জাহাজের অংশ বিক্রয় দলিল
নিম্নলিখিত দলিলটি একটি জাহাজের স্টীল বডি (বাল্কহেড বা কোসা) এর অংশবিশেষের আইনগত বিক্রয় চুক্তির একটি নমুনা। এই ধরনের দলিল জাহাজের যন্ত্রাংশের বাণিজ্যে সাধারণত ব্যবহৃত হয়, যা বিক্রেতা ও ক্রেতার অধিকার ও কর্তব্য স্পষ্ট করে এবং ভবিষ্যতে যে কোনো আইনগত বিরোধ এড়াতে সহায়ক হয়। এই নমুনা শুধুমাত্র শিক্ষামূলক ও রেফারেন্সের জন্য।
আল্লাহ মহান জাহাজের স্টীল বডি (কোসা)-এর অংশবিশেষের বিক্রয়নামা দলিল
১ম পক্ষ / ক্রেতা
নাম: মোঃ সাকিব হাসান
পিতা: মোঃ রফিকুল ইসলাম
ঠিকানা: বাণিজ্যিক এলাকা, সদর রোড, নারায়ণগঞ্জ
জাতীয়তা: বাংলাদেশী
ধর্ম: ইসলাম
পেশা: ব্যবসা
২য় পক্ষ / বিক্রেতা
নাম: মোঃ করিম উদ্দিন
পিতা: মোঃ নাসির উদ্দিন
ঠিকানা: বন্দর নগরী, চট্টগ্রাম
জাতীয়তা: বাংলাদেশী
ধর্ম: ইসলাম
পেশা: ব্যবসা
পরম করুণাময় আল্লাহ তায়ালার নামে শুরু করছি। এই স্টীল বডি (কোসা)-এর অংশবিশেষের স্পষ্ট বিক্রয়নামা দলিলের আইনানুগ বর্ণনা এখন থেকে শুরু হলো।
যেহেতু আমি, ২য় পক্ষ/বিক্রেতা, এমভি “আল্লাহ মহান” জাহাজের বডির মালিকানা ও ভোগদখলের অধিকারী ছিলাম এবং শান্তিপূর্ণভাবে এর ব্যবহার, আয়-ব্যয় ও রক্ষণাবেক্ষণ করে আসছিলাম।
বর্তমানে আমি, দলিলদাতা, ব্যবসায়িক ও পারিবারিক নানা কাজে ব্যস্ত এবং নগদ টাকার তাড়াতাড়ি প্রয়োজনের কারণে নিচে বর্ণিত স্টীল বডি (কোসা) বিক্রির সিদ্ধান্ত নিয়েছি এবং তা প্রকাশ করেছি। এই সংবাদ জানার পর আপনি, ১ম পক্ষ/ক্রেতা, এটি কিনতে রাজি হয়েছেন।
সেইমতে, আমি দলিলদাতা নিচের বর্ণিত স্টীল বডি (কোসা)-এর সর্বোচ্চ বাজার দর হিসাবে মোট ১৭,০০,০০০/- (সতের লক্ষ) টাকা মূল্য ধার্য করলাম। ধার্যকৃত মূল্যের সব টাকা আমি নগদে, নিচের স্বাক্ষীগণের উপস্থিতিতে একত্রে গ্রহণ করলাম এবং সম্পূর্ণরূপে স্বীকার ও অঙ্গীকার করে বিক্রয় করছি যে, আজ থেকেই আপনি, দলিলগ্রহিতা, নিচে বর্ণিত স্টীল বডি (কোসা) ২টির মালিক ও দখলকারী হয়েছেন। এখন থেকে আপনি এটি ইচ্ছানুযায়ী পরিচালনা করতে পারবেন, এর থেকে আয়-ব্যয় করতে পারবেন, প্রয়োজনে মেরামত বা পরিবর্তন করতে পারবেন এবং প্রয়োজনে অন্য কারও কাছে বিক্রি, দান বা অন্যভাবে হস্তান্তর করার পূর্ণ ক্ষমতা আপনার আছে।
এক্ষেত্রে আমি, দলিলদাতা, অথবা আমার কোনো ওয়ারিশ বা উত্তরাধিকারের কোনো রকম প্রতিবাদ, দাবি, বা মালিকানার দাবি করার আইনগত অধিকার রাখি না। যদি কোনো এই ধরনের দাবি উঠে, তাহলে এই দলিল সব আদালতে আইনত অগ্রাহ্য ও বাতিল বলে গণ্য হবে।
এটাও প্রকাশ্য যে, বিক্রি করা স্টীল বডি (কোসা)-এর মালিকানায় যদি কোনো ধরনের জালিয়াতি বা প্রতারণা প্রকাশ পায়, তাহলে সেই ক্ষেত্রে আমি, দলিলদাতা, দলিলগ্রহিতাকে প্রদত্ত সমস্ত টাকা ফেরত দিতে এবং এর ফলে হওয়া সমস্ত ক্ষতি পূরণ করতে বাধ্য থাকব।
মূল্য নির্ধারণ:
-
আল্লাহ মহান-২ বাল্কহেড/স্টীল বডি (মোঃ জামাল হোসেনের মালিকানাধীন) ষোল ভাগের এক ভাগ ৫,৭৫,০০০/- (পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার) টাকা
-
আল্লাহ মহান-৩ বাল্কহেড/স্টীল বডি (মোঃ জামাল হোসেনের মালিকানাধীন) আট ভাগের এক ভাগ ১১,২৫,০০০/- (এগারো লক্ষ পঁচিশ হাজার) টাকা
উপরোক্ত দুইটি মোট ১৭,০০,০০০/- (সতের লক্ষ) টাকার বিনিময়ে ১ম পক্ষ মোঃ সাকিব হাসান ক্রয় করলেন।
বিক্রীত স্টীল বডি (কোসা)-এর পরিচয় ও বর্ণনা:
-
আল্লাহ মহান-২ বডি: ওয়ান হিনু, গিয়ার ৩.৫ হাইড্রোলিক এর ষোল ভাগের এক ভাগ
-
আল্লাহ মহান-৩ বডি: ডবল এইচ ফোর (H4) বাল্ব, গিয়ার ৩.৫ হাইড্রোলিক এর আট ভাগের এক ভাগ
এজন্য, আমরা উভয়পক্ষ স্বেচ্ছায়, সম্পূর্ণ সজ্ঞানে, সুস্থ দেহ ও মন নিয়ে, কারোর কোনো প্ররোচনা ছাড়াই, এই বিক্রয় দলিলটি পড়ে এবং শুনে এর সমস্ত শর্ত ও পরিণতি বুঝে, উপস্থিত স্বাক্ষীগণের সামনে নিজ নিজ স্বাক্ষর করলাম।
তারিখ: ২৮শে অক্টোবর, ২০২৩
স্বাক্ষীগণের নাম, ঠিকানা ও স্বাক্ষর:
১. মোঃ আলমগীর হোসেন, ঠিকানা: বন্দর থানা, চট্টগ্রাম
স্বাক্ষর: ____________________
২. মোঃ শাহীন মিয়া, ঠিকানা: নাসিরাবাদ, চট্টগ্রাম
স্বাক্ষর: ____________________
৩. মোঃ জাহাঙ্গীর আলম, ঠিকানা: আগ্রাবাদ, চট্টগ্রাম
স্বাক্ষর: ____________________
_______________________________
১ম পক্ষ / ক্রেতার স্বাক্ষর: মোঃ সাকিব হাসান
_______________________________
২য় পক্ষ / বিক্রেতার স্বাক্ষর: মোঃ করিম উদ্দিন
পরামর্শ:
-
আইনগত পরামর্শ: এই ধরনের গুরুত্বপূর্ণ দলিল সম্পাদনের আগে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। তারা দলিলের ভাষা পরিষ্কার করতে এবং আপনার অধিকার সুরক্ষিত আছে কি না তা নিশ্চিত করতে সাহায্য করবেন।
-
মালিকানা যাচাই: ক্রয় করার আগে জাহাজ এবং এর অংশের প্রকৃত ও স্পষ্ট মালিকানা যাচাই করে নিন। বিক্রেতার কাছ থেকে সংশ্লিষ্ট সমস্ত মালিকানার দলিল (যেমন মূল ক্রয় দলিল, সার্ভে রিপোর্ট ইত্যাদি) দেখুন এবং কপি নিন।
-
দলিল নিবন্ধন: এই লেনদেন সংক্রান্ত দলিল উপযুক্ত নিবন্ধন অফিসে (যদি জাহাজ সি-গোয়িং ভেসেল হয়, তবে জাহাজ নিবন্ধন অফিসে) নিবন্ধন করা উচিত। এটি ভবিষ্যতে বিরোধ এড়াতে একটি শক্তিশালী আইনগত সুরক্ষা প্রদান করে।
-
স্বাক্ষী নির্বাচন: বিশ্বাসযোগ্য, সন্মানিত এবং প্রয়োজনে সহজে খুঁজে পাওয়া যায় এমন ব্যক্তিকে স্বাক্ষী হিসেবে নির্বাচন করুন। তাদের পূর্ণ নাম, ঠিকানা ও ফোন নম্বর দলিলে উল্লেখ করুন।
নোট: এটি একটি নমূনামাত্র, আইনজীবি অথবা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে কার্য সম্পাদন উত্তম।
সৌজন্যে: টিম শোভনীয়
ছবি: ইন্টারনেট
