time

ব্যক্তিগত জীবনে সুষম উন্নয়নের দিকনির্দেশনা

ব্যক্তিগত জীবনে সুষম উন্নয়নের দিকনির্দেশনা

সময়ের সঠিক ব্যবহার:

সময় সম্পর্কে সব কথা বলা হয়ে গেছে। আমি বলি একে যদি আপনি আপনার ব্যাংকে থাকা ব্যালেন্স হিসেবে বিবেচনা করেন। তাহলে আপনার হিসেব করতে সহজ হবে। যদিও এটা তারচেয়ে কম বা মূল্যবান। আপনি যদি আপনার ৬০ বছর বয়স ধরে পরিকল্পনা করেন। তাহলে আপনি প্রতিদিন কতটা সময় ব্যয় করছেন তার হিসেব করে কাজ করতে পারবেন। কিন্তু বাস্তবতা আমরা কেউ জানি না আমাদের বয়সের একাউন্টে ৬০ বছর জমা আছে কিনা?

কিন্তু তবুও আমাদের সেভাবে পরিকল্পনা করতে হয়। কারণ আপনি হয়তো ২৫ এর স্থলে ২০ বছরে বিয়ে করতে পারবেন। কিন্তু আপনার সন্তানকে আপনি ১০ বছরে গ্রাজুয়েশন করাতে পারবেন না। আমাদের জীবন যে দেহঘড়িতে রয়েছে। তাতে আমাদের পরিকল্পনা করতে হয়।

তাই একজন সচেতন মানুষ জানে—প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে পারলে জীবনের মান উন্নত হয়। পরিকল্পনা ছাড়া সময় নষ্ট হয়, তাই কাজের অগ্রাধিকার ঠিক করা, বিশ্রাম ও বিনোদনের জায়গা রাখা এবং প্রতিদিনের হিসাব রাখা সময় ব্যবহারের মূল কৌশল।

ধারাবাহিক উন্নতি:

সফলতার জন্য একবার অর্জন যথেষ্ট নয়, বরং প্রতিনিয়ত শেখা ও নিজেকে উন্নত করার চেষ্টা প্রয়োজন। নতুন দক্ষতা অর্জন, পুরনো অভ্যাস শোধরানো এবং ছোট ছোট অগ্রগতিকে গুরুত্ব দেয়া এই ধারাবাহিক উন্নতিই বড় অর্জনের পথ তৈরি করে। আমরা ইবনে খালদুনের শিক্ষার পরিধি দেখেছি, দেখেছি কর্মের ধারাবাহিকতা। চ্যালেঞ্জ এবং বিপদ সত্বেও তিনি উৎরে গেছেন তার সময়কে তার দীর্ঘস্থায়ী কর্মের মাধ্যমে। আর এরকম উদাহরণ প্রতিটি কর্মময় মানুষের জীবনে আছে। আমি কেবল নতুন প্রজন্মের কাছে পরিচিতরা ছাড়াও এমন কিছু মানুষের জীবন তুলে আনবো যাতে তারা নিজেদের জন্য গল্প তৈরী করার কথা ভাবে।

নিজস্ব গল্প তৈরী:

প্রত্যেকের জীবন একেকটি গল্প। সেই গল্পকে অর্থবহ করতে হলে নিজস্ব অভিজ্ঞতা, সংগ্রাম ও অর্জনগুলোকে ইতিবাচকভাবে গড়ে তুলতে হয়। ব্যর্থতাও গল্পের অংশ, তবে তা থেকে শিক্ষা নিয়ে নতুন অধ্যায় তৈরি করাই একজন মানুষের সত্তাকে সমৃদ্ধ করে। তাই আজ আপনি একটি মানিচিত্র তৈরী করুন জীবনের গল্প। এটি ৫ বছরের হতে পারে ১০ বছরের হতে পারে। আপনার দক্ষতা ও সঠিক পরিকল্পনার উপর নির্ভর করবে আপনার গল্পটি কখন তার হিমালয় স্পর্শ করবে।

 

লক্ষ্য স্থির থাকা:

জীবনে স্পষ্ট লক্ষ্য না থাকলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। লক্ষ্য নির্ধারণ মানুষকে শৃঙ্খলাবদ্ধ রাখে এবং প্রতিদিনের ছোট কাজগুলোকে বড় উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করে। লক্ষ্য যত পরিষ্কার হবে, সফলতার সম্ভাবনাও তত বাড়বে।

সম্পদ ও অন্যান্য বস্তুর সমন্বয়:

সুষম উন্নয়ন মানে শুধু অর্থ নয়, জ্ঞান, সময়, স্বাস্থ্য ও সম্পর্কের সঠিক সমন্বয়। অর্থ উপার্জনের পাশাপাশি সুস্থ থাকা, জ্ঞান আহরণ করা এবং সম্পর্ক রক্ষা করা সমানভাবে জরুরি। জীবনের প্রতিটি সম্পদকে ভারসাম্যে রাখাই পরিপূর্ণ জীবনের চাবিকাঠি।

পরিবার ও সমাজের যথার্থ একজন হওয়া:

মানুষ একা নয়, পরিবার ও সমাজের অংশ হিসেবেই তার পরিচয়। নিজের দায়িত্ব পালন, নৈতিকতা রক্ষা এবং অন্যদের সহযোগিতা করা একজন মানুষকে পরিবারের ও সমাজের কাছে গ্রহণযোগ্য ও সম্মানিত করে তোলে।

আমি এই বিষয়টি বোঝানোর জন্য সব সময় একটি সাধারণ উদাহরণ ব্যবহার করি। যা সবার বোঝার জন্য সহজ হয়। ধরুন আপনার এলাকা বা শহর। সেখানে আপনার বুদ্ধি, কৌশল ও যোগ্যতা দিয়ে আপনি এবং আপনার পরিবার ও বন্ধুরা সবাই ধনী ও বিত্তশালী হয়ে উঠলেন। কিন্তু শহরের বেশীরভাগ মানুষ না খেয়ে মরার দশা, তারা শিক্ষা, চিকিৎসা থেকেও বঞ্চিত।

এই অবস্থায় শহরে যদি কোনো খারাপ পরিস্থিতি তৈরী হয়। এই ভুখা লোকগুলো যদি আপনাদের মতো সেসব ধনীদের বাড়িতে হামলা করে। কি অবস্থা হবে আপনাদের।

অথবা স্বাভাবিক অবস্থায় এই গরিব ও অশিক্ষিত লোকদের মধ্য থেকে যদি ২ জন চোর, ১ জন ছিনতাইকারীর জন্ম হয়। তাহলে আপনারা যারা উচু তলায় থাকেন। তারা কি তাদের লক্ষ্যবস্তু হবে না।

আর সেজন্য আমি বলি একা একা ভাল থাকা যায় না। ভাল থাকার জন্য সবাইকে নিয়ে ভাল থাকতে হয়।

নতুন পৃথিবীর জন্য কিছু রেখে যাওয়া:

মানুষের আসল সাফল্য হলো নিজের জীবনের বাইরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া। তা হতে পারে জ্ঞান, মূল্যবোধ, সৃজনশীল কাজ বা সমাজে ইতিবাচক অবদান। এই উত্তরাধিকার মানুষকে মৃত্যুর পরও স্মরণীয় করে রাখে।

আমি বলি একজন মানুষ কতটাকা, কতজমি, কত বাড়ি বানালো এটা তার সফলতার মাপকাঠি নয়। এরকম কোনো ধনী মানুষকে পৃথিবী মনে রাখেনি। বরং পৃথিবী সেসব ধনী মানুষদের মনে রেখেছে যারা অন্যদের জন্য কাজ করেছে। যেমন রকফেলার হাজি মোহাম্মদ মহসিন।

তারমানে একজন মানুষের জীবনের প্রকৃতি সফলতা হলো, তিনি কত মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছেন। হতে পারে তা অর্থ, সমাজসেবা, আবিষ্কার, রাজনীতি, দর্শণ, জ্ঞান বা অন্যকোনো ভাবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply