Business Consul

অফিস ভাড়া চুক্তিপত্র

অফিস ভাড়া চুক্তিপত্র

নামঃ মোঃ সাইফুর রহমান,

পিতা: মোঃ ইবাদাত মিয়া

জাতীয় পরিচয়পত্র নং-১৮৯৭৯৮৬৫৬৩০১,

মাওলানা শাহ আব্দুল কুদ্দুস রোড, খড়ক,

থানা: যশোর সদর, জেলা: যশোর,

ধর্ম: ইসলাম, পেশাঃ শিক্ষকতা, জাতীয়তাঃ বাংলাদেশী।
=== প্রথম পক্ষ (মালিক)-ভাড়াদাতা ===

নামঃ মোঃ আফছার আলী, সচিব, বাংলাদেশ লোকজ খেলা এসোসিয়েশন

যশোর জেলার সদর উপজেলাধীন পৌরসভার অন্তর্গত নিম্নবর্ণিত ঠিকানায় অবস্থিত প্রথম পক্ষের স্বত্ব দখলী পঞ্চম তলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলার পূবাংশের বাসা নম্বর ১৩৯৮.৭৫ (এক হাজার তিনশত আটানব্বই দশমিক পঁচাত্তর) বর্গফুট টিনশেড মেস ও অ্যাকোমোডেশন দ্বিতীয় পক্ষ ভাড়া নেওয়ার জন্য প্রস্তাব দিলে প্রথম পক্ষ ভাড়া দিতে সম্মত হন। উভয় পক্ষ মেস সংক্রান্ত আলোচনা শেষে সম্মতিসূচক মাসিক ১৯,৬২৫/- (উনিশ হাজার ছয়শত পঁচিশ) টাকা মাত্র ভাড়ায় নিম্নবর্ণিত শর্তাবলী মেনে চলার অঙ্গীকার করে স্বাক্ষরিত সম্মতিপত্রে অদ্য …/…/২০২২ খ্রি. তারিখে এই ভাড়ার চুক্তিটি সম্পাদিত হলো।

=== দ্বিতীয় পক্ষ (ভাড়াটিয়া)-ভাড়াগ্রহীতা ===

“শর্তাবলী”
১। এই অফিস ভাড়া চুক্তিপত্র মেয়াদ ৩৬ মাস অর্থাৎ ০১-০১-২০২৩ হইতে ৩১-১২-২০২৫ পর্যন্ত ৩ (তিন) বছরের জন্য কার্যকর থাকবে।
২। ০১ নম্বর শর্তে বর্ণিত মেয়াদ পরবর্তী সময়ে দ্বিতীয় পক্ষ প্রতিষ্ঠানটির প্রয়োজনে মেয়াদ শেষ হওয়ার ০৩ (তিন) মাস পূর্বে প্রথম পক্ষের সঙ্গে আলোচনা করে নতুন শর্ত সাপেক্ষে নতুন চুক্তিপত্র সম্পাদন করতে পারবে। তবে অফিস ভাড়া সামগ্রিক বিবেচনায় পারস্পরিক আলোচনার মাধ্যমে বর্তমান ভাড়ার উপর ৫%-১০% বৃদ্ধির মাধ্যমে নির্ধারিত হবে।
৩। বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত ৫% উৎস কর প্রথম পক্ষ বহন করবেন এবং ভাড়ার উপর সরকার নির্ধারিত নিয়মে ১৫% ভ্যাট দ্বিতীয় পক্ষ তথা ভাড়াটিয়া বহন করবেন। স্থানীয় জেলা হিসাবরক্ষণ অফিসারের কার্যলয়ের মাধ্যমে চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করা হবে।
৪। দ্বিতীয় পক্ষ বরাদ্দপ্রাপ্ত সাপেক্ষে প্রতি মাসের ভাড়া পরবর্তী ইংরেজি মাসের ১০ (দশ) তারিখের মধ্যে পরিশোধ করবেন।
৫। দ্বিতীয় পক্ষ কোনোপ্রকার (উল্লেখিত ব্যতিরেকে ভবন) হস্তান্তর, পরিবর্তন, পরিবর্ধন বা ক্ষয়ক্ষতি করতে পারবে না। ক্ষয়ক্ষতি করলে দ্বিতীয় পক্ষ নিজ দায়িত্বে মেরামত করবেন। উল্লেখিত ভবনের চুক্তিকৃত অংশ প্রথম পক্ষ নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতার ব্যয়ভার বহন করবেন।
৬। ভবনটির কোনোরূপ সংস্কার কিংবা মেরামতের প্রয়োজন হলে প্রথম পক্ষ তা নিজ দায়িত্ব ও খরচে সম্পন্ন করতে বাধ্য থাকবেন। কক্ষের অফিসিয়াল সজ্জাকরণের প্রয়োজনে দ্বিতীয় পক্ষ নিজ খরচে ব্যবস্থা করবেন।
৭। প্রথম পক্ষ কর্তৃক ফ্ল্যাটের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থার সুবিধা গ্রহণ করে ব্যবহারের জন্য পৃথক মিটার স্থাপন করবেন এবং বিদ্যুৎ ও পানির ত্রুটি দেখা দিলে তা দ্রুত মেরামত বা সমাধানের ব্যবস্থা নেবেন। দ্বিতীয় পক্ষ বিদ্যুৎ বিল প্রতি মাসের নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধ করবেন। বিদ্যুৎ বিলের মূলকপি প্রথম পক্ষকে সরবরাহ করবেন এবং দ্বিতীয় পক্ষ বিদ্যুৎ বিলের রশিদ সংরক্ষণ করতে পারবেন। পূর্বের বকেয়া বিলের জন্য দ্বিতীয় পক্ষ দায়ী হবেন না।
৮। অফিসটি দৃশ্যমান করবার জন্য দ্বিতীয় পক্ষ প্রয়োজনীয় টিকসহ ব্যবস্থা গ্রহণ করবেন।

৯। অফিসটি দৃশ্যমান করার জন্য ২য় পক্ষ প্রধান গেটসহ প্রয়োজনীয় নামফলক (Nameplate) স্থাপন করতে পারবেন, তবে তাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি বা বিল্ডিংয়ের নকশা পরিবর্তন করা যাবে না। মেয়াদ শেষে ২য় পক্ষ নিজ খরচে তা সরিয়ে ফেলতে বাধ্য থাকবেন।

১০। ২য় পক্ষ যদি পূর্বে কোন প্রকারের ভাড়া বা বিদ্যুৎ বিল বকেয়া রাখেন তবে ১ম পক্ষ তার দায়ভার নেবেন না।

১১। উভয় পক্ষ স্বতঃস্ফূর্তভাবে, স্বজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে চুক্তির সকল শর্তাবলী পড়িয়া, বুঝিয়া এবং সম্মত হইয়া এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন এবং ভবিষ্যতে কোনরূপ ভুল বুঝাবুঝি বা মতানৈক্য হলে পারস্পরিক আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করবেন।

১২। এই চুক্তিপত্রের কোন বিষয় বা শর্ত ভবিষ্যতে পরিবর্তন বা পরিবর্ধন করার প্রয়োজন হলে উভয় পক্ষের সম্মতিতে তা লেখা এবং স্বাক্ষরপূর্বক অনুমোদন করতে হবে।

১৩। এই চুক্তিপত্র ০১/০১/২০২৩ তারিখে কার্যকর ধরা হইবে এবং ৩১/১২/২০২৫ তারিখ পর্যন্ত বলবৎ থাকিবে।

১৪। এই চুক্তিপত্রটি ২ (দুই) কপি হইতে প্রস্তুত করা হইল, যার এক কপি ১ম পক্ষ ও অন্য কপি ২য় পক্ষ সংরক্ষণ করিবেন।


১ম পক্ষ (ভাড়াদাতা)
স্বাক্ষর: ______________________
নাম: মোঃ সাইফুর রহমান
ঠিকানা: খড়ক, যশোর সদর, যশোর

২য় পক্ষ (ভাড়াটিয়া)
স্বাক্ষর: ______________________
নাম: মোঃ আফছার আলী
ঠিকানা: বাংলাদেশ লোকজ খেলা  এসোসিয়েশসন

সাক্ষী ১:
নাম: __________________________
স্বাক্ষর: ______________________

সাক্ষী ২:
নাম: __________________________
স্বাক্ষর: ______________________

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply