প্লাটিপাস
বিরল স্তন্যপায়ী প্রাণী

যে স্তন্যপায়ীরা ডিম প্রসব করে

সন্তান জন্মদানের পদ্ধতি অনুযায়ী পুরো প্রাণিজগৎকে সাধারণত দু’টি প্রধান দলে ভাগ করা যায়। প্রথম দলটি হলো স্তন্যপায়ী প্রাণী, যারা সরাসরি সন্তান জন্ম দেয়। মানুষের মতো প্রায় সব স্তন্যপায়ীই এই দলে পড়ে। অন্য দলটি হলো অণ্ডজ প্রাণী, অর্থাৎ যারা ডিম পাড়ে এবং সেই ডিম থেকেই বাচ্চা জন্মায়।

অণ্ডজ প্রাণীর সংখ্যা পৃথিবীতে অনেক বেশি। পাখি, মাছ, বেশিরভাগ সরীসৃপ এবং বিপুল কীটপতঙ্গ—সবই এই দ্বিতীয় দলে অন্তর্ভুক্ত। তবে এত বড় ব্যবস্থার মধ্যেও দেখা যায় কিছু বিস্ময়কর ব্যতিক্রম, আর সেই ব্যতিক্রম ঘটেছে ঠিক স্তন্যপায়ীদের মধ্যেই।

প্রকৃতির নিয়ম অনুযায়ী স্তন্যপায়ীরা বাচ্চা প্রসব করে, পরে সেই বাচ্চাকে মায়ের দুধ খাইয়ে বড় করে। কিন্তু মাত্র দুই ধরনের স্তন্যপায়ী আছে যারা দুধ খাওয়ানোর পাশাপাশি ডিমও পাড়ে। এরা আচরণগতভাবে একদিকে স্তন্যপায়ী, অন্যদিকে অণ্ডজদের বৈশিষ্ট্য বহন করে—যা প্রকৃতির স্বাভাবিক নিয়মের এক অনন্য ব্যতিক্রম।

প্রথম প্রাণীটি হলো প্লাটিপাস (Platypus)। এর দেহ দেখতে ভোঁদড়ের মতো হলেও মুখটি পুরোপুরি হাঁসের ঠোঁটের মতো। এই অদ্ভুত চেহারার প্রাণী মূলত অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। নদীর তীর, জলাশয় বা নালাডোবা এদের প্রধান আবাসস্থল।

দ্বিতীয়টি হলো ইকিডনা (Echidna), যাকে অনেকেই পিঁপড়ে-ভোক বা Ant-eater বলে থাকেন। এরা শরীর বাঁকা করে নিজের চামড়ার থলের ভেতরে ডিম পাড়ে। ওই থলেই ডিম ফুটে বাচ্চা বের হয় এবং পরে মা তাদের দুধ খাইয়ে বড় করে।

বিশ্বের সমস্ত স্তন্যপায়ী প্রাণীর মধ্যে প্লাটিপাস ও ইকিডনাই একমাত্র ডিমপাড়া স্তন্যপায়ী, যাদের বলা হয় মনোট্রিম (Monotremes)। এই ব্যতিক্রম যেমন স্তন্যপায়ীদের মধ্যে আছে, তেমন অণ্ডজদের মধ্যে নেই—অর্থাৎ কোনো ডিমপাড়া প্রাণী দুধ খাইয়ে বাচ্চাকে লালন করে না।

সৌজন্যে: টিম শোভনীয়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply