হংকংয়ে উচ্চশিক্ষা

হংকংয়ে উচ্চশিক্ষা: কম খরচে ভালো মানের পড়াশোনা

হংকংয়ে পড়ার স্বপ্ন:  স্কলারশিপ ও চাকরি

বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যারা কম খরচে উন্নতমানের উচ্চশিক্ষা অর্জন করতে চান, তাদের কাছে হংকং একটি জনপ্রিয় গন্তব্য। এখানে বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের এবং স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। পড়াশোনা শেষ হওয়ার পর ভালো বেতনের চাকরির সুযোগও রয়েছে। হংকংয়ে ইংরেজি ও চাইনিজ উভয় ভাষাতেই পড়াশোনা সম্ভব। দোকানপাট ও দৈনন্দিন জীবনে ইংরেজি প্রচলিত থাকায় যোগাযোগে কোনো সমস্যা হয় না।

হংকংয়ের ৬টি বিশ্ববিদ্যালয় কিউএস র‍্যাংকিংয়ে সেরা ৫০০-এর মধ্যে রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • দ্য ইউনিভার্সিটি অব হংকং (QS র‍্যাংক ২১)

  • সিটি ইউনিভার্সিটি অব হংকং

  • হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি

  • লিংনান ইউনিভার্সিটি

  • দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

টিউশন ফি

সাধারণত বছরে ৯০,০০০ থেকে ১,৪৫,০০০ হংকং ডলার। স্কলারশিপ পাওয়া গেলে খরচ অনেক কমে আসে। স্কলারশিপ প্রাপ্তির ক্ষেত্রে একাডেমিক ফলাফল, নেতৃত্বের ক্ষমতা ও সহশিক্ষা কার্যক্রম বিবেচিত হয়।

ইমিগ্রেশন ও ভিসা

হংকংয়ের ইমিগ্রেশন ব্যবস্থাপনা সহজ। স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা করা যায়। পড়াশোনার খরচও তুলনামূলক কম, কারণ অনেক শিক্ষার্থী স্কলারশিপ পান।

আপনি এক সেমিস্টার বা এক বছর হংকং বা অন্য দেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন। বিশ্ববিদ্যালয় থেকে খরচ ও আনুষঙ্গিক ভাতা দেওয়া হয়। এতে অন্য সংস্কৃতির সঙ্গে পরিচয় এবং অভিজ্ঞতা অর্জন সম্ভব। শিক্ষকেরা বন্ধুসুলভ আচরণ করেন। কিছু কোর্সে পরীক্ষা হয় না; অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা করতে শিখেন। মানসিক স্বাস্থ্য ও থেরাপি সেন্টারের সুবিধা রয়েছে।

চাকরির ও গবেষণার সুযোগ

পড়াশোনা শেষের পর ভালো বেতনের চাকরির সুযোগ রয়েছে। সায়েন্স শিক্ষার্থীদের জন্য সরকারি ইন্টার্নশিপ ও বেতন সুবিধা। ব্যবসায়, ফাইন্যান্স, ডিজিটাল মার্কেটিং, ফিনটেক, আইটি ও ব্যাংকিংয়ের চাহিদা বেশি।

দ্বিতীয় বর্ষ থেকেই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা সম্ভব।  বিশ্ববিদ্যালয় ও হংকং সরকার গবেষণার খরচ সরবরাহ করে।

আবেদন প্রক্রিয়া

ভর্তি সুযোগ বছরে দুইবার: জানুয়ারির মাঝামাঝি ও সেপ্টেম্বরের শুরু। আবেদন করা যায় অনলাইনে বা ডাকযোগে, তবে অনলাইন দ্রুত। সেশন শুরু হওয়ার দুই-তিন মাস আগে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করা জরুরি। অফার লেটার পাওয়া মাত্র হংকং কনস্যুলেট বা চীনা দূতাবাসে ভিসা আবেদন করতে হবে। ভিসা প্রক্রিয়া সাধারণত ৬ সপ্তাহ সময় নেয়।

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য

  • IELTS প্রয়োজন নেই। শুধু সংশ্লিষ্ট সার্টিফিকেট ও মার্কশিট জমা দিতে হবে।

বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের জন্য

  • SSC ও HSC সার্টিফিকেটের সঙ্গে IELTS স্কোর জমা দিতে হবে।

সাক্ষাৎকার ও স্কলারশিপের জন্য শর্ত

  • স্নাতক লেভেলের শিক্ষার্থীদের সাক্ষাৎকার দিতে হয়। স্কলারশিপের জন্য ‘A লেভেল’ ও HSC-তে ৯০-৯৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

প্রয়োজনীয় কাগজপত্র

  • পাসপোর্ট

  • স্টুডেন্ট ভিসা

  • পাসপোর্ট সাইজের ছবি

  • অফার লেটার

  • স্টেটমেন্ট অব পারপাস

  • রিকমেন্ডেশন লেটার

  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ও মার্কশিট

  • ফাইন্যান্সিয়াল সাপোর্টের প্রমাণপত্র

  • হেলথ ইনস্যুরেন্স

ভিসা প্রসেসিং

বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাওয়া পর হংকং কনস্যুলেট বা দূতাবাসে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে। প্রক্রিয়া সাধারণত ৬ সপ্তাহ সময় নেয়। অনুমোদন হলে ভিসা স্টিকার পাসপোর্টে লাগানো হয়। হংকংয়ে প্রবেশের ১৫ দিনের মধ্যে Resident Permit বা ARC নিতে হবে।

সূত্র: www.ajkerpatrika.com
নোট: অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে কার্য সম্পাদন উত্তম।
সৌজন্যে: টিম শোভনীয়
ছবি: ইন্টারনেট

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply