটা নিজ রাষ্ট্রের জন্য, অপর রাষ্ট্রের জন্যও বটে। ব্যাপারটা এর আগে ওয়ারেন বাপেট, বিল গেটস ও বিগত শতকের শেষদিকের অন্যান্য শিল্পভিত্তিক ধনকুবেরদের ক্ষেত্রে ঘটেছিল। তবে ইলন মাস্ক সবাইকে ছাপিয়ে গেছেন। এটা শুধু তার প্রযুক্তিগত, সাহসী এবং ভবিষ্যত ভিত্তিক সক্ষমতার জন্য নয় সময়ও একটা বিষয়।
প্রথমত: হাজার বছর আগেও ধর্মীয় মতবাদ এবং দার্শনিক চিন্তা পৃথিবীতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। সেসব চিন্তার আদলে মানুষের জীবনযাত্রা বদলে গিয়েছিল এমনকি নতুন নতুন রাষ্ট্রেরও জন্ম হয়েছিল। সেসব আদর্শ ও মতবাদ যুদ্ধ ও শান্তির কারণ হয়ে দাড়িয়েছিল। যেমন মুহাম্মদ (স), কনফুসিয়াস, সক্রেটিস প্রমুখ।
দ্বিতীয়ত: শত বছর আগেও রাজনীতিবিদেরা বিশ্বে পরিবর্তনের কারণ ছিলেন। রাজনৈতিক মতবাদ, ক্ষমতা ও সমরনীতি মানুষের জীবন ও মরনের কারণ হয়েছিল। রাষ্ট্র প্রতিষ্ঠা ও ধ্বংস হয়েছিল। বৈশ্বিক রাজনীতির দখল ও স্নায়ুযুদ্ধের জন্ম দিয়েছিল। আমরা মাও সেতুং, আব্রাহাম লিংকন এবং হিটলারের কথা বলতে পারি।
তৃতীয়ত: বর্তমান সময়ে মানুষের জীবনমান, মতামতসহ সবকিছুতে ভূমিকা রাখছে প্রযুক্তি, ব্যবসা তথা জীবনযাত্রা সম্পর্কিত বিষয়গুলো। বিদ্যুৎ ও শিল্পবিপ্লব কিভাবে বিগত শতাব্দীকে বদলে দিয়েছে। টেলিভিশন, রেডিও, ছাপাখানা কি দূরন্ত ভূমিকাটাইনা রেখেছে। তারপর এসেছে কমপিউটার আর এআই। স্পেসপযুক্তির উন্নয়নের কথা আর না বলি।
চতুর্থত: ইলন মাস্ক। এই সময়ের এমন কোনো অভিধা নেই। যাতে তাকে অভিধায়িত করা যায় না। স্যাটেলাইট থেকে পাওয়ার। মোবাইল থেকে অটোমোবাইল। কোডিং থেকে এআই সব জায়গার তার জয়জয়কার। তাকে মার্কিন প্রেসিডেন্ট যেমন সমীহ করে তেমনি চীনের রাষ্ট্রযন্ত্রও তাকে গোনে। মোদির যেমন তাকে লাগে ড. ইউনুসও তাকে চায়।
তার স্যাটেলাইট প্রযুক্তির ক্ষমতা ও পরিধি অনেক রাষ্ট্রের চেয়ে ব্যাপক। তারকাছে শুধু পৃথিবী নয়, চাঁদও মঙ্গলের ভবিষ্যত রচিত হচ্ছে। আগামীর দিনগুলোতে তিনি আরো কতটা ক্ষমতাধর হয়ে উঠবেন এবং আগামী বিশ্ব ভূরাজনীতিতে তার প্রভাব আরো প্রকট হয়ে উঠবে।
আমরা ধারণ এমন এক দিন আসবে তিনি নতুন কোনো ভৌগলিক ধারণা ও রাষ্ট্র কাঠামো উপস্থাপন করলে বদলে যেতে পারে পৃথিবীর ভবিষ্যৎ রাজনীতি ও মানচিত্র।

