স্বপ্ন, বিশ্বাস ও পরিণাম: Heaven’s Gate
১৯৭৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয় হ্যাভেনস গেইট নামক একটি ধর্মমত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন Marshall Herff Applewhite. যে নিজেকে “Do” নামে পরিচয় দিতো। এই ধর্মমতের কেন্দ্রে ছিল এমন বিশ্বাস, মানবদেহ শুধু একটি “পাত্র”, এবং সত্যিকার আত্মা পড়বে যা একটি মহাকাশযান দ্বারা তুলে নেওয়া হবে, যখন মানবদেহ ত্যাগ করা হবে।
১৯৯৭ সালের ২৬ মার্চ, ক্যালিফোর্নিয়ার Rancho Santa Fe,র একটি বাড়ি থেকে সান ডিজেগো কাউন্টির শেরিফ অফিসে একটি কল আসে। বাড়িতে গিয়ে দেখা যায় Heaven’s Gate এর ৩৯ জন সদস্য- সকলে মৃত। তারা একসঙ্গে আত্মহত্যা করেছে। আত্মহত্যাটির সময় তারা নেশাজাতীয় ভদকা ও অন্যান্য ওষুধ মিশ্রিত ককটেল পান করেছিল।
এই আত্মহত্যার সঙ্গে যুক্ত করা হয়েছিল একটি মহাকাশসংক্রান্ত বিষয়কে। সে সময় comet Hale Bopp একটি ধূমকেতুকে বিজ্ঞানীয় আকাশে দেখা যাওয়ার কথা বলেছিরন এবং অভ্যুদয় হয়। তারা বিশ্বাস করেছিল এটি তাদের সে মহাকাশযান তাঁদের আত্মাকে গ্রহণ করবে এবং তাদের বিশ্বাস মোতাবেক তাদেরকে জীবন ও জগতের পরবর্তী স্তরে পৌঁছে দেবে। যেটাকে তারা বলেছিল “Evolutionary Level Above Human”। আর সেখানে যাওয়ার জন্য এই আত্মত্যাগ প্রয়োজন।
ব্যাখ্যা: কেন ও কিভাবে এমন বিশ্বাস গড়ে উঠল
শ্রেণি, বিভাজন ও আত্মসম্পর্কে বোঝাপড়া: Applewhite ও Nettles এর বিশ্বাস ছিল, মানুষ যদি তার সাধারণ মানবিক সীমাবদ্ধতা (দেহ, যৌনতা, পরিবার, সাধারণ আকাঙ্ক্ষা) ছুটি দেয়, তবে সে একটি “পরবর্তী স্তর”এ যেতে পারবে। এই বিশ্বাস একটি গোপন ধর্মীয় আবরণে গড়ে ওঠে। যেখানে সদস্যরা বিচ্ছিন্ন হয় বাইরের পৃথিবী থেকে, ছেড়ে দেয় পারিবারিক সম্পর্ক, সামাজিক বন্ধন এবং এমনকি যৌন সম্পর্ক অবধি।
নেতার প্রভাব ও বিশ্বাসপ্রণোদনা: Applewhite ছিলেন খুবই ক্যারিশম্যাটিক ব্যক্তি। তিনি ব্যবহার করেছিলেন ধর্মীয় উপাখ্যানে, মহাকাশচর্যার বিশ্বাস ও নতুন যুগের মহাকাশ সংক্রান্ত তথ্য এর সাথে মানুষের আত্মার কথা আর অধ্যাত্মিক উন্নত এক মহা ও অমর জীবনের স্বপ্নকে ধর্মীয় বিশ্বাসের মোড়কে নতুন ধারণা দিয়েছিল। অনেক সদস্য এমন পরিস্থিতিতে পৌঁছায় যেখানে তারা জীবনে উদ্দেশ্য খুঁজছিল, সমাজের বাহ্যিক প্রতিদ্বন্দ্বিতা ও মানসিক চাপ থেকে মুক্তির আশা করছিল। আর এক পর্যায়ে তারা এই নতুন চিন্তাটি গ্রহণ করেছিল।
মহাকাশচক্র ও শেষ বিপ্লব: Comet Hale Bopp যেহেতু সত্যি একটি ধুমকেতা ছিল যা মহাকাশে সে সময়ে বিরাজ করছিল পৃথিবীর কাছাকাছি। ঘটনাটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও মর্মার্থ সৃষ্টি করে। এই গ্রুপ নিশ্চিন্তে বিশ্বাস করেছিল যে এই ধরণের মহাজাগতিক ঘটনা তাঁদের আত্মাকে “পরবর্তী স্তর” এ নিতে একটি সুযোগ। যেহেতু এই বিশ্বাস আলাদা ও অভ্যন্তরীণ ছিল, বাহ্যিক সমালোচনা ও সংশয় কম হয়েছিলো। তাই তারা তাদের চিন্তাকে বাস্তবায়নের জন্য আত্মাহুতি দিয়েছিল।
পুরো ঘটনায় কারো কাছে এমন মনে হওয়া অস্বাভাবিক নয় যে, ৩৯জন লোককে এ ধরনের ভাবনা দিয়ে তাদের আত্মাকে নিয়ে গেছে ভিনগ্রহের এলিয়েনরা।
মানবিক ও মনস্তাত্ত্বিক উপাদান:
এই ধরনের ঘটনা দেখায় মানুষের বিশ্বাস কতটা শক্তিশালী হতে পারে যখন তারা গভীরভাবে অর্থ খুঁজে এবং জীবনের উদ্দেশ্য নিয়ে অনিশ্চয়তায় থাকে। নির্ধারিত জীবনের অভাব, বিচ্ছিন্নতার অনুভূতি এবং সমাজের মূল থেকে বিচ্ছেদ অনেকসময় মানুষকে এমন ধর্মমত বা উগ্র ধর্ম সংঘর্ষের দিকে ঠেলে দেয়। এটা রাজনীতির ক্ষেত্রে হয়। কখনো কখনো প্রতারকেরা এসব কৌশল ব্যবহার করে।
সাথে সাথে এটাও দেখায় যে, সুকক্ষ্ম ও অনবরত পরিকল্পনার মাধ্যমে মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং কতটা নিয়ন্ত্রণ করা যায়। আমরা আগের ঘটনাগুলোতে দেখেছি যে, মানুষ মানুষের দ্বারা প্রভাবিত অন্যকে হত্যা করে। এখানে আমরা দেখছি মানুষ নিজেই নিজেকে হত্যা করে।
নেতার ভূমিকার গুরুত্ব:
ধর্মের নেতা বা ধর্মগুরু যদি ক্যারিশমাটিক ও প্রভাবশালী হয়, এবং যদি তারা মানসিকভাবে শোষণ বা নিয়ন্ত্রণমূলক পরিবেশ তৈরি করে—তাহলে সদস্যরা এমন পরিস্থিতিতে পৌঁছতে পারে যেখানে “স্বেচ্ছায়” বলোহীন আত্মদান তাদের জন্য একটি মুক্তির পথ মনে হয়। কারণ আশ্চর্যজনকভাবে মানুষের মাঝে দুটো দিক বিদ্যমান। যেকোনো একটি চর্চা করে মানুষ কখনো কখনো এমন ব্যাকরণে আটকে যেতে পারে।
পৃথিবীর ইতিহাসে বহু ঘটনা আছে। বড়ো বড়ো প্রতারকেরা মাইন্ড গেম খেলে এভাবে মানুষকে বিভ্রান্ত করছে।
আমাদের দেশে দেখা যায়। অন্যরা যে কাজটা করার কারণে একজন মানুষ সে কাজটাকে ঘৃণা করছে একই কাজ তার নেতা করার কারণে সে এটাকে সমর্থন করছে।
রাজনীতিকে এক ধরনের মুভির মতো করে তারা মানুষের সামনে পেশ করে। সিনেমার গল্পগুলো এমনভাবে তৈরী হয় যে হিরোকে একটা কড়া কথা বললে আমরা কষ্ট পাই। হিরো শেষ দৃশ্যে নায়িকাকে মুক্ত করার জন্য ভিলেনের আস্তানায় হানা দিয়ে শত মানুষকে গুলি করে মারলেও দর্শক হাততালি দেয়।
বোধকরি গল্পের এই চিত্রায়ন শুরু হয়েছে সে রামায়ান থেকে। রাবনের হাত থেকে সীতাকে উদ্ধার করার মাধ্যমে রাম যেভাবে বীর হয়ে যায়। আর রাবন হয়ে যায় রাক্ষস।
রাজনীতিতেও বিষয়টা এরকম এমনকি বহিবিশ্বেও এটা দেখা যায়। পশ্চিমা দেশগুলোতে তারা কুকুর বিড়ালের জীবনের যে মূল্য দেয়। ফিলিস্তিনের মানুষগুলোর যেমনকে তারা শতভাগের এক ভাগ মূল্য দেয়না। মানুষের ব্রেনকে কিভাবে কিছু মানুষ নিয়ন্ত্রণ করে? সেটা বোঝার জন্য এটা হলো এক মোক্ষম উদাহরণ।
আমাদের দেশে বড় ধরনের প্রতারণা দেখেছি এবং প্রতারিত মানুষকে প্রতারকের পক্ষে মাঠে নামতে দেখেছি। আপনি হয়তো ব্যবসাতে ২টা উদাহরণ দেখাবেন কিন্তু রাজনীতিতে কি কম উদহারণ রয়েছে।
Heaven’s Gate ঘটনা একটি মর্মস্পর্শী উদাহরণ যে ধর্মবিশ্বাস, অবিস্মৃতি ও বিশ্বাসীর গোপন আত্ম,উন্নয়ন আকাঙ্ক্ষা কখনো কখনো ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে। এটি নির্দেশ করে যে, মানুষের জীবনে উদ্দেশ্য, নিরাপত্তা ও অর্থ কত গুরুত্বপূর্ণ, আর কখনো কখনো এ সকল অভাবই মানুষকে এমন বিশ্বাসের খোঁজে ধাবিত করে।
এই ঘটনা থেকে আমরা শিখতে পারি:
- মানুষকে উদ্দেশ্যবোধ দিতে পারলে, তারা যে কোন কঠিন পরিস্থিতিতে আত্মদোন করার জন্য প্রস্তুত হতে পারে।
- ধর্ম বা বিশ্বাসের নেতৃত্ব যদি বিশ্বাসযোগ্য না হয় বা একতরফাভাবে পরিচালিত হয়, তাহলে বড় বিপর্যয় আসতে পারে।
- সমাজ, পরিবার ও শিক্ষা ব্যবস্থার ভূমিকা — মানসিক স্বাস্থ্য সচেতনতা, ধর্ম ও বিশ্বাসবাদের বিষয়ে শিক্ষা, এবং নিয়ন্ত্রণমূলক বা প্ররোচনা ভিত্তিক ধর্মগুরুদের প্রতি আইনগত ও নৈতিক পর্যবেক্ষণ দরকার।

