socail

নতুন দলের ৫ বছর

নতুন রাজনৈতিক দলের জন্য: ৫ বছরের কর্মপরিকল্পনা

(সংক্ষিপ্ত সংস্করণ)

ভূমিকা

বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি। প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি, ক্ষমতার পালাবদল ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে একটি বিকল্প ধারা প্রয়োজন।

প্রথম অধ্যায়: কেন নতুন রাজনৈতিক শক্তি চাই?

১. দ্বি-দলীয় বৃত্ত ভাঙা: বাংলাদেশের রাজনীতি দুই দলের মধ্যে সীমাবদ্ধ। নতুন দল বহুমাত্রিক রাজনীতির সুযোগ তৈরি করবে।

২. গুণগত পরিবর্তনের আকাঙ্ক্ষা: তরুণ প্রজন্ম মেধাভিত্তিক নেতৃত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা চায়।

৩. সুশাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কার: প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ রোধ করে স্বাধীন ও কার্যকর করতে হবে।

৪. অর্থনৈতিক বৈষম্য নিরসন: সম্পদের সুষম বণ্টন ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে হবে।

৫. উগ্রবাদ ও বিভাজনের অবসান: জাতীয় ঐক্য ও সহনশীলতার বার্তা নিয়ে আসতে হবে।

দ্বিতীয় অধ্যায়: যে ন্যারেটিভগুলো ভাঙতে হবে

১. মুক্তিযুদ্ধের দল হিসেবে আওয়ামী লীগকে সমর্থন: অতীতের কৃতিত্ব বর্তমান ব্যর্থতাকে ঢাকতে পারে না।

২. মধ্যপন্থী দল হিসেবে বিএনপিকে টিকিয়ে রাখা: শুধু ভারসাম্য নয়, সমাধান দিতে হবে।

৩. বয়ান ছাড়াই ডিপ স্টেট সমর্থনে ক্ষমতা: জনগণের সমর্থনই মূল শক্তি।

৪. সবদল দেখা শেষ, এখন জামায়াত: নতুন চিন্তার দরকার, শুধু নতুন মুখ নয়।

তৃতীয় অধ্যায়: নতুন বয়ান তৈরি করা

১. দলের আদর্শ থাকতে হবে:

  • গণতান্ত্রিক দল: সাম্য, অংশগ্রহণমূলক, কল্যাণমূলক গণতন্ত্র।

  • ইসলামী দল: উদার, গণতান্ত্রিক, আধুনিক ইসলামী রাজনীতি।

২. নতুন বয়ানের মূল কথা:

  • পুরনো গণতন্ত্র ব্যর্থ।

  • শুধু গণতন্ত্র নয়, কল্যাণমুখী গণতন্ত্র চাই।

  • ভোট দেওয়া নৈতিক দায়িত্ব।

৩. বয়ানের দৃশ্যমান রূপ:

  • অভ্যন্তরীণ চর্চা, গবেষণা, প্রকাশনা, সেমিনার, কন্টেন্ট তৈরি।

চতুর্থ অধ্যায়: পোস্টার বয় সংস্কৃতি

পোস্টার বয়ের গুণাবলী:

  • ক্যারিশমা, গ্রহণযোগ্যতা, বিতর্কের ঊর্ধ্বে, নিয়মিত উপস্থিতি।

তৈরির কৌশল:

  • দলের অভ্যন্তরীণ গণতন্ত্র ও মেধাভিত্তিক নেতৃত্ব।

পঞ্চম অধ্যায়: সংগঠন কাঠামো

কাঠামোর বৈশিষ্ট্য:

  • চার স্তরের সদস্যপদ (প্রাথমিক, সাধারণ, সাংগঠনিক, নির্বাহী)।

  • যোগ্যতা ও পারফরম্যান্সের ভিত্তিতে উন্নতি।

  • নির্বাচন প্রক্রিয়া ও জবাবদিহিতা।

সংগঠন বিস্তার পদ্ধতি:
আহ্বায়ক কমিটি → সদস্য সংগ্রহ → প্রাথমিক সদস্য → সাধারণ সদস্য → সাংগঠনিক সদস্য → নির্বাহী কমিটি।

চাঁদার হার (প্রস্তাবিত):

  • কেন্দ্র: ৩০০০/১০০০/৭৫০ টাকা

  • বিভাগ: ৭৫০/৬০০/৫০০ টাকা

  • জেলা: ৬০০/৫০০/৪০০ টাকা

  • উপজেলা: ৪০০/৩০০/২০০ টাকা

  • ইউনিয়ন: ২৫০/১৫০/১০০ টাকা

  • ওয়ার্ড: ২০০/১০০/৫০ টাকা

ষষ্ঠ অধ্যায়: পাঁচ বছরের কর্মপরিকল্পনা

প্রথম বছর: ভিত্তি স্থাপন

  • দলের আদর্শ, গঠনতন্ত্র, নীতি বই প্রণয়ন।

  • কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত আহ্বায়ক কমিটি।

  • অঙ্গ সংগঠন গঠন।

  • মৌলিক প্রশিক্ষণ: রাজনৈতিক অভিমুখীকরণ, নেতৃত্বের বিকাশ, যোগাযোগ দক্ষতা।

দ্বিতীয় বছর: সম্প্রসারণ

  • অঙ্গ সংগঠন ও উপ-কমিটির বিস্তার।

  • নতুন সদস্য সংগ্রহ ও স্তর উন্নীতকরণ।

  • নতুন প্রশিক্ষণ: ডিজিটাল লিটারেসি, অর্থ ব্যবস্থাপনা।

তৃতীয় বছর: রাজনৈতিক সক্রিয়তা

  • স্থানীয় কমিটি শক্তিশালীকরণ।

  • জাতীয় ইস্যুতে কর্মসূচি (সেমিনার, সমাবেশ)।

  • নতুন প্রশিক্ষণ: ডিজিটাল মার্কেটিং, নীতি প্রণয়ন।

চতুর্থ বছর: গ্রহণযোগ্যতা অর্জন

  • সামাজিক ব্যক্তিত্ব, সফল পেশাজীবী, সেলিব্রিটি দলে অন্তর্ভুক্তি।

  • প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য দলের নেতা অন্তর্ভুক্তি।

পঞ্চম বছর: নির্বাচনী প্রস্তুতি

  • সংগঠন গোছানো, কাউন্সিল ও কমিটি গঠন।

  • নির্বাচনী প্রশিক্ষণ, প্রচারণা কৌশল।

  • প্রার্থী চূড়ান্তকরণ ও মনোনয়ন।

পাঁচ বছরের লক্ষ্য (সারসংক্ষেপ)

বছর মূল লক্ষ্য প্রধান কার্যক্রম
প্রথম ভিত্তি স্থাপন আদর্শ প্রণয়ন, কমিটি গঠন, মৌলিক প্রশিক্ষণ
দ্বিতীয় সম্প্রসারণ অঙ্গ সংগঠন, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ
তৃতীয় সক্রিয়তা কর্মসূচি, স্থানীয় নির্বাচনের প্রস্তুতি
চতুর্থ গ্রহণযোগ্যতা প্রভাবশালী ব্যক্তি অন্তর্ভুক্তি
পঞ্চম নির্বাচন সংগঠন চূড়ান্তকরণ, প্রচারণা

নতুন রাজনৈতিক দল গঠন চ্যালেঞ্জিং কিন্তু প্রয়োজনীয়। স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারলেই এটি সফল হবে এবং বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply