Bikes
Bikes

মটরসাইকেল বিক্রয় চুক্তিপত্র

মটরসাইকেল বিক্রয় চুক্তিপত্র তৈরির আগে জেনে নিন

যেকোনো যানবাহন ক্রয়-বিক্রয়ের সময় একটি সঠিক ও আইনসম্মত চুক্তিপত্র থাকা অত্যন্ত জরুরি। এটি ভবিষ্যতে যেকোনো বিরোধ বা সমস্যা থেকে আপনাকে সুরক্ষা দেবে। নিচের চুক্তিপত্রটি একটি নমুনা হিসেবে ব্যবহার করতে পারেন, তবে মনে রাখবেন, জটিল বা বড় অঙ্কের লেনদেনের জন্য একজন আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত।

চুক্তিপত্র

প্রথম পক্ষ / বিক্রেতা:
নাম: আব্দুল করিম
পিতা: মোঃ জাহাঙ্গীর আলম
ঠিকানা: ১২/৪, আজিমপুর, ঢাকা
জাতীয়তা: বাংলাদেশী
ধর্ম: ইসলাম
পেশা: ব্যবসা

দ্বিতীয় পক্ষ / ক্রেতা:
নাম: রফিকুল ইসলাম
পিতা: মোঃ নূরুল হক
ঠিকানা: ৪৫, মিরপুর-১০, ঢাকা
জাতীয়তা: বাংলাদেশী
ধর্ম: ইসলাম
পেশা: চাকরি

পরম করুণাময় আল্লাহ তায়ালার নাম নিয়ে মটরসাইকেল বিক্রয়ের এই চুক্তিনামা লেখা শুরু করলাম। আমি, বিক্রেতা (প্রথম পক্ষ), আমার নিজস্ব Honda 150CC মটরসাইকেলটি বিক্রয়ের প্রস্তাব করলে, আপনি ক্রেতা (দ্বিতীয় পক্ষ) তা ক্রয়ের আগ্রহ প্রকাশ করেন। আপনার প্রস্তাবকৃত মূল্য ৯৫,০০০/- (পঁচানব্বই হাজার) টাকা নগদ বুঝে নিয়ে, এই উপস্থিত সাক্ষীদের সামনে আমি নিজের নাম সই করে দিলাম।

উল্লেখ্য, আমি প্রথম পক্ষ (বিক্রেতা) আজ থেকে এই মটরসাইকেলটির উপর কোনো দাবি-দাওয়া করতে পারব না। আমি অথবা আমার কোনো ওয়ারিশ যদি ভবিষ্যতে এই মটরসাইকেলের উপর কোনো দাবি তোলে, তাহলে দ্বিতীয় পক্ষ (ক্রেতা) আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন।

আরও প্রকাশ্য যে, এই গাড়িটি আমার মালিকানায় থাকা অবস্থায় এর সাথে জড়িত কোনো মামলা-মোকদ্দমা বা ব্যাংকে কোনো মর্টগেজ ছিল না। ভবিষ্যতে যদি এমন কোনো বিষয় প্রকাশ পায়, তাহলে আমি প্রথম পক্ষ সর্বোচ্চ দায়িত্ব স্বীকার করে আইনানুগভাবে সমাধান করতে বাধ্য থাকব। আজ ১৯/০৪/২০২০ ইং তারিখ থেকে আমি দ্বিতীয় পক্ষ এই গাড়ির সমস্ত দায়দায়িত্ব বহন করব, কোনোভাবেই প্রথম পক্ষকে দায়ী করা যাবে না।

আরও উল্লেখ্য যে, এই গাড়ির রেজিস্ট্রেশন/নাম পরিবর্তন করার সকল খরচ দ্বিতীয় পক্ষ বহন করবে এবং প্রথম পক্ষ/বিক্রেতা রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সকল প্রকার সহযোগিতা করতে বাধ্য থাকবেন।

গাড়ির বর্ণনা:
রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-ল-১২-৩৪৫৬
চেসিস নং: H452JE5525
ইঞ্জিন নং: EJ56789
প্রস্তুতকারক: Honda
অশ্বশক্তি: 150 CC
রং: কালো/নীল
মডেল: Honda CB 150cc, ২০১৬

এই চুক্তির জন্য, আমরা ক্রেতা ও বিক্রেতা উভয়ে স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে, সুস্থ শরীরে, সরল মনে এবং কারোর প্ররোচনা ছাড়াই এই দলিলটি পড়ে ও পড়িয়ে, শুনে এবং এর মর্ম সম্পূর্ণরূপে বুঝে বিক্রির সমস্ত টাকা নগদ হাতে হাতে বুঝে পেয়ে, উপস্থিত সাক্ষীদের সামনে এই বিক্রয় দলিলে স্বাক্ষর করলাম।

ইতি, তারিখ: ১৯/০৪/২০২০ ইং

সাক্ষীদের স্বাক্ষর:
১. মোঃ সেলিম আহমেদ, ৩২/ক, মোহাম্মদপুর, ঢাকা
২. কামরুল হাসান, ৭৮, পূর্বাচল, ঢাকা
৩. নুসরাত জাহান, ৫৬/বি, খিলগাঁও, ঢাকা

_________________

১ম পক্ষ (বিক্রেতা)-এর স্বাক্ষর

_________________

২য় পক্ষ (ক্রেতা)-এর স্বাক্ষর

পরামর্শ:

  • চুক্তি স্বাক্ষরের আগে মটরসাইকেলটির মূল দলিল (রেজিস্ট্রেশন কার্ড, ট্যাক্স টোকেন, ফিটনেস সার্টিফিকেট ইত্যাদি) খুব ভালোভাবে যাচাই করে নিন।

  • ক্রেতা হিসেবে বিক্রেতার জাতীয় পরিচয়পত্র বা অন্য কোনো ভেরিফিকেশন দেখে নিন।

  • চুক্তির একটি কপি উভয় পক্ষেরই নিজেদের কাছে সংরক্ষণ করা উচিত।

  • সম্ভব হলে চুক্তি সইয়ের সময় মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং বা ফটোগ্রাফ করে রাখুন।

  • রেজিস্ট্রেশন/নাম পরিবর্তন করার কাজটি দ্রুত সম্পন্ন করুন।

 

নোট: এটি একটি নমূনামাত্র, আইনজীবি অথবা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে কার্য সম্পাদন উত্তম।
সৌজন্যে: টিম শোভনীয়
ছবি: ইন্টারনেট/ UnFlash

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply