পরিচয়
- জাহাঙ্গীর আলম শোভন
নাম কি?
-হারাধন।
মায়ের নাম
-মায়াধন
বাপটা
-জগদ্ধন
থাকো কোথায়?
-পাঞ্জাতন।
গায়ের নাম?
কোথায় স্থান?
- উঁহু, ৫ ভাইয়ের বিছানা। ও ই ওখানে গাছের তলায়
- সেখান দিয়ে গন্ধমতি নদী বয়ে যায়।
কোথায় তারা? ভায়েরা তোমার?
- জগাই, মালাই, তনাই আর ধলাই
- দিনের বেলায় দেখা না পাই।
- রাতে একসাথে ঘুমাই।
- ঘাস খায়, মাঠে চরে, দিন দুপুরে।
- ঘুমাই কেবল নিশিডোরে
- আবার উঠি কাক ডাকা ভোরে।
তোমার ভাই ঘাষ খায়? তুমি তবে খাও কি?
- ওই যে ঘাস। কেবল একটা জ্বাল দিয়ে নি।
রান্না করে ঘাস খাওয়া।
ইশ সেটা কি যায়?
- কেন যায়না?
- তুমি খাওনা?
- পুঁই শাকের চচ্চড়ি, সজনে ডাটার ছালুন
- একটু ভেজে কলমি শাক।
- সবতো এক
- শুধু তেল নুন আর আগুন।
আচ্চা যাও, মেনেই নিলাম।
যেহেতু কদাচ খেয়েছিলাম।
এখন বল ধর্ম কি ?
-উলুধ্বন।
করকি?
-আরাধন।
হাসালে তুমিও, হাসলাম আমিও
কাল দেখেছি ধরেছো বোয়াল
পরশু গেলে তাড়িয়ে গোয়াল
এখন দেখছি লাঙল জোয়াল।
বলছি তুমি দেবের দাস?
আর করবো আমি বিশ্বাস?
- বিশ্ব আমার মঠ মন্দির
- ঠাকুর পুরুত মানিনা আমি
- সন্তান আমি প্রকৃতির
- তারেই আমি প্রতিমা জানি।
বাহ, বেশতো তোমার কথার মালা
কি প্রকারে কওতো গুনি,
যখন তুমি থাকো একেলা
কেবলতো বাঁশির সুরটা শুনি।
- বাঁশি আমার প্রেম প্রেয়সি
- তারেই বলি মনের কথা
- তার সাথেই সুরটা গাঁথা
- তাইতো সাথি বাঁশের বাঁশি।
ভালই তোমার প্রেমের মন্তর।
কাউকে কি দিয়েছো অন্তর?
- তুকি দেবে প্রেম কিশোরী
- তবে তোমায় প্রেমে স্মরি।
না না, ওসব কেমন চাওয়া
একটি খানি কথা কওয়া
তাতেই যদি প্রেমের বাত?
তাহলে দাও ওসব বাদ।
যাওতো তুমি নিজের কাজে
আমার আবার বেলা বাজে।
- একটুখানি প্রেম দিবেনা জানতে যদি আগেই
- তবে কেন ডাকলে কাছে, এত কথার ভাগেই।
প্রেম কি তবে হাতের মোয়া
হাত বাড়ালে যায়রে ছোঁয়া?
- মন বাড়িয়ে ছুঁতে পারলে হাত বাড়াবো কেন সই?
- তোমার মনের ক্ষির নদীতে নাও বাইতে পারলাম কই?
বেশতো ঝাড়ো কথা কথার কাঁদি?
আছে তোমার সোনা চাঁদি?
পারবে দিতে নাকের নোলক?
শুধুই ওড়াও প্রেমের বোলক।
হাতের বাজু পায়ের নুপুর
গলায় ভরা অলংকার
মাথায় দেয়ার সীতাহার।
- প্রেম সদাই নিত্য হাটে
- কিনতে হবে সোনার পাটে?
- প্রেমতো মনের সরোবরে
- ফুল ফুটায় যত্ন করে।
গায়ে তোমার পাতার গন্ধ, মুখে মাটির দাগ
উসকো খুশকো চুলে নাই সুরের বিরাগ।
তোমার সাথে অভিসারে ডাকবে দূরে শেয়াল!
মাগো আমার ভয় করে, আসে বড়ো বেড়াল?
বনের কাছে ঘর তোমার, সাপ বিচ্ছর ভয়।
তোমার সাথে বাতচিতই থাকুক। প্রেম তবু নয়।
- আমার সাথে মিলন ক্ষণে চাঁদের পাহারা।
- মনটা আমার বিশাল মাঠ নয়তো চেহারা।
- মাটির গন্ধে মাতি আমি মাটি আমার মা
- মাটিই যদি না থাকে, কিছুই থাকার না।
না থাক, তোমার মাটি তোমার খাটি তোমার কাছেই রাখো
নিজের কাজে আপন মনে নিজের মাটি মাখো।
আমার ওসব পোষাবেনা। আমি কূলীন বালা।
ভিন্নকূলে প্রেমে মজে না বাড়াই আর জ্বালা।
- মনকে তোমার শুধাও রাধা
- কোন কৃষ্ণকে চাও
- তোমার জন্য বাঁধা রইল
- মন পবনের নাও।
যাওতো এখন নিজের কাঝে আমি ফিরি ঘরে।
আবাল তাবোল প্রেমের কথা করাও যাবে পরে।
- বলছো তুমি পরেই বলবে তোমার মনের বাত?
- অপেক্ষাটি থেকেই গেল তোমার জন্য আজ।
: জাহাঙ্গীর আলম শোভন/ ১০ অক্টোবর, ২০২৩

