নিজেকে বদলে দেওয়ার জন্য ১০টি দক্ষতা অর্জন করুন
জীবনে সফল হতে হলে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। এগুলো শুধু ব্যক্তিগত উন্নতির জন্যই নয়, বরং পেশাগত ও সামাজিক জীবনে অগ্রগতি আনতেও সাহায্য করে। নিচে এমন ১০টি দক্ষতার কথা বলা হলো, যা আপনার জীবনকে বদলে দিতে পারে।
১) পেশাগত দক্ষতা
নিজের মূল কাজকে দক্ষতার সঙ্গে আয়ত্ত করা জরুরি। যেকোনো চাকরি, ব্যবসা বা অন্য পেশায় সফল হতে হলে সংশ্লিষ্ট কাজে দক্ষ হওয়া আবশ্যক। নিজের কর্মদক্ষতা বাড়ানোর জন্য নিয়মিত চর্চা ও নতুন নতুন কৌশল শেখার চেষ্টা করুন।
২) মানসিক দক্ষতা
রাগ নিয়ন্ত্রণ, নেতিবাচক চিন্তা দূর করা এবং ইতিবাচক চিন্তা করার অভ্যাস গড়ে তোলা গুরুত্বপূর্ণ। বুদ্ধি ব্যবস্থাপনা ও আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বাড়িয়ে নিজেকে আরও সফল করে তোলা সম্ভব।
৩) যোগাযোগ দক্ষতা
সঠিকভাবে ও সময়মতো নিজেকে প্রকাশ করতে পারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা। কথোপকথন, লেখালেখি, উপস্থাপনা ও আলোচনা করার ক্ষমতা থাকলে যেকোনো ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যায়।
৪) সাধারণ কারিগরি দক্ষতা
প্রযুক্তির যুগে কম্পিউটার, ইন্টারনেট, গ্রাফিক্স, পাওয়ার পয়েন্ট, ভিডিও এডিটিং, ফটোগ্রাফি এবং লেখালেখির মতো সাধারণ কারিগরি দক্ষতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আপনার কাজকে সহজ ও কার্যকর করবে।
৫) বিশেষ কারিগরি দক্ষতা
যেকোনো একটি নির্দিষ্ট বিষয়ে বিশেষ কারিগরি দক্ষতা অর্জন করুন। এটি আপনাকে প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে রাখবে এবং ক্যারিয়ারে নতুন সুযোগ তৈরি করবে।
৬) ভাষাগত দক্ষতা
নিজের মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা যেমন ইংরেজি এবং সম্ভব হলে একটি অতিরিক্ত ভাষা শেখার অভ্যাস করুন। ভাষার দক্ষতা বাড়লে নতুন নতুন সুযোগের দ্বার উন্মুক্ত হয়।
৭) জীবনধারণের দক্ষতা
জীবনের প্রতিদিনকার কাজগুলো দক্ষতার সঙ্গে সম্পন্ন করার জন্য রান্না, ড্রাইভিং, সাতার, ইলেকট্রিক কাজ, এবং সাইকেল চালানোর মতো দক্ষতা অর্জন করা দরকার। এগুলো জীবনকে সহজ ও স্বাবলম্বী করে তোলে।
৮) ব্যক্তিগত দক্ষতা (সফট স্কিল)
নেতৃত্ব দান, সংগঠন ব্যবস্থাপনা, টিমওয়ার্ক, প্রেজেন্টেশন ও প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো সফট স্কিল অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনার ব্যক্তিত্ব গঠনে সহায়ক হবে।
৯) সামাজিক দক্ষতা
শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে পারার দক্ষতা অর্জন করুন। সংশ্লিষ্ট ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করুন এবং নিজের সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে তুলুন।
১০) আচরণগত দক্ষতা
কম কথা বলা ও বেশি শোনার অভ্যাস গড়ে তুলুন, অন্যের প্রশংসা করতে শিখুন, এবং হাসিমুখে কুশল বিনিময় করুন। এই ধরনের আচরণ আপনার সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে।
এই ১০টি দক্ষতা অর্জন করলে আপনার জীবন ও ক্যারিয়ারে বড় পরিবর্তন আসবে এবং আপনি আরও সফল ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।
লেখা: জাহাঙ্গহীর আলম শোভন

