সময় ব্যবস্থাপনার শ্রেষ্ঠ সূত্র: সফল মানুষদের অভ্যাস ও মনোবিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি
সময় এমন একটি সম্পদ, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। এই কথাগুলো আমাদেরকে স্কুলে শেখানো হয়। স্কুলে সময়ের মূল্য রচনা শেখানোর চেয়ে সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট শেখালো জীবনে তা অনেক বেশী কাজে লাগতো। ধনী-গরিব, প্রাজ্ঞ-শিশু, সবারই দিনে ২৪ ঘণ্টা। কিন্তু এই একই সময় কেউ ব্যবহার করে জীবন বদলায়, কেউবা সময়ের অভাবে হাল ছেড়ে দেয়। বিভিন্ন লেখক, গবেষক ও সফল ব্যক্তির অভিজ্ঞতার আলোকে সময় ব্যবস্থাপনার কিছু কার্যকর সূত্র তুলে ধরা হলো, যা একজন ব্যক্তিকে অধিক ফলপ্রসূ, সংগঠিত ও সৃষ্টিশীল করে তুলতে পারে। আপনি এই লেখা পড়লে বুঝতে পারবেন, আপনি আমি যদি সময় ব্যবস্থাপনা ১৩-১৪ বছর বয়সে শিখতাম তাহলে হয়তো জীবন অন্যরকম হতো।
১. আইজেনহাওয়ার ম্যাট্রিক্স (Eisenhower Matrix)
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডুইট আইজেনহাওয়ার প্রস্তাব করেছিলেন, কাজগুলোকে চার ভাগে ভাগ করতে:
-
গুরুত্বপূর্ণ ও জরুরি (তৎক্ষণাৎ করা উচিত)
-
গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় (পরিকল্পনা করে করা উচিত)
-
জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় (ডেলিগেট করা যায়)
-
না জরুরি না গুরুত্বপূর্ণ (এড়িয়ে চলা উচিত)
মূল মেসেজ: যেকোনো কাজ করে ব্যস্ত থাকা নয়, গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিন।
২. Stephen R. Covey – ‘The 7 Habits of Highly Effective People’
কভির সময় ব্যবস্থাপনার মূলমন্ত্র:
“Begin with the end in mind.”
প্রথমে লক্ষ্য স্থির করুন, তারপর প্রতিটি সময় তার সাথে সামঞ্জস্য রেখে খরচ করুন।
তিনি গুরুত্ব দেন “গুরুত্বপূর্ণ কিন্তু অ-জরুরি” কাজে, তারমতে আজকেই করতেই হবে এমন নয় কিন্তু এমন কিছু কাজ রয়েছে আমাদের কাজের প্রেরণা, পরিকল্পনা ও গোছানোর জন্য যেগুলো প্রতিদিন কাজের ফাঁকে বা কাজের সাথে করা উচিৎ বা খেয়াল করা উচিৎ এই কাজগুলো হচ্ছে কিনা? যেমন: শেখা, চিন্তা করা, সম্পর্ক গড়া।
৩. Brian Tracy – “Eat That Frog” পদ্ধতি
ট্রেসি বলেন, প্রতিদিন সকালে সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ কাজটি করুন। এটিই “ব্যাঙ খাওয়া।”
“If you have to eat a live frog, do it first thing in the morning.”
এই পদ্ধতি দেরি না করে প্রাধান্যভিত্তিক কাজ করার শিক্ষা দেয়। এই বিষয়ে ব্রায়ান ট্রেসির একটি বিখ্যাত বই রয়েছে। বই একটি ব্যাঙ দিয়ে বোঝানো হলেও বিষয়টি খুব জরুরী এবং গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেকে আমাদের বড় ভলিউমের কাজ থাকলে সেটা বাকী রাখি যখন বেশী সময় পাব তার জন্য। আর ছোট ছোট কাজ করতেই থাকি। সে বাকী রাখা কাজটা এভাবে দিনের পর দিন থেকে যায়। তাই যে কাজটা বড় এবং কঠিন সেটাই আগে করে ফেলুন। ছোট ছোট কাজগুলো ছোট ছোট টাইম শ্লটে করে ফেলতে পারবেন। যারা এভাবে কাজ করেন তাদের সফলতার হার অনেক অনেক বেশী।
৪. Cal Newport – Deep Work
“ডিপ ওয়ার্ক” হলো এমন কাজ যা গভীর মনোযোগ ও একাগ্রতা চায়।
“Shallow work is easy, deep work is meaningful.”
প্রতিদিন নির্দিষ্ট সময় নির্বিঘ্ন একাগ্র কাজ করার জন্য বরাদ্দ রাখুন, যেমন:
-
সকাল ৮টা থেকে ১১টা
-
ফোন বন্ধ
-
নোটিফিকেশন বন্ধ।
- মূল কথা হলো যে কাজ করবেন। গভীর মনোযোগ দিয়ে করবেন। সে কাজের মধ্যে অন্যকিছু ঢোকাবেন না।
৫. James Clear – Atomic Habits এর “Habit Stacking” পদ্ধতি
যেকোনো সময় ব্যবস্থাপনার অভ্যাস গড়তে “habit stacking” কার্যকর:
“After I brush my teeth, I will write down today’s top 3 tasks.”
এইভাবে পুরনো অভ্যাসের সাথে নতুন অভ্যাস জুড়ে দিন। ছোট ছোট অভ্যাসের উন্নয়ন। যেমন- কোনো কিছু মনে আসলে নোট নেয়া, ছোট ও নেতিবাচক বিষয়গুলো এড়িয়ে যাওয়া। এমনি ছোট ছোট অনেক অভ্যাস আপনাকে সফল হতে সাহায্য করবে।
৬. Robin Sharma – 5AM Club
শর্মার মতে, দিনে “প্রথম ঘন্টা”ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
“Own your morning, elevate your life.”
তিনি ২০/২০/২০ সূত্র দেন:
-
২০ মিনিট: শরীরচর্চা
-
২০ মিনিট: চিন্তা/ধ্যান/জার্নালিং
-
২০ মিনিট: শেখা
- প্রথমত: ভোর ৫টায় ঘুম থেকে উঠুন। এবং ভোরে ঘুম থেকে উঠার জন্য যা যা করা দরকার তা তা করুন। যেমন ১০-১১টার মধ্যে শুতে যাওয়া। এলার্ম দেয়া। পরিবারের সবাইকে একই অভাসে গড়ে তোলা।
- দ্বিতীয়ত: ভোর বেলায় উঠে সময়টাকে সঠিক কাজে লাগানো।
৭. Tony Robbins – RPM (Result, Purpose, Massive Action)
রবিন্স সময় ব্যবস্থাপনাকে বলে “life management”।
তার সূত্র:
-
Result: আমি কি পেতে চাই?
-
Purpose: কেন চাই?
-
Massive Action: কিভাবে পাবো?
এই সূত্র আপনাকে শুধুমাত্র কাজ নয়, অর্থপূর্ণ কাজ করতে শেখায়।
এটা খুবই কার্যকর একটা পদ্ধতি প্রতিটি কাজের আগে নিজেকে প্রশ্ন করুন। এটা থেকে আমি কি চাই, কেন চাই এবং কিভাবে চাই? সন্তোষজনক জবাব যা আপনার লক্ষ্যে সাথে যায় যদি পান তাহলে তা করুন তা না হলে সেখান থেকে বের হয়ে আসুন।
৮. মনোবিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি
-
Attention Residue (Sophie Leroy): এক কাজ থেকে অন্য কাজে ঝাঁপ দিলে মন কিছুটা আগের কাজেই থেকে যায়, যা কর্মদক্ষতা কমায়।
-
Pomodoro Technique: প্রতি ২৫ মিনিট কাজ, ৫ মিনিট বিরতি। ৪টি সেশনের পর দীর্ঘ বিরতি।
৯. সফল ব্যক্তিদের সময় ব্যবস্থাপনার অভ্যাস
-
Elon Musk: ৫ মিনিটের ব্লকে দিন ভাগ করেন।
-
Warren Buffett: “The difference between successful people and really successful people is that really successful people say no to almost everything.”
-
Barack Obama: একই ধরণের পোশাক পরতেন যাতে সিদ্ধান্ত ক্লান্তি (decision fatigue) না হয়। মার্ক জাকারবার্গও একই কাজ করেন।
১০. প্রয়োগযোগ্য কিছু কৌশল
-
প্রতিদিন ৩টি মূল কাজ লিখে নিন।
-
সময় অনুযায়ী নয়, শক্তি অনুযায়ী কাজ ভাগ করুন।
-
ডিজিটাল ডিস্ট্র্যাকশন এড়িয়ে চলুন।
-
নিজের সময়ের খরচ লগ রাখুন (Time Tracker অ্যাপ বা ডায়েরি)।
-
নিয়মিত “Reflection Time” রাখুন।
সার কথা
সময় ব্যবস্থাপনা কোনো যাদু নয়, এটি অভ্যাস, মনোভাব ও সচেতনতার সমষ্টি। সফল ব্যক্তিরা সময়কে টাকা হিসেবে নয়, জীবন হিসেবে দেখে। তারা প্রতিটি মুহূর্তকে নিজের লক্ষ্য ও উন্নয়নের দিকে কাজে লাগায়। আপনি চাইলেই এই সূত্রগুলো প্রয়োগ করে নিজের জীবনে গতি আনতে পারেন।
শেষ কথা:
“Time is what we want most, but what we use worst.”
— William Penn
তথ্য: ইন্টানেট, সম্পাদনা: জাহাঙ্গীর আলম শোভন, ছবি: UnFlash

