আজকের বই প্রকাশ করছে লেখক ডিরেক্টরী
বাংলাদেশের সাহিত্যচর্চা, সৃজনশীলতা এবং গবেষণাকে এগিয়ে নিতে নির্ভরযোগ্য প্রকাশনা প্রতিষ্ঠান আজকের বই পাবলিকেশনস (ajkerboi.com) সর্বদাই কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি—একটি মানসম্মত প্রকাশনা শুধু বই নয়, বরং লেখকের সম্মান, স্বপ্ন ও সৃজনশীলতার প্রতিফলন।
বাংলাদেশ লেখক অভিধান, ডিরেক্টরি ও কানেকটিভিটি অ্যাপস
বর্তমানে আমরা বাংলাদেশের ৬৪ জেলার কবি, সাহিত্যিক, গবেষক, ছড়াকার, গল্পকার, ঔপন্যাসিক, প্রবন্ধকার, সমালোচক এবং অনুবাদকদের সমন্বয়ে বাংলাদেশ লেখক অভিধান, বাংলাদেশ লেখক ডিরেক্টরি এবং কুইক কানেকটিভিটি অ্যাপস তৈরির উদ্যোগ নিয়েছি।
আপনাকে একজন সম্মানিত লেখক হিসেবে এই অভিধানে অন্তর্ভুক্ত করতে আমরা আন্তরিকভাবে আগ্রহী। এজন্য অনুগ্রহ করে আপনার তথ্যাবলি যথাসময়ে প্রদান করার অনুরোধ করছি। এছাড়াও নিজের জেলার বাইরের পরিচিত লেখকদের তথ্য সরবরাহ করেও সহযোগিতা করতে পারবেন।
প্রয়োজনীয় তথ্যসমূহ
নিচের ফরম্যাট অনুযায়ী আপনার তথ্য, সাহিত্য জীবনী এবং একটি পাসপোর্ট সাইজ ছবি আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে পাঠিয়ে দিন।
-
লেখকের নাম (ছদ্মনাম, ডাকনাম, ইংরেজি বানানসহ)
-
জন্ম তারিখ, রক্তের গ্রুপ, জন্মস্থান
-
স্থায়ী ও বর্তমান ঠিকানা
-
পৈত্রিক ও মাতৃ নিবাস
-
পারিবারিক তথ্য (পিতা-মাতা, ভাই-বোন, স্বামী/স্ত্রী, সন্তানদের পরিচয়)
-
শিক্ষা, পেশা, প্রকাশনা কার্যক্রম, লেখালেখির বিষয়
-
প্রথম প্রকাশিত লেখা, প্রকাশিত বইয়ের সংখ্যা ও নাম
-
পুরস্কার, সম্মাননা, সামাজিক কার্যক্রম
-
প্রিয় শখ, অতিরিক্ত তথ্য, যোগাযোগ (ইমেইল, মোবাইল, হোয়াটসঅ্যাপ)
➡️ বিশেষ দ্রষ্টব্য:
অন্তর্ভুক্তির জন্য কোনো ফি বা বই ক্রয়ের শর্ত প্রযোজ্য নয়।
বই প্রকাশনার বিশেষ সুবিধাসমূহ
আজকের বই পাবলিকেশনস মানসম্মত ও টেকসই প্রকাশনায় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সাথে বই প্রকাশ করলে—
-
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ও অন্যান্য বইমেলায় নিজস্ব স্টলে প্রদর্শনের সুযোগ।
-
বিক্রয়লব্ধ অর্থ সম্পূর্ণ স্বচ্ছতার সাথে লেখককে প্রদান।
-
অবিক্রিত বই যথাযথভাবে ফেরত প্রদান।
-
প্রখ্যাত ডিজাইনার ও প্রচ্ছদ শিল্পীর নান্দনিক ডিজাইন।
-
পরিচ্ছন্ন মুদ্রণ ও টেকসই বাঁধাই।
-
সারাবছর অনলাইন ও ajkerboi.com প্ল্যাটফর্মে বই বিক্রির সুযোগ।
আমাদের অঙ্গীকার
সৃজনশীলতাকে উপজীব্য করা এবং লেখকের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া—এটাই আমাদের মূলমন্ত্র।
আপনি যদি মানসম্মত প্রকাশনা চান, তবে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
যোগাযোগ:
প্রকাশক: হাবিবুর রহমান সিজার
আজকের বই পাবলিকেশনস (ajkerboi.com)
ইমেইল: editor.ajkerboi@gmail.com

