অস্ট্রিয়াতে উচ্চশিক্ষা ২০২৫: নিজেই করুন নিজের আবেদন
বিশ্ব এখন ডিজিটাল হাতের মুঠোয়। ইন্টারনেটের মাধ্যমে সহজেই বিশ্বের যেকোনো দেশের বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানা যায় এবং আবেদনও করা সম্ভব। যারা বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখেন, তাদের কাছে ইউরোপ সবসময়ই প্রিয় একটি গন্তব্য। ইউরোপের মনোরম দেশ অস্ট্রিয়া (Austria) উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার জন্য অনেক শিক্ষার্থীর স্বপ্নের দেশ।
এই গাইডে থাকছে— অস্ট্রিয়াতে পড়াশোনার যোগ্যতা, বিশ্ববিদ্যালয় তালিকা, খরচ, ভিসা প্রসেসিং, ডকুমেন্ট চেকলিস্ট, পার্ট-টাইম কাজ ও স্থায়ী হওয়ার সুযোগ সম্পর্কে বিস্তারিত।
কেন পড়াশোনার জন্য অস্ট্রিয়া বেছে নেবেন?
-
ইউরোপের অন্যতম ধনী ও উন্নত দেশ
-
সরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি প্রায় নেই বললেই চলে
-
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইংরেজি ও জার্মান ভাষায় পড়াশোনার সুযোগ
-
ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের বৈচিত্র্যময় কোর্স
-
২০ ঘণ্টা পার্ট-টাইম কাজের সুযোগ
-
পড়াশোনা শেষে চাকরি ও স্থায়ী হওয়ার সম্ভাবনা
অস্ট্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
-
রাজধানী: ভিয়েনা
-
সরকারি ভাষা: জার্মান (Deutsch)
-
আয়তন: ৮৩,৮৭৯ বর্গ কিমি
-
জনসংখ্যা: প্রায় ৮.৯ মিলিয়ন
-
মুদ্রা: ইউরো (€)
-
মাথাপিছু আয়: বিশ্বের অন্যতম শীর্ষ পর্যায়ে
-
জলবায়ু: শীতে তাপমাত্রা শূন্য ডিগ্রি বা তার নিচে, গ্রীষ্মে ২০–২৫° সেলসিয়াস
ভর্তি যোগ্যতা
-
ব্যাচেলর প্রোগ্রাম: HSC + বাংলাদেশে কমপক্ষে ১ বছর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা + ন্যূনতম ৫০% মার্কস
-
মাস্টার্স প্রোগ্রাম: স্নাতক ডিগ্রি
-
পিএইচডি প্রোগ্রাম: মাস্টার্স ডিগ্রি
ব্যাচেলর প্রোগ্রাম সাধারণত জার্মান ভাষায় হয়। এজন্য জার্মান B2 লেভেল সম্পন্ন করতে হবে। ইংরেজিতে পড়াশোনার জন্য IELTS স্কোর ৬.০ – ৬.৫ প্রয়োজন।
অস্ট্রিয়ার প্রধান বিশ্ববিদ্যালয়
-
University of Vienna
-
Vienna University of Technology
-
Medical University of Vienna
-
University of Graz
-
Graz University of Technology
-
University of Innsbruck
-
Vienna University of Economics and Business
বিস্তারিত কোর্স খুঁজতে ভিজিট করুন: www.studienwahl.at
ভাষাগত যোগ্যতা
-
জার্মান ভাষায় পড়াশোনার জন্য: B2 সার্টিফিকেট
-
ইংরেজি মাধ্যমে পড়াশোনার জন্য: IELTS ৬.০/৬.৫
-
সরকারি বিশ্ববিদ্যালয়ে জার্মান শেখার কোর্স ফি: প্রতি সেমিস্টার ৪৫০–৫০০ ইউরো
-
প্রাইভেট প্রতিষ্ঠানে: ১৫০০–২৫০০ ইউরো
ভর্তি আবেদন প্রক্রিয়া
অস্ট্রিয়ায় বছরে ২টি সেমিস্টার হয়—
-
শীতকালীন সেমিস্টার: ডিসেম্বর–ফেব্রুয়ারি
-
গ্রীষ্মকালীন সেমিস্টার: মার্চ–সেপ্টেম্বর
প্রসেসিং সময় ৬–১২ মাস পর্যন্ত হতে পারে, তাই আগে থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি।
প্রয়োজনীয় ডকুমেন্ট
-
পূরণকৃত আবেদন ফর্ম
-
একাডেমিক সার্টিফিকেট ও মার্কশীট (সত্যায়িত কপি)
-
IELTS (ন্যূনতম ৬.০) অথবা জার্মান B2 সার্টিফিকেট
-
পাসপোর্ট/এনআইডি কপি
-
মোটিভেশন লেটার, সিভি, রেফারেন্স লেটার
-
কাজের অভিজ্ঞতা/রিসার্চ পেপার (যদি প্রয়োজন হয়)
পড়াশোনার খরচ
-
সরকারি বিশ্ববিদ্যালয়: সাধারণত টিউশন ফি নেই, তবে সেমিস্টার ফি মাত্র ১৯ ইউরো
-
প্রাইভেট বিশ্ববিদ্যালয়: টিউশন ফি দিতে হয়, তবে ইউরোপের তুলনায় অনেক কম
-
জীবনযাত্রার খরচ: মাসে আনুমানিক ৪০০–৫০০ ইউরো
ব্যাংক সলভেন্সি সনদ
-
শিক্ষার্থী বয়স ২৪ বছরের নিচে হলে: ৫,৮৯৭.১৬ ইউরো
-
বয়স ২৪ বছরের বেশি হলে: ১০,৬৭৮.০৮ ইউরো
স্পন্সর হতে পারেন বাবা-মা, স্ত্রী অথবা অন্য আত্মীয়।
ভিসা আবেদন প্রক্রিয়া
বাংলাদেশে অস্ট্রিয়ান এম্বাসি নেই। এজন্য ভারতের নিউ দিল্লি এম্বাসিতে যেতে হয়।
ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
-
আবেদন ফর্ম ও ছবি
-
বিশ্ববিদ্যালয়ের অফার লেটার
-
একাডেমিক কাগজপত্র
-
IELTS/জার্মান সার্টিফিকেট
-
টিউশন ফি জমাদানের কপি
-
ট্রাভেল হেলথ ইনস্যুরেন্স
-
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
-
ব্যাংক স্টেটমেন্ট ও স্পন্সরের কাগজপত্র
-
অ্যাকোমোডেশন কনফার্মেশন লেটার
পার্ট-টাইম জব ও জীবনযাত্রা
-
শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারে
-
গ্রীষ্মকালে ফুল-টাইম কাজের সুযোগ আছে
-
সাধারণত রেস্টুরেন্ট, হোটেল, শপিংমল ইত্যাদিতে কাজের সুযোগ পাওয়া যায়
-
শুরুতে ৬–৮ মাসের খরচ নিয়ে যাওয়া ভালো
স্থায়ী বসবাসের সুযোগ
-
পড়াশোনা শেষে ১ বছরের জব সার্চ ভিসা পাওয়া যায়
-
টানা ৫ বছর বৈধভাবে বসবাস করলে পার্মানেন্ট রেসিডেন্সি (PR) এর জন্য আবেদন করা যায়
অস্ট্রিয়া উচ্চশিক্ষা, কম খরচ, স্কলারশিপ, পার্ট-টাইম কাজ ও ভবিষ্যতে স্থায়ী হওয়ার জন্য অসাধারণ একটি গন্তব্য। সঠিক প্রস্তুতি ও সময়মতো আবেদন করলে বাংলাদেশ থেকে আপনিও সহজেই অস্ট্রিয়ায় পড়াশোনার সুযোগ পেতে পারেন।
সূত্র: studyspice.com

