আগামীর বাংলাদেশ ও শিল্পোন্নয়নের পথ

আগামীর বাংলাদেশ ও শিল্পোন্নয়নের পথ

আগামীর বাংলাদেশ ও শিল্পোন্নয়নের পথ

জাহাঙ্গীর আলম শোভন

বাংলাদেশের শিল্পোন্নয়নের পথে কিছু মূল সমস্যাই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রথমত, অবকাঠামোগত দুর্বলতা—যেমন পর্যাপ্ত বিদ্যুৎ, গ্যাস ও পরিবহন সুবিধার অভাব—শিল্প উৎপাদন ব্যাহত করে। দ্বিতীয়ত, দক্ষ জনবল ও আধুনিক প্রযুক্তির অভাবের কারণে অনেক শিল্প প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারে না। তৃতীয়ত, ব্যবসায়িক পরিবেশে بيرোক্রেসি, দুর্নীতি এবং দীর্ঘসূত্রতা বিনিয়োগ নিরুৎসাহিত করে। ব্যাংকিং সেবা ও অর্থায়নের ক্ষেত্রে ছোট উদ্যোক্তারা চরম ভোগান্তিতে পড়েন। এছাড়া নীতিগত স্থিতিশীলতার অভাব, রপ্তানিতে বৈচিত্র্য না থাকা এবং গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগের ঘাটতি শিল্পখাতের দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

বাংলাদেশের জন্য পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে আমদানিনির্ভরতা হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি ও ভূমির সর্বোত্তম ব্যবহার করে একটি আত্মনির্ভর ও উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব — বিশেষত সিঙ্গাপুরের মডেল অনুসরণ করলে এটি আরও বাস্তবসম্মত হয়। এই বিষয়ে আমরা পরামর্শ তুলে ধরা হলো-

 ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট ও সুযোগ

  • জনবহুল ও ভূমিসীমিত দেশ হলেও বাংলাদেশের জনশক্তি, ভৌগোলিক অবস্থান, কৃষিভিত্তিক অভিজ্ঞতা, এবং রপ্তানি সম্ভাবনা রয়েছে।
  • কিন্তু এখনো অনেক খাতে আমদানিনির্ভরতা রয়েছে: যেমন ইলেকট্রনিক্স, কসমেটিক্স, দুধ, যন্ত্রপাতি, পেট্রোকেমিক্যালস, ফার্মাসিউটিক্যাল ইত্যাদি।
  • অপরিকল্পিত আবাসন, অপরিকল্পিত শিল্পায়ন ও অপরিকল্পিত উন্নয়ন।
  • শিক্ষা ও দক্ষতায় ঘাটতি থাকার কারণে দেশে সুযোগ না থাকলে কর্মীরা বিদেশে যেতে পারে না।
  • অপেশাদার মনোভাবের কারণে কর্মীরা কখনো কখনো তাদের দক্ষতাকে কাজে লাগাতে পারে না।
  • অপ-রাজনীতি ও দূর্নীতের কারণে বিশাল তরুন সমাজ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেনা।
  • বিনিয়োগ ও ঋণনীতি ব্যবসাবান্ধব নয়।
  • বিদেশ গমন ও আমদানী- রপ্তানি নীতিতে নানা অস্বচ্ছতা শিল্প উন্নয়নে বাঁধা হিসেবে কাজ করে।

 

 সিঙ্গাপুরের মডেল থেকে শিক্ষা:

সিঙ্গাপুর তার সীমিত ভূখণ্ড, পানি ও প্রাকৃতিক সম্পদের অভাব সত্ত্বেও উন্নত রাষ্ট্র হয়েছে মূলত তিনটি কৌশলে:

 ১. উচ্চমূল্য সংযোজন (High Value-added) শিল্পে বিনিয়োগ

  • তারা কম দামের শ্রমনির্ভর শিল্প নয়, বরং বায়োটেক, ফার্মা, এভিয়েশন, AI, ব্লকচেইন খাতে জোর দিয়েছে।

২. সরকারি পরিকল্পনা ও ব্যবসাবান্ধব পরিবেশ

  • অত্যন্ত দক্ষ নগর পরিকল্পনা, স্বচ্ছ আইন-শৃঙ্খলা, এবং ব্যুরোক্রেটিক দক্ষতা তাদের শিল্প-বান্ধব পরিবেশ গড়েছে।

৩. মানুষকে মূল সম্পদ হিসেবে বিবেচনা

  • সিঙ্গাপুরের প্রধান সম্পদ হচ্ছে মানুষ। তারা শিক্ষা, প্রশিক্ষণ, উদ্ভাবন, ও নৈতিকতার ওপর জোর দিয়েছে।

 

 বাংলাদেশের করণীয়: একটি সমন্বিত পরিকল্পিত শিল্পায়ন কৌশল

 ১. আমদানিনির্ভর পণ্য চিহ্নিত করে দেশে উৎপাদনের উদ্যোগ

  • বিশ্লেষণ করে আমদানিকৃত পণ্যের তালিকা করতে হবে।
  • উদাহরণ:
    • ইলেকট্রনিক্স → দেশে মোবাইল/টিভি অ্যাসেম্বলি প্ল্যান্ট বাড়ানো।
    • দুধ ও দুগ্ধজাত পণ্য → স্থানীয় গাভী খামার আধুনিকীকরণ।
    • আমিষ ও ডিম উৎপাদন→ ডিম ও আমিষের উৎপাদন বাড়ানোর জন্য সহযোগী নীতি ও পরিবেশ সৃষ্টি।
    • চিকিৎসা সরঞ্জাম → মেডিকেল ইকুইপমেন্ট তৈরি ফ্যাক্টরি স্থাপন।
    • চকলেট ও বিস্কুট→ বিকল্প খাদ্য হিসেবে চকলেট ও বিস্কুটের মান বাড়িয়ে আমদানী নিরুৎসাহিত করা।

 

 ২. সেক্টরভিত্তিক বিশেষায়িত শিল্পনগরী স্থাপন

    • ইলেকট্রনিক্স  এন্ড ইলেকৈট্রিক পার্ক
    • ফার্মাসিউটিক্যাল এন্ড ট্রয়লেটিজ ক্লাস্টার
    • গ্রিন টেকনোলজি হাব
    • বৃহত্তর জেলা ভিত্তিক ফুড এন্ড ব্রেভারেজ ব্লক
    • এগ্রো প্রসেসিং জোন ও ইউনিট।
    • সামরিক সরঞ্জাম ফ্যাক্টরী আইল্যান্ড
    • স্পোটস ভিলেজ
    • লাইট ইঞ্জিনিয়ারিয় ডিস্ট্রিক্স
    • সিরামিক এন্ড গ্লাস সিটি
    • হাউজওয়ার এরিয়া
    • স্টার্টআপ একাডেমী
    • হাইটেক স্কিল সিটি
    • সফ্টস্কিল রিজোর্ট
    • এগ্রোটেক রিভার
    • হেলথটেক ইউনিভার্সিটি
    • এডটেক ইনস্টিটিউট

 

  • সরকার, বেসরকারি ও বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে যৌথভাবে এসব উন্নয়ন ব্যবস্থাপনা

 

৩. ভূমির সর্বোত্তম ব্যবহার

  • বহুতল শিল্প কারখানা (Vertical Industrial Zones): ভূমি কম লাগবে, বেশি কর্মসংস্থান হবে।
  • অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে নির্ধারিত শিল্প বরাদ্দ।
  • পল্লী শিল্পকে গ্রামীণ এলাকায় ছড়িয়ে দেওয়া, যাতে শহরমুখী চাপ কমে।
  • জনহীন দ্বীপকে নির্দিষ্ট শিল্পের জন্য বরাদ্ধ দেয়া
  • আবাসন নীতির মাধ্যমে আবাসিক এলাকার প্রসারণ হ্রাস করা।
  • কৃষি জমি একাধিক ফসলের জন্য ব্যবহার করা
  • শিল্পের পাশাপাশি কৃষিতে ধাপ চালু করা
  • অনাবাদী জমির উপর বাড়তি কর ধার্য করা।
  • ব্যক্তি পর্যায়ে ভূমি ক্রয় সীমা নির্ধারণ করা।

 

৪. মানবসম্পদ উন্নয়নে ফোকাস

  • সিঙ্গাপুরের মতো, “প্রযুক্তি + ভাষা + আচরণ” ভিত্তিক দক্ষতা গঠন।
  • কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান (TVET) বাড়ানো।
  • শিক্ষিত বেকারদের জন্য ইনকিউবেশন ও স্টার্টআপ সাপোর্ট সেন্টার।
  • কারিগরি শিক্ষার বর্তমান কাঠামো ভেঙ্গে নতুন কাঠামো তৈরী করা।
  • কারিগরি শিক্ষার গ্রেড ও ক্যাটাগরি ঠিক করা
  • দেশে একাধিক কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন করা।
  • সাধারণ শিক্ষার সাথে আধা কারিগরি শিক্ষার সংযোগ ঘটানো।

৫. উন্নয়ন ও উদ্ভাবনে সরকার-শিক্ষা-শিল্প সংযোগ

  • বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি-সংযুক্ত রিসার্চ ল্যাব।
  • বিশ্ববিদ্যালয়গুলোতে প্রয়োগমুখী কারিগরি শিক্ষা চালু।
  • নতুন প্রযুক্তি (AI, IoT, ব্লকচেইন) ভিত্তিক দেশীয় প্রডাক্ট ডেভেলপমেন্ট।
  • ইন্ডাস্ট্রিতে সংশ্লিষ্ঠ বিষয়ের প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা।

 

 ৬. সবুজ ও টেকসই শিল্পায়ন

  • গ্রিন ফ্যাক্টরি ও পরিবেশবান্ধব উৎপাদন বাধ্যতামূলক করতে হবে।
  • বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং শিল্প গড়ে তোলা।
  • প্লাস্টিক পণ্যের ব্যবহার কমাতে হবে।
  • পরিবেশ পুলিশ, পরিবেশ আদালত ও পরিবেশ কর চালু করতে হবে।

৭. ডেটা-ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা

  • কোথায় কোন শিল্প, কত শ্রমিক, কী চাহিদা—তার উপর ভিত্তি করে শিল্পায়ন।
  • Industrial Development Dashboard” তৈরি করা।
  • সারাদেশের সকল ইন্ডাস্ট্রি ও তাদের তথ্যসহ পোর্টাল চালু করা।
  • কানেকটিং উন্নয়ন পরিকল্পনা করা।

 

উৎপাদনশীল খাতে তারুণ্যের সম্পৃক্ততা

 

১. কারিগরি ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি বিস্তৃত করা

  • প্রযুক্তি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, টেক্সটাইল, ইলেকট্রনিক্স ও হস্তশিল্পে প্রশিক্ষণ।
  • বাস্তবমুখী ইনকিউবেশন সেন্টার ও ফ্যাব ল্যাব স্থাপন।
  • উদ্যোক্তা উন্নয়ন কোর্স বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে চালু করা।
  • রপতানী মুখী শিল্প স্থাপনে ঋণ ও বিনিয়োগের ব্যবস্থা করা।

 

২. তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন ও ঋণ সুবিধা

  • বিনা জামানতে স্টার্টআপ ঋণ (বিশেষত রপ্তানিমুখী উদ্যোক্তাদের জন্য)।
  • একচেটিয়া ব্যাংক প্রক্রিয়া কমিয়ে “One Stop Loan Desk” চালু করা।
  • উদ্যোক্তাদের জন্য সাবসিডি ও ভর্তুকি নির্ভর বিশেষ তহবিল।
  • ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এসএমই খাতে বিনিয়োগ বাড়ানো।

 

৩. রপ্তানি প্রণোদনা ও লজিস্টিক সহায়তা

  • রপ্তানিমুখী নতুন পণ্যের জন্য প্রণোদনা (যেমন: কৃষিপণ্য, হস্তশিল্প, ডিজিটাল পণ্য)।
  • পণ্য পরিবহনে লজিস্টিক সুবিধা: দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স, স্বল্পমূল্যের পরিবহন, এক্সপ্রেস কার্গো সার্ভিস।
  • ছোট উদ্যোক্তাদের জন্য যৌথ এক্সপোর্ট হাব বা “Shared Export Warehouse” তৈরি।
  • অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা জোরদার করা
  • শিপিং সেবায় ডাক বিভাগকে বিশ্বমানের সেবায় রুপান্তর করা।
  • বন্দরগুলোতে ফুলফিলমেন্ট সেন্টার চালু করা।
  • বিদেশে বাংলাদেশের শর্টিং সেন্টার প্রতিষ্ঠা করা।

 

৪. আন্তর্জাতিক বাজার সংযোগে সহায়তা

  • বিদেশে অংশগ্রহণযোগ্য ট্রেড ফেয়ার ও প্রদর্শনীতে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করা।
  • বাণিজ্য দূতাবাসগুলোকে SME ও তরুণ রপ্তানিকারকদের জন্য কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা।
  • রপ্তানি প্রস্তুতিমূলক প্রশিক্ষণ ও ডিজিটাল মার্কেটিং সহায়তা।
  • বিদেশে বাংলাদেশ দূতাবাসে বানিজ্যিক কাউনন্সিলর নিয়োগ দেয়া।
  • বিদেশী দূতাবাসের সাথে নিয়মিত ব্যবসা সমিতির যোগাযোগ বৃদ্ধি করা।
  • ক্রস বর্ডার ই-কমার্সের মাধ্যমে দেশীয় পণ্য সেবার প্রসারের সুযোগ সৃষ্টি করা।

 

 

৫. নীতিমালার সহজীকরণ ও আইনি সহায়তা

  • ব্যবসা শুরু করা ও লাইসেন্স নেওয়া সহজ করা (Startup Bangladesh সহায়তায়)।
  • তরুণ উদ্যোক্তাদের জন্য বিনামূল্যে বা কম মূল্যে কর পরামর্শ ও কোম্পানি রেজিস্ট্রেশন সেবা।
  • আমদানি-রপ্তানি লাইসেন্স ও ভ্যাট রেজিস্ট্রেশনের প্রক্রিয়াকে ডিজিটাল ও বাণিজ্যবান্ধব করা।
  • এক জায়গা থেকে সকল সেবা নিশ্চিত করা।
  • সহজ ওদ্রুত বাণিজ্য বিষয়ক সকল সেবা নিশ্চিত করা।

 

৬. জনগণকে সচেতন ও আগ্রহী করে তুলতে প্রচারণা

  • সফল তরুণ উদ্যোক্তাদের উদাহরণ গণমাধ্যমে তুলে ধরা।
  • স্কুল ও কলেজ পর্যায়ে “উদ্যোক্তা ক্লাব” গঠন ও অনুপ্রেরণামূলক সেশন।
  • টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্যোক্তা অভিযানের প্রচার।
  • পণ্যের মান নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষন সার্টিফিকেশন চালু করা
  • ভোক্তা কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করা।

 

৭. রিসার্চ ও ইনোভেশন সাপোর্ট

  • বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সংযোগ গড়ে তোলা (industry-academia linkage)।
  • নতুন পণ্যের উদ্ভাবনে গবেষণা অনুদান।
  • পেটেন্ট ও ডিজাইন রেজিস্ট্রেশন সহজীকরণ।
  • কপিরাইট আইন সংশোধন ও প্রয়োগ করা।

 

দেশের শিল্প উন্নয়নের বিবেচ্য বিষয়গুলো

 

ক) ভূমির সর্বোত্তম ব্যবহার এবং পরিকল্পিত অবকাঠামো।

খ) পরিবেশ সুরক্ষা দীর্ঘমেয়াদী শিল্পায়নের প্রভাব সম্পর্কে সচেতন থাকা।

গ) কার্বণ নি:সরণ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সম্পর্কে সতর্ক থাকা।

ঘ) বিশাল তরুন জনশক্তির দক্ষতা ও উন্নয়ন ও শিল্প প্রযুক্তিতে যথাযথ ব্যবহার।

ঙ) রপ্তানীমুখী শিল্পের বিকাশ ও আমদানী নির্ভরতা কমিয়ে বৈদেশিক মূদ্রার সাশ্রয়