দক্ষিণ আফ্রিকা স্টাডি ভিসা গাইড: আবেদন প্রক্রিয়া, খরচ ও শর্তাবলি
দক্ষিণ আফ্রিকায় পড়াশোনা করতে চাইলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টাডি ভিসা অপরিহার্য। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিশেষ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র—সব ধরনের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য এই ভিসা দেওয়া হয়। একজন বিদেশি শিক্ষার্থীকে নির্দিষ্ট কোর্সের সময়কাল অনুযায়ী ভিসা প্রদান করা হয় এবং কোর্স চালু থাকলে তা নবায়নযোগ্য। যদিও এটি সরাসরি স্থায়ী বসবাসের (PR) সুযোগ দেয় না, তবে নির্দিষ্ট শর্তে “চেঞ্জ অব কন্ডিশন” প্রক্রিয়ার মাধ্যমে কাজের ভিসায় রূপান্তর করা সম্ভব।
যোগ্যতা ও অপরিহার্য শর্ত
-
আবেদনকারীর বয়স ১৮ বছর বা তার বেশি হলে গত পাঁচ বছরে যে কোনো দেশে ১২ মাস বা তার বেশি অবস্থানের ক্ষেত্রে ক্লিন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে।
-
স্বীকৃত দক্ষিণ আফ্রিকান শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রভিশনাল অ্যাকসেপটেন্স লেটার (ভর্তির অনুমোদনপত্র) থাকতে হবে।
-
বয়স অবশ্যই আবেদনকৃত একাডেমিক লেভেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যেমন—একজন প্রাপ্তবয়স্ক প্রাথমিক স্কুলে ভর্তি হতে পারবেন না।
-
শিক্ষার্থীকে মাসে ন্যূনতম ZAR 3,000 (এক বছরে ZAR 36,000) খরচ চালানোর মতো আর্থিক সামর্থ্য দেখাতে হবে।
ভিসার মেয়াদ ও প্রসেসিং টাইম
-
ভিসার মেয়াদ নির্ভর করে কোর্সের সময়সীমার উপর।
-
উদাহরণ: প্রাইমারি স্কুলে ভর্তি হলে ভিসা ছয় বছরের জন্য হতে পারে।
-
সাধারণত ভিসা প্রসেসিং টাইম ৬–৮ সপ্তাহ, তবে পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট বা অন্যান্য কাগজপত্রের কারণে বিলম্ব হতে পারে।
অপ্রাপ্তবয়স্কদের জন্য অতিরিক্ত শর্ত
-
জন্ম সনদপত্র (Unabridged Birth Certificate)
-
অভিভাবক বা আইনি অভিভাবকের সম্মতিপত্র
-
প্রয়োজনে আদালতের রায়, বিবাহবিচ্ছেদের কাগজ বা মৃত্যুসনদ
-
দক্ষিণ আফ্রিকায় অভিভাবকের ঠিকানা ও যোগাযোগ নম্বর
কাজের সীমাবদ্ধতা
-
শিক্ষার্থীরা টার্ম চলাকালে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা পার্ট-টাইম কাজ করতে পারবেন।
-
ছুটির সময়ে কাজ করার অনুমতি নেই।
-
প্রতিষ্ঠান পরিবর্তন করলে নতুন স্টাডি ভিসা আবশ্যক।
মেডিকেল ইন্স্যুরেন্স
ভিসার পুরো সময়জুড়ে শিক্ষার্থীদের জন্য পূর্ণ স্বাস্থ্যবীমা (Medical Insurance) বাধ্যতামূলক।
প্রয়োজনীয় ডকুমেন্টস
-
DHA-1738 ফরম পূরণ (অনলাইনে)
-
বৈধ পাসপোর্ট ও কপি
-
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
-
মেডিকেল রিপোর্ট
-
ভর্তির প্রভিশনাল অ্যাকসেপটেন্স লেটার
-
আর্থিক সামর্থ্যের প্রমাণ
-
স্বাস্থ্যবীমার প্রমাণপত্র
-
ব্যাংক রসিদ ও প্রয়োজনীয় ফি জমা
-
প্রয়োজনে বিবাহ/তালাক/দত্তক/আদালতের রায় সংক্রান্ত কাগজপত্র
খরচ ও ফি
-
Department of Home Affairs ফি: R425
-
VFS Global সার্ভিস ফি: R1,550
-
প্রিমিয়াম লাউঞ্জ সার্ভিস (ঐচ্ছিক): R500
-
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট: প্রায় R180 (দেশভেদে ভিন্ন)
-
মেডিকেল রিপোর্ট, ভ্যাকসিন সার্টিফিকেট, ডকুমেন্ট ট্রান্সলেশন ইত্যাদির জন্য অতিরিক্ত খরচ যুক্ত হবে।
আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে
-
যোগ্যতা যাচাই ও কোর্সে ভর্তি নিশ্চিত করা
-
DHA-1738 ফরম পূরণ করা
-
প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ ও ট্রান্সলেশন/লিগ্যালাইজেশন
-
ভিসা ফি প্রদান ও VFS/এম্বেসি/কনস্যুলেটে জমা দেওয়া
-
প্রসেসিং সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করা
-
ভিসা অনুমোদন হলে পাসপোর্টে সিল পাওয়া
-
দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করে শিক্ষা শুরু করা
-
ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন করা
গুরুত্বপূর্ণ বিষয়
-
স্টাডি ভিসা সরাসরি স্থায়ী বসবাসের সুযোগ দেয় না।
-
তবে পড়াশোনার সময় নির্দিষ্ট শর্ত পূরণ করলে ওয়ার্ক ভিসায় কনভার্ট করা যায়।
-
শিক্ষার্থীরা চাইলে ডিপেন্ডেন্ট বা স্পাউস ভিসার মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে নিতে পারেন।
সূত্র: www.ibn.co.zaনোট: অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে কার্য সম্পাদন উত্তম।সৌজন্যে: টিম শোভনীয়ছবি: ইন্টারনেট

