শ্রম অধিকার ও বাংলাদেশ

শ্রম অধিকার ও বাংলাদেশ

শ্রম অধিকার ও বাংলাদেশ

 

শ্রমজীবী মানুষই একটি দেশের উৎপাদনের চালিকাশক্তি। বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ শ্রমনির্ভর, বিশেষ করে পোশাক শিল্প, নির্মাণ, কৃষি, ও প্রবাসী খাত। কিন্তু এই শ্রমিকদের অধিকারের বাস্তবতা কী? তারা কি ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সম্মানজনক জীবন পাচ্ছেন? এই প্রশ্নের উত্তর খোঁজার প্রয়াসেই এই প্রবন্ধ।

শ্রম অধিকার বলতে বোঝায় শ্রমিকের ন্যায্য মজুরি, সুনির্দিষ্ট কর্মঘণ্টা, বিশ্রাম ও ছুটি, সংগঠিত হওয়ার অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, এবং সামাজিক নিরাপত্তা পাওয়ার নিশ্চয়তা। জাতিসংঘের ঘোষিত মানবাধিকারের অংশ হিসেবেও শ্রম অধিকার স্বীকৃত। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি শুধু মানবিক দায় নয়, অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তও।

বাংলাদেশে শ্রম সম্পর্কিত মূল আইন হলো বাংলাদেশ শ্রম আইন ২০০৬, যা পরবর্তীতে সংশোধিত হয়েছে (সর্বশেষ ২০১৮ সালে)। আইনটি গার্মেন্টসসহ বিভিন্ন খাতে শ্রমিকদের অধিকার রক্ষায় অনেক কিছু বলেছে, যেমন: কাজের সময়, ছুটি, ক্ষতিপূরণ, ইউনিয়ন গঠনের স্বাধীনতা। তবে বাস্তবতায় আইনের প্রভাব প্রশ্নবিদ্ধ।

১. শ্রম আইন সংস্কার ও যুগোপযোগীকরণ

  • বর্তমান “বাংলাদেশ শ্রম আইন, ২০০৬”-এ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তবে তা এখনও অনেক ক্ষেত্রে আধুনিক শ্রম চাহিদা ও আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
  • ILO (International Labour Organization) এর কনভেনশন অনুযায়ী শ্রম আইন আপডেট করা উচিত।
  • অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরতদের (যেমন: গৃহকর্মী, কৃষিশ্রমিক, গার্মেন্টস বাইরের শ্রমিক) শ্রমিকের স্বীকৃতি দিয়ে আইনগত সুরক্ষা দিতে হবে।
  • আইনের অধীনে খাত ভিত্তিক পরিকল্পনা ও বিধি তৈরী করতে হবে।

 

২. শ্রমিক সংগঠন গঠনের স্বাধীনতা নিশ্চিতকরণ

  • ইউনিয়ন গঠনে বাধা, ভয়ভীতি প্রদর্শন বা চাকরিচ্যুতির মতো ঘটনা রোধ করতে হবে।
  • কর্মস্থলে “Collective Bargaining Agent (CBA)”-এর কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
  • সরকারি পর্যায়ে ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে হবে।
  • ট্রেড ইউনিয়নের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
  • বাংলাদেশ শ্রমিক নির্যাতনের আইনি কাঠামো শক্তিশালী করতে হবে।
  • কারখানা হামলা ভাঙচুর এসবের বিচার করতে হবে।

 

৩. ন্যূনতম মজুরি ও জীবনযাত্রার মান উন্নয়ন

  • সকল সেক্টরের জন্য বাস্তব ভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ ও নিয়মিত পর্যালোচনা জরুরি।
  • “Living wage” বা ন্যায্য বেতন যা দিয়ে একজন শ্রমিক পরিবারসহ সম্মানজনক জীবন যাপন করতে পারে—তা নিশ্চিত করতে হবে।
  • ন্যূনতম মজুরি প্রতিবছর নবায়ন করতে হবে তা যে হারে হোকনা কেন?
  • বিভিন্ন খাত ও উপখাতকে আলোচনার ভিত্তিতে সে খাতের মুজুরী নির্ধারণ করে দিতে হবে।

 

৪. নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ

  • রানা প্লাজা দুর্ঘটনার মতো ঘটনা যেন আর না ঘটে, সেজন্য:
    • শ্রম পরিদর্শন জোরদার করা
    • কারখানার ভবন ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার মান উন্নয়ন
    • স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE) সরবরাহ নিশ্চিত করা
    • সকল উপখাতে সুরক্ষার জন্য নির্দেশিকা তৈরী করতে হবে।

 

৫. অপ্রাতিষ্ঠানিক খাতকে অন্তর্ভুক্ত করা

  • কৃষি, গৃহস্থালী কাজ, রিকশাচালক, চায়ের দোকান কর্মী—এই সব খাতে শ্রমিকদের:
    • পরিচয় প্রদান (ID card)
    • সামাজিক নিরাপত্তা
    • স্বীকৃত কর্মঘণ্টা
    • সঞ্চয় ও পেনশন সুবিধা দিতে হবে।
    • নারী কর্মীদের জন্য বিশেষ সুরক্ষা নির্দেশিকা প্রণয়ন করতে হবে।

 

৬. সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিস্তৃতকরণ

  • অসুস্থতা, দুর্ঘটনা, মাতৃত্বকালীন ছুটি, পেনশন–এই সব ক্ষেত্রেই শ্রমিকদের জন্য বিশেষ নিরাপত্তা বেষ্টনী চালু করতে হবে।
  • রাষ্ট্রীয়ভাবে শ্রমিক কল্যাণ তহবিল গঠন ও এর স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে।
  • বেসরকারী খাতে অবসরপ্রাপ্ত শ্রমিকতের জন্য অংশগ্রহণমূলক পেনশন চালু করতে হবে।
  • আহত ও নিহত শ্রমিকদের জন্য সকল খাতে বাড়তি সুবিধা নিশ্চিত করতে হবে।

 

৭. শিশু শ্রম নির্মূল ও নারীর অধিকার নিশ্চিতকরণ

  • শিশু শ্রমিক নিয়োগ কঠোরভাবে বন্ধ করতে হবে।
  • নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি, নিরাপদ কর্মপরিবেশ, যৌন হয়রানিমুক্ত পরিবেশ, এবং সমান মজুরি নিশ্চিত করতে হবে।
  • শিশুদের পূণবাসনের জন্য বিশেষ স্কিম ঘোষণা করতে হবে।
  • সামাজিক ব্যবসার মাধ্যমে বাগান ও স্কুল একসাথে করে পথশিশুদের পূণবাসন করতে হবে।

 

৮. প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষা

  • বিদেশগামী শ্রমিকদের প্রাক-প্রশিক্ষণ, আইনগত সহায়তা, ও দূতাবাসে শ্রম অফিসার নিয়োগ বাড়াতে হবে।
  • প্রতিটি শ্রমিকের জন্য সরকারী খরচে অন্তত ১টি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
  • বিদেশগামী প্রতিটি শ্রমিকের নিবন্ধন ও ট্যাকিং নিশ্চিত করতে হবে।
  • রেমিটেন্স পাঠানো সহজ করা ও দেশে ফেরার পর পুনঃপ্রতিষ্ঠা কর্মসূচি চালু করা জরুরি।
  • রেমিট্যান্স উপর ভিত্তি করে প্রবাসীদের জন্য পেনশন চালু করতে হবে।
  • প্রবাসীদের পরিবারের জন্য বিশেষ জরুরী অবস্থায় প্রয়োজনে টিসিবি কার্ড দিতে হবে।

 

৯. শ্রম আদালত ও বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার উন্নয়ন

  • শ্রমিকদের দ্রুত বিচার নিশ্চিত করতে শ্রম আদালতের সংখ্যা ও দক্ষতা বাড়াতে হবে।
  • বিকল্প বিরোধ নিষ্পত্তির (ADR) সুযোগ সৃষ্টি করে আইনি ব্যয় ও সময় কমানো যেতে পারে।
  • প্রবাসীদের জন্য অনলাইনে আদালন উপস্থিতির সুযোগ রাখতে হবে।
  • শ্রম অধিকার বিষয়ক মামলা ১২০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রাখতে হবে।

১০. শ্রম সচেতনতা ও প্রশিক্ষণ

  • শ্রমিক ও মালিক উভয়কে শ্রম আইন, অধিকার ও দায়িত্ব সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন।
  • মাধ্যমিক পর্যায় থেকেই শ্রম অধিকার নিয়ে পাঠ্যক্রমে অন্তর্ভুক্তি করা যেতে পারে।
  • সমাজে শ্রমিকের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে।
  • দিনমুজুরদের জন্য ভিন্ন ধারা ‘‘বয়স্ক মুজুর ভাতা’’ চালু করতে হবে। মনে রাখতে হবে তারা খুব অলপ কিছুর বিনিময়ে সারা জীবন সেবা দিয়েছে।

 

১১. অন্যান্য করণীয়:

  • শ্রমিকদের ডিজিটাল রেজিস্ট্রেশন ও পরিচয়পত্র প্রদান।
  • “One-stop Service” পদ্ধতির মাধ্যমে শ্রমিকদের সরকারি সেবা সহজীকরণ।
  • শ্রমিক বান্ধব প্রযুক্তি ও অ্যাপ চালু করে অভিযোগ, বেতন ও ছুটি বিষয়ে তথ্য প্রদানের সুযোগ।
  • প্রাইভেট পাবলিক সহযোগিতার ভিত্তিতে শ্রমিকদের চিকিৎসাবীমা ও সন্তানের শিক্ষাবীমা চালু করতে হবে।
  • শিক্ষা প্রতিষ্ঠানে শ্রমিকদের সন্তানের জন্য বিশেষ বৃত্তি চালু করতে হবে।
  • সকল তফসিলি ব্যাংকের শ্রমিকদের বাড়ি করা ও মেয়ের বিয়ে দেয়ার জন্য বিশেষ ও সহজ ঋণের জন্য তহবিল প্রদান করতে হবে।

    বাস্তবতা ও চ্যালেঞ্জসমূহ

    ১. ন্যূনতম মজুরি অপর্যাপ্ত: অনেক খাতে শ্রমিকরা এখনও জীবনধারণের জন্য প্রয়োজনীয় মজুরি পান না।
    ২. কর্মপরিবেশ অনিরাপদ: রানা প্লাজা দুর্ঘটনা, টঙ্গীর বিস্ফোরণ ইত্যাদি ট্র্যাজেডি শ্রম নিরাপত্তার শোচনীয় চিত্র তুলে ধরে।
    ৩. ইউনিয়ন গঠনে বাধা: অনেক মালিকপক্ষ শ্রমিকদের সংগঠিত হতে ভয় দেখায় বা চাকরিচ্যুত করে।
    ৪. অপ্রাতিষ্ঠানিক খাত উপেক্ষিত: কৃষি, গৃহকর্ম, দিনমজুরি ইত্যাদি খাতে শ্রমিকদের অধিকাংশের কোনো আইনি সুরক্ষা নেই।
    ৫. নারী ও শিশু শ্রমিকদের বিশেষ চ্যালেঞ্জ: নারী শ্রমিকরা যৌন হয়রানি ও বৈষম্যের শিকার হন। শিশু শ্রম আজও নির্মূল হয়নি।

    প্রবাসী শ্রমিকদের অবস্থা

    প্রতি বছর লাখো বাংলাদেশি শ্রমিক বিদেশে পাড়ি দেন, মূলত মধ্যপ্রাচ্যে। কিন্তু অনেক সময় তারা মানবপাচার, মজুরি বঞ্চনা, নির্যাতন ও আইনি সহায়তার অভাবে কষ্টে থাকেন। বিমানবন্দরে হয়রানি, পাসপোর্ট জটিলতা এবং দূতাবাসে পর্যাপ্ত শ্রম অফিস না থাকা, এ সবই সমস্যা।

    আন্তর্জাতিক প্রেক্ষাপট ও ILO কনভেনশন

    বাংলাদেশ ILO-এর সদস্য হলেও এখনও অনেক গুরুত্বপূর্ণ কনভেনশন সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। বিশেষ করে Convention 87 (সংগঠনের স্বাধীনতা) এবং Convention 98 (Collective Bargaining) বাস্তবায়নে বাধা রয়েছে। আন্তর্জাতিক ক্রেতারা এখন শ্রম অধিকারকে একটি ‘ট্রেড কন্ডিশন’ হিসেবে দেখছেন।

    – জাহাঙ্গীর আলম শোভন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply